১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় ভোটকেন্দ্রের নিরাপত্তায় যৌথবাহিনীর প্রতীকী মহড়া চট্টগ্রাম-৯ আসনে দাঁড়ি পাল্লার প্রার্থী ডা. একেএম ফজলুল হকের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাঁশখালীতে দাঁড়িপাল্লার সমর্থনে বিশাল জনসভা কর্নেল অলি পটুয়াখালী শহীদ মিনারে আলতাফ হোসেন চৌধুরীর শেষ নির্বাচনী বার্তা ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার। নির্বাচনে ব্লেইম গেম বা নাটকের সুযোগ নেই -চট্টগ্রাম জেলা প্রশাসক।  আমি আপনাদের সন্তান নির্বাচনী প্রচারণা শাহজাহান চৌধুরী  চট্টগ্রাম বন্দরে কার্যক্রম শুরু, ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ধর্মঘট স্থগিত চট্টগ্রামে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন,৬ শতাধিক কেন্দ্র ঝুঁকিপূর্ণ ৪০০ গজের ভিতর সাধারণ ভোটারদের মোবাইল ব্যবহার নিয়ে কঠোর নির্দেশনা
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • নাটোরে বিশেষ অভিযানে সর্বহারা নেতাসহ আওয়ামী লীগের ৫ নেতা–কর্মী গ্রেফতার
  • নাটোরে বিশেষ অভিযানে সর্বহারা নেতাসহ আওয়ামী লীগের ৫ নেতা–কর্মী গ্রেফতার

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    কাজী মাহমুদুল হাসান,নাটোর >>> নাটোর জেলা পুলিশের বিশেষ অভিযানে নলডাঙ্গা উপজেলার সর্বহারা নেতা আতাউর রহমানসহ আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২২ অক্টোবর) দিবাগত রাত ২টা ৩০ মিনিট থেকে ভোর ৫টা পর্যন্ত পুলিশ সুপারের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও নলডাঙ্গা থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।গ্রেফতারকৃতরা হলেন, মাধনগর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান (৫০), যুবলীগ কর্মী রুহুল আলম (৪২), মাধনগর ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ সুজন (৩১), সর্বহারা সহযোগী মোঃ বাবুল (৬৫) এবং মোঃ সোহাগ (৩৩) তারা সকলেই নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা।পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে এলাকায় চরমপন্থী কার্যক্রম, নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ রয়েছে। এদের মধ্যে সর্বহারা নেতা আতাউর রহমানের বিরুদ্ধে একাধিক মামলা আদালতে চলমান রয়েছে।নলডাঙ্গা থানার একটি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতভর এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “সমাজে নাশকতা, বিশৃঙ্খলা ও চরমপন্থা সৃষ্টিকারীদের বিরুদ্ধে নাটোর জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।”পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নলডাঙ্গা থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page