১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবমুখর লালমনিরহাট। কৃষিতে অভিযোজন বরাদ্দ বৃদ্ধির ন্যায্য রুপান্তরের প্রস্তাবের দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচী পালিত কিশোরগঞ্জে বাড়ছে শীতের প্রকোপ,দিনভর দেখা নেই সূর্যের  উত্তরের জনপদে শীতের আগমন: ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশায় ঢাকা চারপাশ মানবিক মানুষ হওয়াই শিক্ষার মূল লক্ষ্য ডিসি জাহিদুল চকরিয়ায় ভোক্তা অধিকারের অভিযান! হোটেলসহ ৬ প্রতিষ্ঠানকে ৩১ হাজার জরিমানা বাঁশখালীতে খাল থেকে অবৈধ বালু উত্তোলন, দুজনের কারাদণ্ডবনাজিমকে ১০ ও রবিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান, শীর্ষ সন্ত্রাসীসহ ১৪ জন গ্রেপ্তার পটিয়ায় ঘাতক বাস চালকের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার। পটিয়ায় ঈগল ও বাইকের মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহী নিহত।
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

দুর্নীতি থেকে দেশ উত্তরণের জন্য কঠোর পদক্ষেপ নিতে হবে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জেমস রানা বিশ্বাস উপজেলা প্রতিনিধি,সাভার ঢাকা>>> দেশের অর্থনীতি দুর্নীতি, অর্থ পাচার ও খেলাপি ঋণ-এই ত্রয়ীর কারণে ক্রমশ গভীর খাদের মুখে।এজন্য অর্থনীতিতে যে সংকট সৃষ্টি হয়েছে,তা বহুদিন ধরেই আলোচিত।সাম্প্রতিক সময়ে সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের পাহাড় পাহাড় দুর্নীতির খবরে গণমাধ্যমের ফ্রন্টপেজ দখল করে নিয়েছে। দুর্নীতি,অর্থ পাচার ও খেলাপি ঋণ সমস্যা সমাধানে সময়ক্ষেপণ না করে এখনই বিশেষ কমিশন অথবা বৃহত্তর কর্মপরিকল্পনা গ্রহণ সময়ের দাবি।দেশে দুর্নীতি বন্ধ করতে এখনই ‘বিশেষ কমিশন’ গঠনের জানানোর পাশাপাশি দুর্নীতিবাজদের অর্থসম্পদ বাজেয়াপ্ত ও বিচার করে কঠিন শাস্তি নিশ্চিত করতে হবে।বস্তুত দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতি,দুর্নীতি,অর্থ পাচার,ব্যাংক খাতে লুট ও নৈরাজ্য, খেলাপি ঋণের বিশাল পাহাড় দিনের পর দিন দেশের অর্থনীতিতে সংকট বাড়িয়েছে।এ পরিস্থিতি থেকে উত্তরণে দেশের সব দুর্নীতিবাজকে আইনের আওতায় আনা জরুরি।প্রতিবছর দেশ থেকে বিপুল অঙ্কের অর্থ বিদেশে পাচার হয়ে যাচ্ছে।অর্থনৈতিক সংকট উত্তরণের প্রথম পদক্ষেপ হিসেবে খেলাপি ঋণ আদায়ে যা যা করণীয়,এর সবই করতে হবে। খেলাপি ঋণ নিয়ে বছরের পর বছর আলোচনা হয়; খেলাপি ঋণ আদায়ে নানারকম উদ্যোগও নেওয়া হয়েছে।এত উদ্যোগ নেওয়ার পরও কেন এসব খাতে কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাচ্ছে না,তা তদন্ত করে দেখা দরকার।দুর্নীতি,অর্থ পাচার ও খেলাপি ঋণের কারণে দেশে নানারকম সংকট সৃষ্টি হয়েছে, সেহেতু এসব সমস্যা সমাধানে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার।অর্থ পাচারের একটি বড়ো কারণ দুর্নীতি।ঋণ খেলাপ করাও একধরনের দুর্নীতি।দুর্নীতি রোধ করা গেলে অর্থ পাচার ও ঋণ খেলাপি হওয়ার প্রবণতাও কমবে।মাত্রাতিরিক্ত খেলাপি ঋণ ও অর্থ পাচারের কারণে দেশের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।এ পরিস্থিতি থেকে পরিত্রাণের পন্থা খোঁজা জরুরি।এক্ষেত্রে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা প্রয়োজন।অর্থ পাচারের পথগুলো শনাক্ত করতে হবে। কীভাবে,কোন কোন চ্যানেলে অর্থ পাচার হচ্ছে,তা সঠিকভাবে চিহ্নিত করে সেই ফাঁকগুলো বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। খেলাপি ঋণ আদায় এবং অর্থ পাচার রোধে যত পদক্ষেপই নেওয়া হোক না কেন, দুর্নীতি রোধে কঠোর পদক্ষেপ নেওয়া না হলে সত্যিকারের সুফল মিলবে না।এজন্য ক্ষমতার শীর্ষ পর্যায়ের পৃষ্ঠপোষকতায় দুর্নীতিকে কঠোরভাবে দমন করতে হবে।দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার ফাঁকা বুলি না আওড়ে যথাযথ কার্যকর পদক্ষেপ নিতে হবে।নাহয় দেশ খাদের এমন গভীরে তলিয়ে যাবে, সেখান থেকে পুনরায় মাথা উঁচু করে দাঁড়ানো দুরূহ হয়ে উঠবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবমুখর লালমনিরহাট।
কৃষিতে অভিযোজন বরাদ্দ বৃদ্ধির ন্যায্য রুপান্তরের প্রস্তাবের দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচী পালিত
কিশোরগঞ্জে বাড়ছে শীতের প্রকোপ,দিনভর দেখা নেই সূর্যের 
উত্তরের জনপদে শীতের আগমন: ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশায় ঢাকা চারপাশ
চকরিয়ায় ভোক্তা অধিকারের অভিযান! হোটেলসহ ৬ প্রতিষ্ঠানকে ৩১ হাজার জরিমানা
বাঁশখালীতে খাল থেকে অবৈধ বালু উত্তোলন, দুজনের কারাদণ্ডবনাজিমকে ১০ ও রবিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান, শীর্ষ সন্ত্রাসীসহ ১৪ জন গ্রেপ্তার
পটিয়ায় ঘাতক বাস চালকের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার।

You cannot copy content of this page