৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে চলন্ত নৌকা থেকে পড়ে এক কিশোর পর্যটক নিখোঁজ। বিয়ের ফাঁদ পেতে লাখ টাকা হাতিয়ে নিতেন ‘রাকিবা’: অবশেষে পুলিশের জালে প্রতারক চক্রের সদস্য। মালদ্বীপে বাংলাদেশী পণ্যের বিশাল সমাহার ঢাকা ট্রেডার্সের সৌজন্যে ঈদ সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত। ঈদের ছুটিতেও পর্যটক সংকটে কুয়াকাটা। চট্টগ্রামের কর্নফুলীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত বেড়ে ৪ সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগে আন্তর্জাতিক তদন্ত নতুন প্রেম ও ব্যক্তিগত জীবন নিয়ে যা জানালেন বাঁধন মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের শিকড় থেকে সুরেলা আকাশে রিয়া বড়ুয়া এক সঙ্গীতসাধকের অন্তহীন পথচলা চোর সন্দেহ ঘিরে সাতকানিয়ায় রণক্ষেত্র নিহত ১ গ্রেফতার ১
আন্তর্জাতিক:
মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের
     
             

দশমিনায় ট্রাক থামিয়ে মাছ ডাকাতি: প্রধান আসামিসহ ২ জন গ্রেফতার।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী >>> পটুয়াখালী পটুয়াখালীর দশমিনায় চলন্ত ট্রাক থেকে বিপুল পরিমাণ ইলিশ ও চিংড়ি মাছ ডাকাতির ঘটনায় প্রধান আসামিসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে পটুয়াখালীর গলাচিপা উপজেলার হরিদাপুর ফেরিঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার মো. সোহেল (প্রধান আসামি) এবং মোরেলগঞ্জ উপজেলার সালাহউদ্দিন। ঘটনার বিবরণ পুলিশ ও মামলার নথিপত্র অনুযায়ী, গত ৩ মার্চ গভীর রাতে দশমিনা থেকে মাছ ভর্তি একটি ট্রাক খুলনার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে দশমিনা উপজেলার বেতাগীসানকিপুর ইউনিয়নের ঠাকুরেরহাট ব্রিজ সংলগ্ন এলাকায় একদল ডাকাত ট্রাকটির গতিরোধ করে। ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে চালক ও হেলপারকে মারধর করে এবং ট্রাকে থাকা ১১ ককসেট ইলিশ ও ১৫ ককসেট চিংড়ি লুট করে অন্য একটি ট্রাকে তুলে নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয়। ভুক্তভোগী মাছ ব্যবসায়ীর দাবি, এই ডাকাতির ঘটনায় তার প্রায় ২০ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। পুলিশি তৎপরতা ঘটনার পর দশমিনা থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও দশমিনা থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপার হরিদাপুর ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে এই দুই মূল হোতাকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃত আসামিদের মঙ্গলবার আদালতে প্রেরণ করা হবে। এই চক্রের সাথে জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page