২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভিয়েতনামে জাতীয় দিবসের ছুটিতে আকাশপথে রেকর্ড যাত্রীচাপ, বাড়ল ফ্লাইটের সংখ্যা ওটিটিতে আসছে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’, ছাত্ররাজনীতির অন্দরমহলের গল্প ঢাকার ৪১৬ বছর পূর্তি: ঢাকাই সিনেমার ৫৮ গুণীজনকে সম্মাননা প্রদান ব্যক্তিত্বের অধিকার রক্ষায় আদালতের দ্বারস্থ জাহ্নবী কাপুর, ৫৫২টি লিংক সরানোর নির্দেশ শরীফ ওসমান হাদি মামলার তদন্ত ও আসামিদের প্রত্যর্পণ নিয়ে নতুন তথ্য সোবোসলাইয়ের শেষ মুহূর্তের পেনাল্টিতে নিউক্যাসলের মাঠে ড্র লিভারপুলের শান্তিগঞ্জে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেপ্তার। সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা মাদক মামলার আসামিদের জন্য জঙ্গল সলিমপুরে আলাদা কারাগার হবে, প্রতিমন্ত্রী মীর হেলাল জামালপুরে স্ত্রীর মরদেহ তালাবদ্ধ ফ্ল্যাটে,ঘাতক স্বামী পলাতক।
আন্তর্জাতিক:
ভিয়েতনামে জাতীয় দিবসের ছুটিতে আকাশপথে রেকর্ড যাত্রীচাপ, বাড়ল ফ্লাইটের সংখ্যা নাইজেরিয়ায় জুমার নামাজ চলাকালে মসজিদে সশস্ত্র হামলা, অপহৃত অর্ধশতাধিক মুসল্লি ইউক্রেনে যুদ্ধ ও পুনর্গঠনের পথে বড় বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিশরে শেখ তামিম হাসপাতাল নির্মাণসহ ৪টি সমঝোতা স্মারক সই করল কাতার ও মিশর সুইডেনের ফাগেরস্তায় শিক্ষা প্রতিষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনায় কিশোরীর মৃত্যু অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতির সংখ্যা বেড়ে ৫৯২, বসবাস করছেন ৭ লাখের বেশি মানুষ ট্রাম্প একজন বোকা, পুরো বিশ্ব তা বুঝে গেছে: ইরানের নিরাপত্তাপ্রধান বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কাতারের আমিরের অভিনন্দন ইরানের সাথে উত্তেজনার আবহে আরব সাগরে মার্কিন রণতরীতে রাতের মহড়া জোরদার ইরানের ওপর আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার পথে যুক্তরাষ্ট্র
     
             

তানোরে বন্যানিয়ন্ত্রণ বাঁধের গাছ চুরির ঘটনা ধাঁমাচাঁপা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি >>> রাজশাহীর তানোর ও মোহনপুরের সীমান্ত সংলগ্ন  শিবনদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধের পরিপক্ক তাল গাছ চুরির ঘটনা ধামাচাপা দেয়ার অভিযোগ উঠেছে।স্থানীয়দের রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের(পাউবো) কর্মকর্তা অঙ্কুর ও আরিফ ঘটনা জানার পরে মামলা না করে আর্থিক সুবিধা নিয়ে ঘটনা ধামাচাপা দিয়েছেন। গত ২৪ ফেব্রুয়ারী সোমবার সকালে এই গাছ কাটা হয়েছে।প্রশাসনের চোঁখ ফাকি দিতে কাটা গাছের গোড়া মাটি দিয়ে ঢেকে দিয়েছে। মোহনপুর উপজেলার ঘাষিগ্রাম ইউনিয়নের (ইউপি) মেলান্দী গ্রামে এই ঘটনা ঘটেছে।স্থানীয়রা জানান, মেলান্দী গ্রামের মৃত ইয়াকুব মৃধার পুত্র প্রভাবশালী হাফেজ মৃধা পানি প্রবাহের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে পুকুর পুনঃখননের মাটি দিয়ে কৃষি জমি ভরাট ও বাগান বাড়ি করছে।এদিকে সেখানে যাতায়াতের জন্য বন্যা নিয়ন্ত্রণ বাঁধের তাজা পরিপক্ক তাল গাছ কেটে রাস্তা করা হয়েছে। এছাড়াও বাঁধের ধার কেটে ড্রেন করা হয়েছে এবং ফসলি জমি ভরাট করায় পানি নিস্কাশনের পথে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে।এঘটনায় গ্রামবাসীর মধ্যে চরম অসন্তোষের সৃষ্টি  হয়েছে। কিন্তু বিত্তবান এই প্রভাবশালীর বিরুদ্ধে তারা প্রকাশ্যে কোনো প্রতিবাদ করতে পারছেন না। সরেজমিন তদন্ত করলেই এসব অভিযোগের সত্যতা পাওয়া যাবে।স্থানীয় এক জনপ্রতিনিধি বলেন,তাজা গাছ একটা কাটলেও যে অপরাধ দশটা কাটলেও সেই অপরাধ।তিনি বলেন, এ গাছ কাটার অপরাধে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিৎ যা দেখে অন্যরা ভয় পায়,তা না হলে অন্যরাও বাঁধের গাছ কাটতে উৎসাহী হয়ে উঠবে। স্থানীয়রা জানান,, প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন, ২০০০ অনুযায়ী, কৃষি জমি, কোনো পুকুর, জলাশয়, খাল ও লেক ভরাট করা শাস্তিযোগ্য অপরাধ। পরিবেশ সংরক্ষণ আইনেও (২০১০ সালে সংশোধিত) যেকোনো ধরনের কৃষি জমি জলাশয় ভরাট করা ও তাজা গাছ কাটা নিষিদ্ধ। এবিষয়ে জানতে চাইলে হাফেজ মৃধা বলেন, গ্রাম তাদের তারা এখানে বসবাস করবেন,গ্রামের ভালমন্দ তারা দেখবেন।তিনি বলেন,গ্রামে যাবার রাস্তা নাই,তাই তিনি নিজ উদ্যোগে রাস্তা নির্মাণ করছেন।তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মৌখিক অনুমতি নিয়ে গাছ কেটেছেন এবং গাছের খুঁটি দিয়ে জনগণের বসার মাচান করে দিবেন।তিনি বলেন, পাউবোর এসও আরিফুজ্জামান ও রনিকে ঘটনা জানানো হয়েছে,তারাও মৌখিক অনুমতি দিয়েছে। এবিষয় মুঠোফোনে জানতে চাইলে মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, তিনি বাঁধের গাছ কাটার কোনো অনুমতি দেননি।এবিষয়ে জানতে চাইলে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান অঙ্কুর বলেন,বাঁধের গাছ কাটা বা বাঁধ কেটে কাজ করার কোনো সুযোগ নাই, তিনি বলেন, উপসহকারী প্রকৌশলীকে পাঠিয়ে ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।এবিষয়ে পানি উন্নয়ন বোর্ডের পাউবো উপ-সহকারী প্রকৌশলী আরিফুজ্জামান বলেন, সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করে বাঁধের ক্ষতি ও গাছ কাটার সত্যতা পাাওয়া গেছে।তিনি বলেন, এবিষয়ে  কঠোর ব্যবস্থা নেয়া হবে,এখানো কেনো কোনো ব্যবস্থা গ্রহণ বা মামলা করা হয়নি এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, কি ব্যবস্থা নেয়া হবে সেটা তাদের বিষয় এসব নিয়ে খবর করার কি আছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

শান্তিগঞ্জে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেপ্তার।
সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা
মাদক মামলার আসামিদের জন্য জঙ্গল সলিমপুরে আলাদা কারাগার হবে, প্রতিমন্ত্রী মীর হেলাল
জামালপুরে স্ত্রীর মরদেহ তালাবদ্ধ ফ্ল্যাটে,ঘাতক স্বামী পলাতক।
পুলিশ হেফাজতে নির্যাতন ও ঘুষ দাবি: সাতকানিয়ার দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা
সাতকানিয়ায় গৃহহীন সেই নিঃসন্তান দম্পতির পাশে দাঁড়ালেন ইউএনও
চট্টগ্রামে ব্র্যান্ডেড চার খাদ্য প্রতিষ্ঠানে ৪০ লাখ টাকা জরিমানা
ইঞ্জিন সংকটে চট্টগ্রাম স্টেশনে ট্রেনের সিডিউল বিপর্যয়

You cannot copy content of this page