১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-নির্বাচন কমিশনার.। মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি রুহিয়ায় ২৫ বছর ধরে সাইকেলে সংবাদপত্র বিলি, জীবিকার সংগ্রামে হাসান আলী। মহেশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন নগরকান্দায় চায়ের দোকানে অতর্কিত হামলা, হাতুড়ি ও দেশীয় অস্ত্রের আঘাতে আহত ১
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

তানোরে প্লাস্টিক সংগ্রহ ও বর্জন অভিযানে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি >>> প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর তানোরে পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশ গড়তে জনসচেতনতা তৈরির লক্ষ্যে প্লাস্টিক সংগ্রহ ও বর্জন অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকালে গোল্লাপাড়া বাজার বণিক সমিতি এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, তানোর এপি’র যৌথ আয়োজনে গোল্লাপাড়া বাজার থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলা প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়াম হল রুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এপি’র সিনিয়র প্রোগ্রাম অফিসার লরেন্স মন্ডল এবং বণিক সমিতির সাধারণ সম্পাদক টিপু সুলতান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর পৌর বিএনপির সভাপতি একরাম আলী মোল্লা।আরও উপস্থিত ছিলেন—ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম অফিসার এন্ডিকাস মুর্মু, সরনজাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজ্জামেল হক খান, তানোর থানার এসআই নজরুল ইসলাম, বণিক সমিতির সহ-সভাপতি জব্বার আলী, অর্থ সম্পাদক তুহিন পারভেজ, প্রোগ্রাম অফিসার সন্তোষ মিত্র, নিকোলাস ঢালী, ঝুনু লিমা বৈদ্য এবং সিপি নন্দিনী রোজারিও প্রমুখ।আলোচনায় বক্তারা বলেন, “নিজেদের মঙ্গল চাইলে প্রত্যেককে সচেতন হয়ে প্লাস্টিক বর্জন করতে হবে। পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য প্লাস্টিক একটি মারাত্মক হুমকি। তাই ব্যক্তি উদ্যোগে এবং সম্মিলিতভাবে প্লাস্টিক মুক্ত সমাজ গড়ে তুলতে হবে।”

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page