২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মালদ্বীপ প্রবাসী সহ দেশ ও প্রবাসের সর্বস্তরের মুসলমানদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মোঃ খলিলুর রহমান। সুনামগঞ্জে মানবাধিকার সংস্হার আয়োজন মানববন্ধন। মালদ্বীপে অসুস্থ প্রবাসী বাংলাদেশির পাশে দাড়াল বাংলাদেশ হাইকমিশন হবিগঞ্জের নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রীকে ধর্ষন! সোলার প্যানেলের ওপর আরোপিত কর প্রত্যাহারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন দেশব্যাপী শিশু নির্যাতন, হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন নিজস্ব বই ছাপিয়ে ইউপি সচিবের রাজস্ব আদায়ের অভিযোগ লোপাটের আশঙ্কা নবীনগর উপজেলার সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ আলহাজ্ব নজরুল ইসলাম নজু মোংলা পৌরবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী সার্জিনা ইসলাম কেয়া বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত মাওলানা মুহাম্মদ সেলিম আহমদ
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

দেবীদ্বারে ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মীত ১০০ শয্যার অত্যাধুনিক হাসপাতাল চালু হচ্ছে ৫ বছর পর !

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি দেবীদ্বার (কুমিল্লা) >>> কুমিল্লার দেবীদ্বারে ৫ বছর পর চালু হচ্ছে প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মীত অত্যাধুনিক ১০০ শয্যার মা, শিশু ও ডায়াবেটিক হাসপাতাল’।গতকাল সকাল ১১ টায় ‘জালাল উদ্দিন ফাউন্ডেশন মা, শিশু ও ডায়াবেটিক হাসপাতাল’র পরিচালনা পর্ষদ’র উদ্যোগে মিলাদ ও দোয়া শেষে, আগামী সেপ্টেম্বর মাসে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার কথা ঘোষণা দেন সংশ্লিষ্টরা কর্মকর্তাগন।ফাউন্ডেশনের উদ্যোগে নির্মীত কুমিল্লার সর্ববৃহৎ অত্যাধুনিক ১০০ শয্যার এ হাসপাতালটি ‘সমাজ কল্যাণ মন্ত্রনালয়’ ও ‘জালাল উদ্দিন ফাউন্ডেশন’র যৌথ উদ্যোগে ‘জালাল উদ্দিন ফাউন্ডেশন মা, শিশু ও ডায়াবেটিক হাসপাতাল’ নামে এ হাসপাতালটি ২৪ কোটি ৫৪ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ‘সমাজকল্যাণ মন্ত্রনালয়’র ৮০ শতাংশ এবং ‘জালাল উদ্দিন ফাউন্ডেশন’র ২০ শতাংশ অর্থায়নে ২০১৭ সালের ১ জুলাই দেবীদ্বার পৌর এলাকার বারেরা গ্রামে ২১ শতাংশ জমির ওপর ৬ তলা বিশিষ্ট ৯ হাজার স্কয়ার ফিট অত্যাধুনিক ‘জালাল উদ্দিন ফাউন্ডেশন মা, শিশু ও ডায়াবেটিক হাসপাতাল’র ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। কার্যাদেশ অনুসারে প্রকল্পটির মেয়াদ শেষ হয়েছে ২০২০ সালের ৩০ জুন। কিন্তু সংশ্লিষ্ট ভবনের লিফট ক্রয়ে জটিলতা দেখিয়ে প্রথমে ২০২২ সালের জুন পর্যন্ত এবং পরে ২০২৪ সালের জুন পর্যন্ত দুই দফায় প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যেই হাসপাতালটি চালুকরার উদ্যোগ নেয়া হয়।স্থানীয়রা এ দীর্ঘসূত্রিতার কারন হিসেবে বলছেন,- ঠিকাদারের অনিয়ম, দূর্নীতি ও ‘জালাল উদ্দিন ফাউন্ডেশন’র ট্রাস্টি বোর্ডের গাফলতি এবং করোনাকালীন সময়ের কারনে তিন দফায় সময় বৃদ্ধি করার পর, ‘জালাল উদ্দিন ফাউন্ডেশন’র পক্ষ থেকে নতুন করে ৬ সদস্যের একটি পরিচালনা পর্ষদ গঠন করে ঘুরে দাড়াবার চেষ্টা করছেন।এরই মধ্যে ৫ বছর আগে ক্রয়কৃত বিভিন্ন আসবাব ও চিকিৎসা সামগ্রীসহ লক্ষ লক্ষ টাকার মালামাল ও যন্ত্রপাতি নষ্ট এবং মেয়াদ উত্তির্ণ হয়ে গেছে বলেও হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন। তারা আরো জানান, কোন ধরনের রোগির সেবা প্রদান বা হাসপাতালের এক টাকা আয় না করেই ‘জালাল উদ্দিন ফাউন্ডেশন’ প্রতি মাসে ৪৯ হাজার ৬ শত টাকা করে বিদ্যুৎ বিল পরিশোধ করে আসছে, এ ছাড়াও নিরাপত্তা প্রহরীসহ বিভিন্ন খাতে ব্যায় করতে হচ্ছে প্রচুর টাকা। আগামী সেপ্টেম্বর মাসে অত্যাধুনিক এ হাসপাতালটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার আগে নষ্ট ও মেয়াদ উত্তীর্ণ প্রয়োজনীয় যন্ত্রপাতি ও আসবাব সামগ্রী কেনা কাটায় ব্যায় হবে প্রায় কোটি টাকার উপরে।নাম না প্রকাশের শর্তে একজন কর্মকর্তা জানান, প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান পি. সি এন্ড এম. এস. সি (জেভি) এর স্বত্বাধিকার হাজী মো. কেফায়েত উল্লাহ ১ কোটি ৩০ লক্ষ টাকা মূল্যের জাপানী হিটাচি কোম্পানীর লিফট কেনার ক্ষেত্রে ৭০ লক্ষ টাকায় কেনা হিটাচি কোম্পানীর নকল সিলমারা লিফট সরবরাহ করেন। যা সমাজ কল্যান মন্ত্রনালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টিগোচর হয়, পরবর্তীতে তদন্তস্বাপেক্ষে এ অনিয়মের কারনে হাসপাতাল চালু কার্যক্রম পিছিয়ে পড়ে। দু’বছর পর হিটাচি কোম্পানীর লিফটের কাজ শেষ করে ভবনটি হস্তান্তর করা হয়। এ ছাড়াও ফাউন্ডেশনের একটি চক্র চাকরি দেয়ার নামে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে প্রায় কোটি টাকার উপরে হাতিয়ে নেয়ারও অভিযোগ রয়েছে। এরই মধ্যে টাকার বিনিময়ে বিভিন্ন পদে চাকুরি প্রত্যাশিরা টাকা ফেরত পেতে মানব বন্ধনও করেছেন।
জালাল উদ্দিন ফাউন্ডেশনের পরিচালনা কমিটির সভাপতি একেএম সফিকুল আলম কামাল বলেন, লিফটসহ নানা জটিলতা নিরসন করা হয়েছে। আগামী সেপ্টেম্বর মাসে হাসপাতালটি আনুষ্ঠানিক ভাবে চালু করা হবে। এ হাসপাতালে রোগীদের প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা ও নার্সিং সেবা, ডায়াবেটিক রোগীদের স্বল্প মূল্যে চিকিৎসা প্রদান, মাতৃ ও শিশু মৃত্যু হ্রাস ও সমাজের হতদরিদ্র, অসহায়, গরীব রোগিদের জন্য হসপিটালে ৩০%বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হবে। যারা নিয়োগের জন্য টাকা দিয়েছেন তাঁরা আমাদের কাউকে জানিয়ে দেয়নি।দেবীদ্বার সমাজ সেবা কর্মকর্তা বরুন কুমার দাস বলেন, হাসপাতালটিতে সরকার ৮০ শতাংশ অর্থায়ন করেছে ৩০ শতাংশ গরিব অসহায় মানুষের চিকিৎসাসেবা পাওয়ার জন্য। হাসপাতালে নিয়োগের বিষয়টি এবং বেতন ভাতাদী ফাউন্ডেশনের হাতে, সরকারিভাবে কোন নিয়োগ বা বেতন দেয়ার সুযোগ নেই।ছবির ক্যাপশনঃ কুমিল্লার দেবীদ্বারে ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মীত কুমিল্লার সর্ববৃহত অত্যাধুনিক ১০০ শয্যার ‘জালাল উদ্দিন ফাউন্ডেশন মা, শিশু ও ডায়াবেটিক হাসপাতাল’র ছবি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মালদ্বীপ প্রবাসী সহ দেশ ও প্রবাসের সর্বস্তরের মুসলমানদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মোঃ খলিলুর রহমান।
সুনামগঞ্জে মানবাধিকার সংস্হার আয়োজন মানববন্ধন।
মালদ্বীপে অসুস্থ প্রবাসী বাংলাদেশির পাশে দাড়াল বাংলাদেশ হাইকমিশন
হবিগঞ্জের নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রীকে ধর্ষন!
সোলার প্যানেলের ওপর আরোপিত কর প্রত্যাহারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন
দেশব্যাপী শিশু নির্যাতন, হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন
নিজস্ব বই ছাপিয়ে ইউপি সচিবের রাজস্ব আদায়ের অভিযোগ লোপাটের আশঙ্কা
নবীনগর উপজেলার সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ আলহাজ্ব নজরুল ইসলাম নজু

You cannot copy content of this page