১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মোহনা টিভির সাংবাদিকের নাতি অনিরুদ্ধ সরকার সাম্য প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে শিবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রামে আবারও জলাবদ্ধতা, জনদুর্ভোগ চরম ফরিদপুরের চরভদ্রাসনে পুলিশের হাতে গ্রেফতার একাধিক মামলার তিন আসামী ফরিদপুরের ভাঙ্গায় বাসের ধাক্কায় নিহত ৫, গাড়িতে আগুন ৪নং বদল কোটকে মডেল ইউনিয়নের স্বপ্ন নিয়ে মাঠে চেয়ারম্যান প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম সাতকানিয়ার বন্যা দুর্গতদের পাশে শহীদ আহমদুল হক ফাউন্ডেশন সাতকানিয়ার কাঞ্চনায় বিএনপি পক্ষ থেকে ত্রাণ বিতরণ ত্রাণ বিতরণ নিয়ে সাতকানিয়ায় যুবদলের কোন্দল, মারধর দক্ষিণ চট্টগ্রামে বন্যার্তদের পাশে ডা. হামিদা ইয়াসমিন জেসি।
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

তানোরে বিষাক্ত কীটনাশক স্প্রে করে পোড়ানো হলো পরিপক্ক ধানক্ষেতের ফসল

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি >>> রাজশাহীর তানোরে বিষাক্ত কীটনাশক স্প্রে করে পোড়ানো হলো পরিপক্ক ধানক্ষেতের ফসল।ঘটনাটি ঘটেছে গত ১৮ অক্টোবর রাতে উপজেলার সরনজাই মৌজার মন্ডলপাড়ার ৪২ শতক ধানী জমিতে এবিষয়ে জমির মালিক ক্ষতিগ্রস্ত কৃষক শ্রী জগিন্দর সরদার (৪৮) থানায় ৫ জনকে বিবাদী করে লিখিত অভিযোগ করেছেন।তিনি তার অভিযোগে উল্লেখ করেন, পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষরা তার জমিতে থাকা পরিপক্ক ধান (বিষাক্ত কীটনাশক) ঘাস পোড়ানো বিষ দিয়ে ধানগুলো পুড়িয়ে দিয়েছে। এতে তার প্রায় ৪৫ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেছেন।তিনি আরো উল্লেখ করেন, প্রায় ৪৫ বছর আগে তিনি বিবাদী দুরুল হুদার পিতা মৃত তরিকুল ইসলামের কাছ থেকে খাস খতিয়ানভুক্ত এই জমি ক্রয় করে দখল ভোগ করে আসছেন। এ নিয়ে বিবাদীদের সঙ্গে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিষয়টি আদালতেও নিষ্পত্তি হয়, এবং আদালত তার পক্ষে রায় দেন।অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা ফোন রিসিভ না করায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন,অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page