৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রেস ক্লাবের সমস্যা সাংবাদিকদেরই ঐক্যবদ্ধভাবে সমাধান করতে হবে: চট্টগ্রামে তথ্যমন্ত্রী চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল চট্টগ্রাম সম্প্রীতি ও নিরাপত্তার উজ্জ্বল দৃষ্টান্ত : মেয়র ডা. শাহাদাত চট্টগ্রামে ৫ হাজার ইয়াবা উদ্ধার, দুই মাদককারবারি গ্রেপ্তার চট্টগ্রামে ১,৬৭৩ বর্জ্য সংগ্রাহক পেল ইউনিলিভারের সুরক্ষা সামগ্রী পার্বত্য রাজনীতিতে নতুন মেরুকরণ: জেলা পরিষদ পুনর্গঠন ঘিরে বাড়ছে গুঞ্জন দক্ষিণ চট্টগ্রামে উন্নয়নের মহাবিপ্লব: ৪ লেনে উন্নীত হচ্ছে আনোয়ারা-চকরিয়া মহাসড়ক খুলনা থেকে জাতীয় রাজনীতিতে সংরক্ষিত নারী আসনে আলোচনায় রোক্সার রহমান প্রথম লেগের দাপটেই ফাইনালে অ্যাটলেটিকো মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধ: অপারেশন রোয়ারিং লায়ন’ ও পঞ্চম দিনের সর্বশেষ পরিস্থিতি
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • তানোরে বোরো রোপণে ব্যস্ত প্রান্তিক কৃষক,আশার আলোয় কৃষকরা
  • তানোরে বোরো রোপণে ব্যস্ত প্রান্তিক কৃষক,আশার আলোয় কৃষকরা

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি >>> রাজশাহীর তানোর উপজেলার বরেন্দ্র অঞ্চলে আলু তোলার মৌসুম শেষে এখন জমিতে বোরো ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন প্রান্তিক কৃষকরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠেই কাটছে তাদের দিন। একদিকে রোদের তাপ, অন্যদিকে সেচের চাপে ক্লান্ত হলেও কৃষকদের মুখে ক্লান্তির ছাপ নেই; বরং তারা ব্যস্ত নতুন ফসলের আশায়। এই শ্রম ও ত্যাগের মধ্য দিয়েই দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করছেন এ অঞ্চলের কৃষকেরা। তাদের এই প্রচেষ্টা দেশের মানুষের মনে স্বস্তি ও আশার সঞ্চার করছে। তানোর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহমদ সকালের সময়কে  বলেন, “বরেন্দ্র অঞ্চলের কৃষকরা অত্যন্ত পরিশ্রমী। তারা যদি সরকারিভাবে পর্যাপ্ত সহায়তা পান— যেমন সেচের জন্য পানির নিশ্চয়তা, সারের সময়মতো সরবরাহ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার— তাহলে তারা দেশের কৃষিখাতে অভাবনীয় অবদান রাখতে পারবেন। তিনি আরও জানান, এ বছর বোরো ধানের চাষাবাদে কৃষকদের আগ্রহ বেড়েছে। সরকারি বিভিন্ন প্রকল্প ও প্রশিক্ষণের ফলে তারা আধুনিক কৃষিপদ্ধতি অবলম্বন করছেন। তবে বরেন্দ্র অঞ্চলে পানির সংকট একটি বড় চ্যালেঞ্জ। একে দূর করতে দীর্ঘমেয়াদী সমাধান দরকার। তানোর পৌর এলাকার আমশো গ্রামের  প্রান্তিক কৃষক মামুন মোল্লা ও নাসির সকালের সময়কে বলেন, “আমরা এখন দিন-রাত বোরো ধান রোপণের কাজ করছি। আলু উঠিয়ে সময় নষ্ট করার সুযোগ নেই। আশা করছি, ভালো ফলন হলে পরিবার নিয়ে শান্তিতে থাকা যাবে।বরেন্দ্র অঞ্চলের কৃষকদের এই অক্লান্ত পরিশ্রম দেশের কৃষি অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সঠিক সময়ে সঠিক সহায়তা পেলে তারা হতে পারেন জাতীয় অর্থনীতির চালিকাশক্তি।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page