৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মহেশখালীতে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে এমপি ফরিদের জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ জন আটক পীরগঞ্জ বৈরচুনা খেকিডাঙ্গায় ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত সিরাজগঞ্জে প্রকৃতির স্নিগ্ন পরশে চায়নাবাঁধে ব্যতিক্রমের শিশু শিল্পীদের সাংস্কৃতিক আড্ডা* কাঞ্চনায় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে আইন-শৃঙ্খলা সভা উত্তর সাতকানিয়া থানা গঠনে ডিসিকে আইনজীবীদের স্মারকলিপি জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা কমিটি অনুমোদন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস রুহিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ইউএনও’র সঙ্গে টেলিভিশন সাংবাদিক ফোরামের সাক্ষাৎ
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

দেশে এই প্রথম কিশোরগঞ্জকে  বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত উপজেলা ঘোষণায় গড়লেন এক নতুন ইতিহাস 

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ার হোসেন, কিশোরগঞ্জ   (নীলফামারী)প্রতিনিধি >>> আমার উপজেলা, আমার দায়িত্ব,শিশুর জীবন হোক বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত” এ স্লোগানে উজ্জীবিত হয়ে দেশের মধ্যে এই প্রথম নীলফামারীর কিশোরগঞ্জে নতুন ইতিহাস গড়লেন শিশু কল্যাণে ৬টি ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ও পুরো উপজেলাকে শিশুশ্রম মুক্ত ঘোষণার মধ্য দিয়ে। উপজেলা প্রশাসনের নেতৃত্বে ও  কিশোরগঞ্জ এপি, ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় এ কার্যক্রম বাস্তবায়িত হয়। এ নিয়ে  মঙ্গলবার(১২আগষ্ট) সকালে উপজেলা পরিষদ হল রুমে কিশোরগঞ্জ এপি,ওয়ার্ল্ড ভিশনের  সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি ইউএনও  প্রীতম সাহা এ ঘোষণা দেন।  অনুষ্ঠানের প্রারাম্ভে  অকল্যাণ থেকে  শিশুর কল্যাণময় জীবন কামনায় শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানটির শুভ সূচনা করা হয়। পরে উপজেলা মহিল বিষয়ক কর্মকর্তা  নুরুন্নাহার শাহজাদীর সভাপতিত্বে  বিশেষ অতিথির বক্তব্য দেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর সুরেশ বার্টলেট, রংপুর-ময়মনসিংহ ক্লাস্টারের সিনিয়র ডিরেক্টর অপারেশন  চন্দন জাকারিয়া গমেজ, জেলা সিনিয়র ম্যানেজার (এসিও) অনুকূল চন্দ্র বর্মন।এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা নীল রতন দেব, সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন, সমবায় কর্মকর্তা জাকিয়া ফারহানা, যুব উন্নয়ন কর্মকর্তা তাহমিনা শিরীন, বড়ভিটা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব ফজলার রহমান, কিশোরগঞ্জ সদর ইউনিয়ন চেয়ারম্যান হোসেন শহীদ সরোওয়ার্দী গ্রেনেট বাবু, উপজেলা শাখার রেড জুলাইয়ের আহবায়ক মোতালেব হোসেন,এপি ম্যানেজার সাগর ডি’ কস্তাসহ মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, ধর্মীয় নেতৃবৃন্দ, গ্রাম উন্নয়ন কমিটি, শিশু ও যুব ফোরামের সদস্য প্রমুখ। এ সময় ওয়ার্ল্ড ভিশনের  ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেশের মধ্যে শিশু কল্যাণে এমন কর্মকাণ্ডে উপজেলা প্রশাসনের  ভূয়সী প্রশংসা করেন এবং তা অক্ষুন্ন রাখার জন্য সবার প্রতি উদাত্ত আহবান জানান। প্রধান অতিথির বক্তব্যে কর্মবীর  ও  মানবপ্রেমী ইউএনও বলেন, শুধু বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত উপজেলাই নয়, ক্ষুধা- দারিদ্র ও অপুষ্টি, প্লাস্টিক দূষণ, স্কুল থেকে ঝরে পড়া, মাদক, থাইজুয়া- ক্যাসিনোসহ এসব সামাজিক ব্যাধি রোধ করার পাশাপাশি গ্রিন ও  ক্লিন কিশোরগঞ্জ গঠনের মাধ্যমে এ  উপজেলাকে একটি বাসযোগ্য  উপজেলা গঠনের  দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। যা এর মাধ্যমে এ উপজেলা হবে  দেশের সর্বশ্রেষ্ঠ  মডেল উপজেলা। পরিশেষে উপস্থিত ব্যক্তিবর্গ বাল্যবিবাহ ও শিশুশ্রমকে “না বলি’ হাত উচিয়ে শপথ বাক্য পাঠ করেন। জানা গেছে, দীর্ঘদিন বাল্যবিবাহ ও শিশু শ্রম প্রতিরোধে মাঠ পর্যায়ে নানা কর্মকাণ্ড  পরিচালনা করা হয়। তা এক যুগান্তকারী  বাস্তবায়নের মাধ্যমে উপজেলাকে বাল্যবিবাহ ও  শিশুশ্রম মুক্ত উপজেলা ঘোষণা করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page