১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

নবীগঞ্জের ঝরনা রানী দাসকে ধর্ষণের চেষ্টা ও মোবাইল টাকা ছিনতাই৷ থানায় মামলা দায়ের৷

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বদরুল ইসলাম>>> হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের জিয়াদিপুর গ্রাম ফেরিওয়ালা অসহায় সংখ্যালঘু যুবতীকে ধর্ষণের চেষ্টা,শ্লীলতাহানি,টাকা ও মোবাইল ছিনতাই৷ঘটনাটি ঘটেছে গত ১৮ অক্টোবর সন্ধ্যারাত অনুমান সাড়ে ৭টার দিকে৷ নির্যাতনের শিকার ঝরনা রানী দাশ-(৩৪) তার পিতার নাম মৃত শচীন্দ্র চন্দ্র দাশ,তিনি ওই উপজেলার আউশকান্দি ইউনিয়নের চরগাঁও গ্রামের বাসিন্দা৷তিনি সাংবাদিকদের নিকট কান্না জড়িত কন্ঠে বলেন,তার পিতা অথবা ভাই কেহ নেই,তিনি একজন অসহায় মানুষ৷তাই গ্রামে গ্রামে ফেরি করে হাস মুরগির ডিম ক্রয় করে তা স্থানীয় শেরপুর বাজারে নিয়ে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন৷ তাই তিনি প্রতিদিনের মতো বাজার সদাই পাতি নিয়ে বাড়িতে ফেরার পথিমধ্যে ওই গ্রামের নজরুল মেম্বারের বাড়ির নিকট আসা মাত্রই পূর্বথেকে ওৎপেতে থাকা জিয়াদিপর গ্রামের আনুর মিয়ার পুত্র টমটম চালক আলফু মিয়া (২১) তাকে বাড়ি পৌঁছানোর কথা বলে টমটমে তুলে,এসময় তার অপর সহযোগী একই গ্রামের আব্দুল আলীর পুত্র কুখ্যাত সন্ত্রাসী ইমন মিয়া (২২) টমটমে বসে থাকা অবস্থায় ঝরনা রানী দাশকে উত্যক্ত করে শরীরের স্পর্শ কাতর স্থানে হাত দেয় এবং কুপ্রস্তাব দেয়,এতে সে রাজী না হওয়ায় এক পর্যায়ে টমটম চালক আলফু মিয়া সহ দুই যুবক মিলে তাকে টেনেহিঁচড়ে পাশ্ববর্তী হাওরের নির্জন ক্ষেতের দিকে নিয়ে যেতে চায় এবং ধস্তাধস্তি করে তার কাছথেকে নগদ ৫ হাজার ২ শত টাকা ও একটি বাটন ফোন ছিনতাই করে৷এসময় মেয়েটির আর্ত চিৎকার শোনে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়৷ হৈ হুল্লোড় চিৎকারে একপর্যায়ে গ্রামের শত শত মানুষ জড়ো হতে থাকেন,উপস্থিত হন স্থানীয় ইউপি সদস্য আমীর আলী,ইকবাল হোসেন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ৷পরে নবীগঞ্জ থানা পুলিশকে খবর দিলে রাতেই পুলিশ ভিকটিমকে উদ্ধার করে, হাসপাতালে প্রেরণ করেন,পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে তার উন্নত চিকিৎসার জন্য ত হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়৷এঘটনায় পরবর্তীতে শনিবার রাতে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন এর সাথে আলাপকালে তিনি জানিয়েছেন৷ তিনি আরো বলেন,আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে৷ এদিকে গ্রামবাসী অনেকেই বলেন, দুষ্কৃতকারী ইমন ও আলফুর বিরুদ্ধে এলাকায় এছাড়াও আরো অনেক অনেক গুরুতর অভিযোগ রয়েছে৷দ্রুত গতিতে এই অপরাধীদের গ্রেফতার জোর দাবী জানিয়েছেন সচেতন মহল৷

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page