২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
দেবিদ্বারে বিএসটিআই ও বৈধ কাগজপত্র ছাড়াই চলছে ‘নূর জাহান বেকারী’: অস্বাস্থ্যকর ও পচা-বাসি খাদ্যপণ্য বিক্রির অভিযোগ মহেশখালীর মাতারবাড়ী বউয়ের জ্বালা হোটেলের সামনে থেকে ৮০ লিটার চোলাই মদসহ আটক ৩ জন, দেওদীঘি খাসমহাল উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি এরশাদুর রহমানকে উষ্ণ সংবর্ধনা বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ কুতুবজোমে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ চন্দ্রিমা এলাকায় মাদক ও কিশোর গ্যাং দমনে চন্দ্রিমা থানা পুলিশের কাছে এলাকাবাসীর স্মারকলিপি বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূর্তি আটক তুমি আমার জীবনের আলো সাতকানিয়ায় পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় নিহত ২
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

দেবিদ্বারে বিএসটিআই ও বৈধ কাগজপত্র ছাড়াই চলছে ‘নূর জাহান বেকারী’: অস্বাস্থ্যকর ও পচা-বাসি খাদ্যপণ্য বিক্রির অভিযোগ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ জালাল উদ্দিন, স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ৪নং সুবিল ইউনিয়নের বুড়িরপাড় গ্রামের পুরাতন বাজারে কোনো ধরনের বৈধ কাগজপত্র, বিএসটিআই-এর অনুমোদন এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ ছাড়াই দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিচালিত হচ্ছে ‘মেসার্স নূর জাহান বেকারী’। এ বেকারিতে উৎপাদিত বিস্কুট, রুটি, কেকসহ বিভিন্ন খাদ্যপণ্যের গায়ে থাকে না উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ। ফলে প্রতিনিয়ত মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মুখে পড়ছেন সাধারণ ক্রেতারা। ​অনুসন্ধানে জানা গেছে, খাদ্যপণ্য উৎপাদনের ক্ষেত্রে সরকারি নিয়মনীতি অনুযায়ী যেসব লাইসেন্স ও ছাড়পত্র থাকা বাধ্যতামূলক, তার সিকিভাগও নেই এই প্রতিষ্ঠানটির। খাদ্যপণ্যের মতো সংবেদনশীল ব্যবসা পরিচালনার জন্য যেসকল কাগজপত্র আবশ্যক, তার মধ্যে উল্লেখযোগ্য হলো—বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (BSTI)-এর মান সনদ, স্থানীয় ইউনিয়ন পরিষদ বা পৌরসভা থেকে ট্রেড লাইসেন্স, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিবন্ধন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, ফায়ার সার্ভিস লাইসেন্স, কারখানা লাইসেন্স, এবং জেলা সিভিল সার্জন কার্যালয় বা স্বাস্থ্য বিভাগের খাদ্য প্রস্তুতকারক স্বাস্থ্য সনদ। কিন্তু ‘মেসার্স নূর জাহান বেকারী’-এর স্বত্বাধিকারী মো. কুতুব উদ্দিন কোনো ধরনের প্রশাসনিক অনুমোদন বা ছাড়পত্র ছাড়াই দেদারছে এসব অবৈধ খাদ্যপণ্য বাজারে সরবরাহ করে যাচ্ছেন। দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন- এ সম্পর্কে আমি অবগত হয়েছি, খুব শীঘ্রই নূর জাহান বেকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় এলাকাবাসী ও ক্রেতাদের অভিযোগ, এই বেকারিতে অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে পণ্য তৈরি করা হয়। অনেক সময় পচা, বাসি এবং মেয়াদোত্তীর্ণ উপকরণ ব্যবহার করে তৈরি করা হয় বিভিন্ন খাদ্যসামগ্রী। পণ্যের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় ক্রেতারা প্রতারিত হচ্ছেন। বিশেষ করে কোমলমতি শিশু ও শিক্ষার্থীরা এসব বিষাক্ত ও ভেজাল খাবার খেয়ে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে। ​আইন অনুযায়ী একটি বৈধ বেকারি পরিচালনার জন্য বিএসটিআই লাইসেন্স, ট্রেড লাইসেন্স, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিবন্ধন, পরিবেশ ছাড়পত্র, স্বাস্থ্য সনদ এবং ফায়ার সার্ভিস লাইসেন্সের মতো গুরুত্বপূর্ণ কাগজপত্র থাকা আবশ্যক হলেও, এই প্রতিষ্ঠানের ক্ষেত্রে তার প্রায় সবগুলোই অনুপস্থিত রয়েছে। ​এ বিষয়য়ে জানতে বেকারীর মালিক কুতুব উদ্দিনকে তাঁর মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। সচেতন মহলের দাবি, অবিলম্বে এই অবৈধ বেকারির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। অন্যথায় বড় ধরনের স্বাস্থ্য বিপর্যয় দেখা দিতে পারে। স্থানীয় প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দ্রুত তদন্ত সাপেক্ষে এই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করবে বলে আশা প্রকাশ করেছেন এলাকাবাসী।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মহেশখালীর মাতারবাড়ী বউয়ের জ্বালা হোটেলের সামনে থেকে ৮০ লিটার চোলাই মদসহ আটক ৩ জন,
দেওদীঘি খাসমহাল উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি এরশাদুর রহমানকে উষ্ণ সংবর্ধনা
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
কুতুবজোমে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
রাজশাহীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২
চন্দ্রিমা এলাকায় মাদক ও কিশোর গ্যাং দমনে চন্দ্রিমা থানা পুলিশের কাছে এলাকাবাসীর স্মারকলিপি
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূর্তি আটক
তুমি আমার জীবনের আলো

You cannot copy content of this page