১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
উখিয়া থেকে সুরের ভুবনে নজর কাড়ছেন গায়িকা মৌ মনি পটুয়াখালীতে পুলিশের ঝটিকা অভিযান: ৩২ পুরিয়া হেরোইনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার। দেবিদ্বারে এলজিইডির ৬২ লাখ টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ চাটখিলে সন্ত্রাস চাঁদাবাজি ও মাদক বিরোধী সমাবেশ শিবপুর উপজেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ ও কমিটি গঠন শিবপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাতকানিয়া আদালত শতবর্ষী জরাজীর্ণ ভবনে ঝুঁকিপূর্ণ বিচারকাজ সন্তানদের দিকে তাকিয়ে নিজেদের সংশোধন করুন ডিসি জাহিদ হেয়ার কাট নীতি বাতিলের দাবিতে চট্টগ্রামে আমানতকারীদের অবস্থান কর্মসূচি তিন তারকা পেসার ছাড়াই বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

দেবিদ্বারে এলজিইডির ৬২ লাখ টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি দেবিদ্বার কুমিল্লা >>> 
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ৪নং সুবিল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এলজিইডির ৬২ লাখ টাকা ব্যয়ে চলমান একটি সড়ক উন্নয়ন প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, কাজের শুরু থেকেই নানা অনিয়মের মাধ্যমে রাস্তা নির্মাণ করা হচ্ছে, যা নিয়ে এলাকায় ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নাধীন প্রকল্পটির আওতায় সুবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশ থেকে এলজিইডিতে কর্মরত তাসলিমা নামের এক কর্মচারীর বাড়ি পর্যন্ত সড়ক উন্নয়ন কাজ চলছে।
স্থানীয়দের অভিযোগ, রাস্তা ভরাটের কাজে নির্ধারিত মানের পরিবর্তে নিম্নমানের ইটের সুরকি, রাবিশ ও বালু ব্যবহার করা হচ্ছে। বিষয়টি জানাজানি হলে এলজিইডির সহকারী প্রকৌশলী উত্তম বাবু ঘটনাস্থল পরিদর্শন করে নিম্নমানের সুরকি ব্যবহার না করার নির্দেশ দেন। তবে অভিযোগ রয়েছে, ওই নির্দেশ উপেক্ষা করে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন পুনরায় একই নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে।
স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, ‘মানিক’ নামের এক ঠিকাদার কাজটি পেয়েছেন বলে এলাকাবাসী জানিয়েছেন।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, সরকার জনগণের সুবিধার জন্য কোটি কোটি টাকা বরাদ্দ দিচ্ছে। কিন্তু কিছু অসাধু ঠিকাদারের কারণে উন্নয়ন কাজের মান নিয়ে প্রশ্ন উঠছে। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ করলে তা দীর্ঘস্থায়ী হবে না।এলাকাবাসী দ্রুত বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সড়ক নির্মাণে মানসম্মত উপকরণ ব্যবহারের দাবি জানিয়েছেন।এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) দেবিদ্বার উপজেলা প্রকৌশলীকে অবগত করা হলে তিনি নিম্নমানের খোয়া তুলে নেওয়ার জন্য ঠিকাদারকে নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে ৪ নং সুবিল ইউনিয়নের চেয়ারম্যান মুকুল ভুইয়ার সাথে জোগাজোগ করা হলে তিনি জানান এ বিষয়ে তিনি অবগত নন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page