৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রাম বন্দরে কার্যক্রম শুরু, ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ধর্মঘট স্থগিত চট্টগ্রামে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন,৬ শতাধিক কেন্দ্র ঝুঁকিপূর্ণ ৪০০ গজের ভিতর সাধারণ ভোটারদের মোবাইল ব্যবহার নিয়ে কঠোর নির্দেশনা পটিয়ায় হৃদয় নামের এক তরুণের আত্মহত্যা। চট্টগ্রাম-১১ আসনে দাঁড়ি পাল্লার সমর্থনে নারী মিছিলে মহিলাদের ঢল চট্টগ্রাম বন্দর সচল রাখতে সরকার কঠোর হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে প্রচারণায় ব্যস্ত প্রার্থী ও সমর্থকরা অচল চট্টগ্রাম বন্দর, সংকটে জাতীয় অর্থনীতি, মূক্তি কিভাবে! সাতকানিয়ায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ ২ সন্ত্রাসী আটক চট্টগ্রামে পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • তানোরে বিষ ও কীটনাশকমুক্ত কৃষিপণ্য চাষে কৃষক কংগ্রেস সভা
  • তানোরে বিষ ও কীটনাশকমুক্ত কৃষিপণ্য চাষে কৃষক কংগ্রেস সভা

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি >>> রাজশাহীর তানোরে বিষ ও কীটনাশকমুক্ত ফল, ফসল ও সবজি চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে “পার্টনার কংগ্রেস সভা” অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত তানোর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করে তানোর উপজেলা কৃষি অফিস।“প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, অন্ট্রাপ্রেনিউরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)” প্রকল্পের আওতায় এই কংগ্রেস সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. আজিজুল রহমান। সভাপতিত্ব করেন তানোর উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহমেদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক উম্মে ছালমা, তানোর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ মিঞা, উপজেলা সমবায় কর্মকর্তা নাদিম উদ্দিন ও PARTNER প্রকল্পের রাজশাহী অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার আব্দুল লতিফ প্রমুখ।সভা সঞ্চালনায় ছিলেন তানোর উপজেলা অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অফিসার সুবাস কুমার মণ্ডল। এতে বিষ ও কীটনাশকমুক্ত চাষাবাদ এবং কৃষি উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শাহাদাৎ হোসেন।এসময় তানোর উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণী ও উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page