২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফরিদপুরের ভাঙ্গায় বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ, চালকসহ আহত – ৩ কিশোরগঞ্জে জেডসি বান্ধব গ্রীণস্কুল ও পরিবেশ বান্ধব গ্রাম ঘোষণা অনুষ্ঠান  কিশোরগঞ্জে মানবিকতার বিরল দৃষ্টান্ত: প্রতিবেশীদের সাথে সম্পদ ও আনন্দ সহভাগিতা অনুষ্ঠান!  সখিপুরে বসতঘরে আগুন, শিক্ষককে সন্দেহ করে, প্রতিবাদে ওই শিক্ষকের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি- পটুয়াখালীতে বিদেশ পাঠানোর নামে প্রতারণা: টাকা চাওয়ায় আটকে রেখে অমানুষিক নির্যাতন! সুনামগঞ্জের দিরাই টানাখালি বাজারের পশ্চিমপাড়ে কালনী নদীতে এক নারীর লাশ উদ্ধার শান্তিগঞ্জের ডাবর এলাকায় সড়ক দূর্ঘটনায় এক আনসার বাহিনীর সদস্য নিহত। লা লিগায় বার্সেলোনার গোল উৎসব: রাফিনহার রেকর্ডে এলচেকে উড়িয়ে জয় ঢাকা বিশ্ববিদ্যালয় ও ওয়েস্ট ইউনান বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানালেন এলজিআরডি প্রতিমন্ত্রী
আন্তর্জাতিক:
বিদেশ ভ্রমণে ইসরাইলি পরিচয় গোপন করছেন অর্ধেকের বেশি নাগরিক দুবাই-কুয়েত রুটে এমিরেটসের ফ্লাইট পুনরায় চালু, আপাতত সীমিত সূচি হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ফি আরোপের খসড়া বিল অনুমোদন ইরানের মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের আমন্ত্রণ নিয়ে যা বলছে ইরান ভিয়েতনামে জাতীয় দিবসের ছুটিতে আকাশপথে রেকর্ড যাত্রীচাপ, বাড়ল ফ্লাইটের সংখ্যা নাইজেরিয়ায় জুমার নামাজ চলাকালে মসজিদে সশস্ত্র হামলা, অপহৃত অর্ধশতাধিক মুসল্লি ইউক্রেনে যুদ্ধ ও পুনর্গঠনের পথে বড় বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিশরে শেখ তামিম হাসপাতাল নির্মাণসহ ৪টি সমঝোতা স্মারক সই করল কাতার ও মিশর সুইডেনের ফাগেরস্তায় শিক্ষা প্রতিষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনায় কিশোরীর মৃত্যু অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতির সংখ্যা বেড়ে ৫৯২, বসবাস করছেন ৭ লাখের বেশি মানুষ
     
             

দেবীদ্বারে নিজেকে নবী দাবী করার ভিডিও প্রচার করায় কথিত নবীর সমর্থকরা সাংবাদিকের বাড়িতে হামলা ভাংচুর করার অভিযোগ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি দেবীদ্বার (কুমিল্লা) >>> কুমিল্লার দেবীদ্বারে নিজেকে নবী দাবী করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করায়, ওই কথিত নবীর সমর্থকরা মিছিল সহকারে এশিয়ান টিভির দেবীদ্বার প্রতিনিধি সাংবাদিক নেছার উদ্দিনের বাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।বুধবার (২৫ জুন) রাত ৮টায় দেবীদ্বার পৌর এলাকার দক্ষিণ ভিংলাবাড়ি সাংবাদিক নেছার উদ্দিনের বাড়িতে ওই হামলা চালানো হয়। এ ব্যপারে সাংবাদিক নেছা উদ্দিন জানান, আমি কথিত নবী দাবীকারী মো. মমিন মিয়ার বক্তব্যটি এফ.বিতে প্রচার করেছি। একারনে তার সশস্ত্র সমর্থকরা আমার বাড়ির টিনের বেড়া, দরজা- জানালা ভাংচুর করেন।আল্লাহর নির্দেশে নবুয়তী পাওয়ার দাবী করে মো. মমিন মিয়া নামে এক ব্যক্তি, তার প্রতি আনুগত্য স্বীকার করতে সকল ধর্মের লোকদের আহবান করার একটি ভিডিও সাক্ষাতকার মঙ্গলবার র(২৪ জুন) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন এশিয়ান টিভির দেবীদ্বার প্রতিনিধি মো. নেছার উদ্দিন। ওই ভিডিওটি ভাইরাল হয়ে গেলে রাতেই দেবীদ্বার থানা পুলিশ অভিযান চালিয়ে ওই কথিত নবীকারী মো. মমিন মিয়াকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।
কথিত নবী মো. মমিন মিয়া(৪০) দেবীদ্বার পৌর এলাকার দক্ষিণ ভিংলাবাড়ি গ্রামের মৃত আব্দুর রশিদ ম্বোরের ছেলে।
নিজেকে নবী দাবীকারী সেই মমিন মিয়াকে গ্রেফতার করে বিপাকে পড়েছেন পুলিশ। তার বিরুদ্ধে ধর্ম অবমাননার দায়ে কেউ বাদী হয়ে মামলা করতে রাজী হচ্ছেন না।
মমিনের মা’ লায়লা বেগম নিজ পুত্র নবী দাবী করার সত্যতা স্বীকার করে বলেন, আমার ছেলে মানষিক রোগী।
স্থানীয়রা বলছেন, গত ১৫/২০ দিন ধরে মমিন নিজেকে ‘নবী’ দাবী করে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খৃষ্টানসহ সকল ধর্মের মানুষদের তার নবিয়তীর আনুগত্য লাভের আহবান করছেন।
নিজেকে নবী দাবী করা মো. মমিন মিয়া বলেন, সবাই তার কলেমা “লা-ইলাহা-ইল্লাল্লাহু মমিনুল্লাহ” পড়ে আল্লাহর নৈকট্য লাভ করতে। তিনি আরো বলেন, আমি আরশে আজিম ঘুরে এসেছি, আল্লাহর সাথে দেখা হয়েছে। আল্লাহ আমার শানে কিছু দিনের মধ্যেই কিতাব নাজিল করবেন। এ নিয়ে ধর্মপ্রাণ মুসুল্লীদের মধ্যে চরম ক্ষোভ দেখা দেয়। বিষয়টি প্রশাসনের নজরে আসলে দ্রæত মমিনকে গ্রেফতার করা হয়।
স্থানীয়রা আরো জানান, দক্ষিণ ভিংলাবাড়ি গ্রামের মৃত: আব্দুর রশিদ মেম্বারের ছেলে মো. মমিন মিয়া (৪০) ভিংলাবাড়ি এলাকায় মূদী মালের ব্যবসা করেন। দোকানে বসেই তিনি নবুয়তী পাবার দাবী করে তার আনুগত্য স্বীকার করতে সকল ধর্মের লোকদের আহবান জানাতে থাকেন।
মঙ্গলবার (২৪ জুন) রাতে নিজেকে নবী দাবী করা মো. মমিন মিয়ার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় বুধবার (২৫ জুন) সকাল ৯টায় স্থানীয় মডেল মসজিদে উপজেলার সকল ইমামদের নিয়ে জরুরী বৈঠক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁন। এ বিষয়ে কোন ধর্মীয় সংঘাত যাতেসৃষ্টি না হয়, সে ব্যাপারে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেন। এ বিষয়টি নিয়ে বুধবার উপজেলা আইনশৃংখলা সভায়ও বিস্তারিত আলোচনা হয়।
দেবীদ্বার সার্কেল’র সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শহীন বলেন, মমিন মিয়া নিজেকে নবী দাবী করার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে, তাকে দ্রæত গ্রেফতার করা হয়। সে মানষিক রোগী হলে, সেটি ডাক্তারী পরীক্ষার বিষয়।দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন, মমিনকে গ্রেফতার করে ধর্ম অবমাননায় তার বিরুদ্ধে বাদী হয়ে কেউ মামলা দায়ের করতে রাজী হচ্ছেনা। তবে ইসলামী আন্দোলনের দেবীদ্বার উপজেলা কমিটির উপদেষ্টা এটিএম সাইফুল ইসলাম মাসুম বাদী হতে রাজী হয়েছেন। উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আজ রাতের মধ্যেই মামলা দায়ের করা হবে।

ছবির ক্যাপশনঃ দেবীদ্বারে নিজেকে নবী দাবী করা সেই মমিন মিয়া(৪০)’র ছবি ও সাংবাদিক নেছারের বাড়িতে হালায় ক্ষতিগ্রস্তের ছবি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

ফরিদপুরের ভাঙ্গায় বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ, চালকসহ আহত – ৩
কিশোরগঞ্জে জেডসি বান্ধব গ্রীণস্কুল ও পরিবেশ বান্ধব গ্রাম ঘোষণা অনুষ্ঠান 
কিশোরগঞ্জে মানবিকতার বিরল দৃষ্টান্ত: প্রতিবেশীদের সাথে সম্পদ ও আনন্দ সহভাগিতা অনুষ্ঠান! 
সখিপুরে বসতঘরে আগুন, শিক্ষককে সন্দেহ করে, প্রতিবাদে ওই শিক্ষকের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি-
পটুয়াখালীতে বিদেশ পাঠানোর নামে প্রতারণা: টাকা চাওয়ায় আটকে রেখে অমানুষিক নির্যাতন!
সুনামগঞ্জের দিরাই টানাখালি বাজারের পশ্চিমপাড়ে কালনী নদীতে এক নারীর লাশ উদ্ধার
শান্তিগঞ্জের ডাবর এলাকায় সড়ক দূর্ঘটনায় এক আনসার বাহিনীর সদস্য নিহত।
শান্তিগঞ্জে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেপ্তার।

You cannot copy content of this page