১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা: অভিযুক্ত গ্রেফতার, বিক্ষুব্ধ জনতার সঙ্গে সংঘর্ষে ১৮ পুলিশ আহত, ওসি ক্লোজড দিনের চারটি ম্যাচই ড্র, বিশ্বকাপের ইতিহাসে বিরল ঘটনা কক্সবাজারে ময়লার স্তূপে মিলল বন্দুক-ধারালো অস্ত্র চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের চন্দনাইশ থানা বার্ষিক পরিদর্শন ইতালিতে সিলেট সমিতি মনছা ব্রিয়েনছার নতুন কমিটির শপথ। পীরগঞ্জে ব্র্যাক (সেলপ) কর্মসূচীর পক্ষ থেকে কিশোরীদের হাঁস-মুরগী বিষয়ক আইজিএ প্রশিক্ষণ অনুষ্ঠিত। নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি, অংশ নিল ক্ষুদে ভক্তরাও চট্টগ্রামে মেট্রোরেল-মনোরেল বিতর্ক: কোনোটিই এখন বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা সম্পত্তি বিক্রি ঠেকাতে চট্টগ্রামে বাবাকে হত্যা, দুই বছর পর গ্রেপ্তার ঘাতক ছেলে ও তার সহযোগী
আন্তর্জাতিক:
কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।।
     
             

তেহরানের অনড় অবস্থানে ইরানকে এক রাতেই নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বিএসপি আন্তর্জাতিক ডেস্ক >>> ট্রাম্পের দেওয়া সময়সীমা যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাত আটটায় (বাংলাদেশ সময় বুধবার সকাল ছয়টা) শেষ হবে। এর আগে তিনি সতর্ক করে বলেন, চুক্তি না হলে এবং হরমুজ প্রণালী না খুললে ইরানে ‘নরক নেমে আসবে’।মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানকে এক রাতেই নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুদ্ধ বন্ধে এখনই যুক্তিসঙ্গত চুক্তি করতে হবে এবং বিনা শর্তে হরমুজ প্রণালী খুলে দিতে হবে। অন্যথায় কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের বিদ্যুৎকেন্দ্র ও গুরুত্বপূর্ণ সেতুগুলো সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হবে।হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, মার্কিন বাহিনী চাইলে মাত্র এক রাতেই পুরো ইরানকে নিশ্চিহ্ন করে দিতে পারে। স্থানীয় সময় মঙ্গলবার রাতই সেই রাত হতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি।এদিকে যুদ্ধ বন্ধ ও জ্বালানি পরিবহনে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী খুলে দেওয়ার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের কাছে একটি পরিকল্পনা পাঠিয়েছে পাকিস্তান। তবে সেই প্রস্তাবকে ‘যথেষ্ট ভালো নয়’ বলে মন্তব্য করেছেন ট্রাম্প।খবরে বলা হয়েছে, ট্রাম্পের দেওয়া সময়সীমা যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাত আটটায় (বাংলাদেশ সময় বুধবার সকাল ছয়টা) শেষ হবে। এর আগে তিনি সতর্ক করে বলেন, চুক্তি না হলে এবং হরমুজ প্রণালী না খুললে ইরানে ‘নরক নেমে আসবে’।যুদ্ধ থামাতে গত কয়েক দিন ধরেই ব্যাপক কূটনৈতিক তৎপরতা চলছিল। কারণ, যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে অর্থনৈতিক অস্থিরতা বেড়েছে। হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকায় জ্বালানি তেলের দামও বেড়ে গেছে। সর্বশেষ প্রতি ব্যারেল তেলের দাম ছিল প্রায় ১১০ ডলার।রয়টার্সের এক সূত্র জানায়, পাকিস্তানের প্রস্তাবিত পরিকল্পনায় দুই ধাপের একটি রূপরেখা রয়েছে। প্রথম ধাপে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর হবে এবং একই সঙ্গে হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। দ্বিতীয় ধাপে ১৫ থেকে ২০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের কথা বলা হয়েছে, যাকে ‘ইসলামাবাদ চুক্তি’ নামে উল্লেখ করা হচ্ছে।সূত্র মতে, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসিম মুনির যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সি, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগাছি-র সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করেছেন।তবে যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগেই বলেছেন, অস্থায়ী যুদ্ধবিরতি নয়—তারা যুদ্ধের পুরোপুরি সমাপ্তি চায়। পাশাপাশি হরমুজ প্রণালী দ্রুত খোলার বিষয়েও কোনো সময়সীমা মানতে নারাজ তেহরান।এর মধ্যে যুদ্ধের ৩৮তম দিনে ব্যাপক পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। ইরানের হামলায় উত্তর ইসরায়েলের হাইফা শহরে বড় ক্ষয়ক্ষতি হয়েছে এবং চারজন নিহত হয়েছেন। তেল আবিবসহ মধ্য ইসরায়েলের অন্তত ২৮টি স্থানে হামলার খবর পাওয়া গেছে।অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তেহরানের শরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজি এবং আসালুয়েহ এলাকার একটি পেট্রোকেমিক্যাল কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। তেহরানের বাহারেস্তান এলাকায় হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। হামলায় ইসলামিক বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান সায়্যিদ মাজিদ খাদেমি নিহত হয়েছেন বলে জানা গেছে।মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস এ্যাক্টিভিস্ট ইন ইরান জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত সাড়ে তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।এদিকে ইউরোপীয় কাউন্সিল সতর্ক করে বলেছে, ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলা আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে। এমন পরিস্থিতিতে তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হুমকি বিভ্রান্তিকর এবং তারা পাল্টা জবাব দিতে প্রস্তুত।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন
লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা: অভিযুক্ত গ্রেফতার, বিক্ষুব্ধ জনতার সঙ্গে সংঘর্ষে ১৮ পুলিশ আহত, ওসি ক্লোজড
দিনের চারটি ম্যাচই ড্র, বিশ্বকাপের ইতিহাসে বিরল ঘটনা
কক্সবাজারে ময়লার স্তূপে মিলল বন্দুক-ধারালো অস্ত্র
চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের চন্দনাইশ থানা বার্ষিক পরিদর্শন
ইতালিতে সিলেট সমিতি মনছা ব্রিয়েনছার নতুন কমিটির শপথ।
পীরগঞ্জে ব্র্যাক (সেলপ) কর্মসূচীর পক্ষ থেকে কিশোরীদের হাঁস-মুরগী বিষয়ক আইজিএ প্রশিক্ষণ অনুষ্ঠিত।
নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি, অংশ নিল ক্ষুদে ভক্তরাও

You cannot copy content of this page