১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সদরের দক্ষিণ ডিককুলে মাদকাসক্ত ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা মানসম্মত শিক্ষা ও সৎ মানুষ গঠনে অভিভাবক-শিক্ষক যৌথ প্রচেষ্টার আহ্বান নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

তানোরে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি >>> রাজশাহীর তানোরে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।বুধবার(২৬ মার্চ)সূর্যদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভোর ৬টা ১মিনিটে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান।এ সময় আরো উপস্থিত ছিলেন তানোর উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মাসতুরা আমিনা, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আফজাল হোসেন।এরপর শ্রদ্ধা নিবেদন পুলিশ প্রশাসন,উপজেলার সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান,মুক্তিযোদ্ধা সংসদ,বিভিন্ন রাজনৈতিক দল,তানোর প্রেস ক্লাব,বিভিন্ন সামাজিক সংগঠন,পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।সকাল ৯টায় উপজেলা স্টেডিয়াম মাঠে জাতীয় পতাকা উত্তোলণ ও কবুতর উন্মুক্তের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।এতে অংশগ্রহণ করে বাংলাদেশ পুলিশ,আনসার ও ভিডিপি,বাংলাদেশ স্কাউটস,গার্লসগাইড ও শিক্ষার্থীরা।এছাড়া দিবসটি সফল করতে সরকারি-বেসরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠাগুলোতে খেলাধুলা,রচনা আবৃতি,চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ হলরুমে তানোর উপজেলার শহিদ পরিবার,যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা শেষে তাদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।এ সময় সংবর্ধনা অনুষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক লিয়াকত সালমান বলেন,মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বাঙালি জাতির জীবনে এক গৌরবময় দিন।১৯৭১ সালের এই দিনে আমাদের গৌরবোজ্জ্বল মহান স্বাধীনতার ঘোষণা করা হয়েছিল।দীর্ঘ ৯মাসের রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের পথ বেয়ে অনেক রক্ত আর ত্যাগ তিতিক্ষার বিনিময়ে অর্জিত হয়েছে পরম কাঙ্খিত স্বাধীন ভূখন্ড,স্বতন্ত্র পতাকা ও জাতিসত্ত্বার পরিচিতি।তিনি বলেন, স্বাধীনতার এই দিনে আমরা সশ্রদ্ধচিত্তে স্মরণ করছি অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা,জীবন উৎসর্গকারী ও যুদ্ধাহত বীর সন্তানদের এবং সে সকল মা-বোনদের যাদের সম্ভ্রম ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় আমাদের স্বাধীনতা। বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে হোক ৫৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অঙ্গীকার।আরো উপস্থিত ছিলেন অনুষ্ঠানে জনপ্রতিনিধি,বীর মুক্তিযোদ্ধা,উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন স্কুল-কলেজের প্রধান শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক,সুশীল সমাজের প্রতিনিধি,সুধীজন,গণ্যমান্য ব্যক্তিবর্গ,সাংবাদিকবৃন্দ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page