১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
সম্প্রীতির আল্পনায় রঙিন চট্টগ্রাম: ঐতিহ্য ধারণে নতুন প্রজন্মকে ডিসি জাহিদের আহ্বান খাগড়াছড়ি পানছড়িতে সাঁওতাল সম্প্রদায়ের ‘পাতা বাহা’ ও নববর্ষ বরণে বর্ণাঢ্য র‍্যালি যাত্রীবেশে গাঁজা পাচার সীতাকুণ্ডে বাসে র‍্যাবের হানা গ্রেপ্তার ২ পটিয়ায় জাতীয় গণ মাধ্যম সপ্তাহ এর স্বীকৃতির দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি। চট্টগ্রামে যৌথ অভিযান: ৪৮ হাজার লিটার তেল জব্দ ও ১২ একর সরকারি জমি উদ্ধার চাটখিলে উদয়ন এয়ার ইন্টারন্যাশনাল ও ডিয়ার ছোয়াদ হজ্জ ইন্টারন্যাশনালের হজ্জ প্রশিক্ষণ অনুষ্ঠিত সাতকানিয়ার পুরানো সেই অপমৃত্যু মামলা এখন হত্যা মামলা স্ত্রী কারাগারে বাংলাদেশ–নিউজিল্যান্ড ম্যাচের নিরাপত্তায় সিএমপিতে সমন্বয় সভা দান বৈশাখে প্রথম হবে দেখা।
আন্তর্জাতিক:
ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে পৃথিবীর চমক ইরান
     
             

নগরকান্দায় পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার, ৩২ জন আটক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি ফরিদপুর >>> ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের দুলালী গ্রামে গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে নগরকান্দা থানা পুলিশ। একই ঘটনায় অভিযান চালিয়ে ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে।শনিবার (৭ মার্চ) দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় সম্ভাব্য সংঘর্ষ ও গ্রাম্য ঝগড়া-মারামারি প্রতিরোধের লক্ষ্যে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই গ্রামে বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় এবং সন্দেহভাজন ৩২ জনকে আটক করা হয়।অভিযান চলাকালে উপস্থিত ছিলেন নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদ হাসান এবং নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদসহ থানা পুলিশের একটি দল।পুলিশ কর্মকর্তারা জানান, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং গ্রাম্য দ্বন্দ্ব বা সংঘর্ষ এড়াতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। উদ্ধার হওয়া দেশীয় অস্ত্রগুলো জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।এ বিষয়ে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রাসুল সামদানী আজাদ বলেন, “গ্রাম্য সংঘর্ষ বা ঝগড়া যেন না ঘটে, সেজন্যই পুলিশের এই অভিযান পরিচালনা করা হয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”স্থানীয়রা জানান, পুলিশের এ ধরনের অভিযানের ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং সম্ভাব্য সহিংসতা প্রতিরোধে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সম্প্রীতির আল্পনায় রঙিন চট্টগ্রাম: ঐতিহ্য ধারণে নতুন প্রজন্মকে ডিসি জাহিদের আহ্বান
খাগড়াছড়ি পানছড়িতে সাঁওতাল সম্প্রদায়ের ‘পাতা বাহা’ ও নববর্ষ বরণে বর্ণাঢ্য র‍্যালি
যাত্রীবেশে গাঁজা পাচার সীতাকুণ্ডে বাসে র‍্যাবের হানা গ্রেপ্তার ২
পটিয়ায় জাতীয় গণ মাধ্যম সপ্তাহ এর স্বীকৃতির দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি।
চট্টগ্রামে যৌথ অভিযান: ৪৮ হাজার লিটার তেল জব্দ ও ১২ একর সরকারি জমি উদ্ধার
চাটখিলে উদয়ন এয়ার ইন্টারন্যাশনাল ও ডিয়ার ছোয়াদ হজ্জ ইন্টারন্যাশনালের হজ্জ প্রশিক্ষণ অনুষ্ঠিত
সাতকানিয়ার পুরানো সেই অপমৃত্যু মামলা এখন হত্যা মামলা স্ত্রী কারাগারে
বাংলাদেশ–নিউজিল্যান্ড ম্যাচের নিরাপত্তায় সিএমপিতে সমন্বয় সভা

You cannot copy content of this page