১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার। নির্বাচনে ব্লেইম গেম বা নাটকের সুযোগ নেই -চট্টগ্রাম জেলা প্রশাসক।  আমি আপনাদের সন্তান নির্বাচনী প্রচারণা শাহজাহান চৌধুরী  চট্টগ্রাম বন্দরে কার্যক্রম শুরু, ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ধর্মঘট স্থগিত চট্টগ্রামে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন,৬ শতাধিক কেন্দ্র ঝুঁকিপূর্ণ ৪০০ গজের ভিতর সাধারণ ভোটারদের মোবাইল ব্যবহার নিয়ে কঠোর নির্দেশনা পটিয়ায় হৃদয় নামের এক তরুণের আত্মহত্যা। চট্টগ্রাম-১১ আসনে দাঁড়ি পাল্লার সমর্থনে নারী মিছিলে মহিলাদের ঢল চট্টগ্রাম বন্দর সচল রাখতে সরকার কঠোর হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে প্রচারণায় ব্যস্ত প্রার্থী ও সমর্থকরা
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • নড়াইলে শীষের গণসংযোগে এনপিপির চেয়ারম্যান বলেন আমরা ভারত যাবো না, আমরা সকলে ভাই ভাই
  • নড়াইলে শীষের গণসংযোগে এনপিপির চেয়ারম্যান বলেন আমরা ভারত যাবো না, আমরা সকলে ভাই ভাই

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    জেলা প্রতিনিধি নড়াইল >>> আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল-২ আসনে ধানের শীষে মনোনয়ন প্রত্যশী এনপিপির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক এ্যাডভোকেট ড. ফরিদুজ্জামান ফরহাদ তার নির্বাচনী এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ ও পথসভা করেছেন। এ সময় এনপিপির জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।শুক্রবার (১২ সেপ্টেম্বর ) দুপুরে এনপিপির চেয়ারম্যান ও ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট ড. ফরিদুজ্জামান ফরহাদ লোহাগড়া শহরের নিজ বাড়ি থেকে শতাধিক মোটরসাইকেল ইজিবাইক বহর নিয়ে গণসংযোগে বের হন।তিনি লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের দিঘলিয়া বাজার,পাচুড়িয়া হাটে আগত ক্রেতা সাধারণ ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে কুশল বিনিময় শেষে গণসংযোগ ও লিফলেট বিতরণ ও পথসভা করেন।এ সময় এনপিপির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য বেলাল আহম্মদ, নজরুল ইসলাম, এনপিপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজী শওকত আলী, এনপিপির নড়াইল জেলা শাখার সভাপতি শরীফ মুনীর হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি মো. বদরুল আলম, এনপিপি লোহাগড়া উপজেলা শাখার সভাপতি শেখ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোল্যা বদিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক মো: আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জিয়াউর রহমান লোটাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ গোলাম কিবরিয়া, মহিলা নেত্রী ববিতা, হিরা খানম,পলি বেগম,পারভীন বেগম সহ শত শত নেতা কর্মী তার সঙ্গে ছিলেন।গণসংযোগকালে তিনি বেলা ৩ টার দিকে দিঘলিয়া বোর্ড অফিসের সামনে, দিঘলিয়া প্রাইমারি স্কুলের মাঠে পথসভায় বক্তৃতা দেন। এ সময় নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: টিপু সুলতান , লোহাগড়া পৌরসভার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুছা মোল্যা প্রমূখ।জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুসা মোল্যাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় ড. ফরহাদ বলেন আমরা হিন্দু মুসলিম ভাই ভাই আমরা সকলে মিলে মিসে চলবো,আপনারা কেউ ভারত যাবেনা আমরা আপনাদের পাশে থাকবো। আমাদের সকলেকে নড়াইল -২ আসনে খালেদা জিয়া,তারেক রহমান তথা ধানের শীষের বিজয় সিনিয়ে আনতে হবে। আমরা সকলে ধানের শীষে ভোট দিয়ে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে। যেই ধানের শীষে মনোনয়ন পাবে আমরা তার কাজ করবো ইনশাআল্লাহ।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page