২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
গলাচিপায় বেশি দামে তেল বিক্রি: দুই ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা। চসিক নির্বাচনে শামসুজ্জামান হেলালীকে মেয়র প্রার্থী ঘোষনা করল জামায়াত সাতকানিয়ায় পরীক্ষার্থীদের পাশে বিএনপি নেতা মো. রাশেদ উদ্দিন সাতকানিয়া ব্যবসায়ী মিজান হত্যা মামলার প্রধান আসামি গিয়াস র‌্যাবের জালে মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা ন্যায্য পাওনার দাবিতে সিসিসিআই কর্মকর্তার আবেদন চট্টগ্রাম সিটি কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত পটিয়ায় জমির বিরোধ নিয়ে চাচাতো ভাইের হাতে জেঠা তো ভাই খুন। সাতকানিয়ায় বন গবেষণা কেন্দ্রের হাহাকার অর্ধেকের বেশি জমিই দখলে দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি চাটখিলে অকটেন মজুদের অপরাধে জামায়াতের ২ নেতা আটক
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে একসাথে মাঠে নামুন’

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারা প্রতিনিধি >>> চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করার জন্য সকলকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “গ্রামে গ্রামে, পাড়া–মহল্লায়, প্রত্যেক কেন্দ্রে নির্বাচনী প্রচারণায় ঝাঁপিয়ে পড়তে হবে। আগামী ৯০ দিনের মধ্যেই আমাদের লক্ষ্য–ধানের শীষের বিজয় নিশ্চিত করা। সারা দেশের সব আসনের মধ্যে সর্বাধিক ভোটে বিজয় অর্জন করে আনোয়ারা–কর্ণফুলী আসনকে একটি শক্তিশালী সংসদীয় আসনে পরিণত করতে হবে। এজন্য যুবসমাজকে এগিয়ে আসতে হবে।”গতকাল বিকেলে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনোয়ারা উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত যুবসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লায়ন হেলাল উদ্দিন আরও জানান, অতি শীঘ্রই আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য চট্টগ্রামে বিএনপির প্রার্থী ঘোষণা করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। তিনি বলেন, “আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ‘আগামীর পথে’ স্লোগানকে ধারণ করে তারেক রহমান ঘোষিত ধানের শীষের প্রতীকের প্রার্থীর পাশে থাকবো। প্রার্থী যেই হোক, আমরা তার পক্ষে মাঠে থাকবো ইনশাল্লাহ।”সভায় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জিয়াউল কাদের জিয়া (সভাপতিত্বে), সাবেক প্রচার সম্পাদক এডভোকেট নুরুল কবির রানা ও আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলফাজুর রহমান আরিফ (যৌথ সঞ্চালনায়)।অন্যান্য উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ রফিক, জাগির আহাম্মদ, দিল মো. মনজু, মনসুর উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য আবদুল মঈন চৌধুরী ছোটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গাজী ফোরকান, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন সুমন, আনোয়ারা উপজেলা যুবদল নেতা ওসমান সিকদার, সোয়েবুল ইসলাম, হোসেন, মুসা ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা আবু তৈয়ব মাহির, সাইফুদ্দীন দস্তগীর এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল নেতা ইসমাইল বিন মনির প্রমুখ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page