২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা সিরাজগঞ্জে স্ট্রোক জনিত কারণে জামায়াত নেতার মৃত্যু অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন খুনিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক কোম্পানি 
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

তানোরে প্রেমিক হ’ত্যায় মামলা,গ্রেপ্তার ৩

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি >>> রাজশাহীর তানোরে প্রেমিক চিত্তরঞ্জন পাল (২৬) হত্যার ঘটনায় প্রেমিকাসহ ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন নিহতের পিতা মনোরঞ্জন পাল। শনিবার তিনি তানোর থানায় এ মামলা করেন। এর আগে, ২৭ এপ্রিল ছেলে নিখোঁজ হওয়ার পর থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন তিনি।রোববার দুপুরে মামলার তিন আসামি প্রেমিকার বাবা স্বপন চন্দ্র পাল (৫৮), মা ছবি রানী (৫০) এবং চাচাতো ভাবি কাজলী রানী পাল (৩০) কে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।মামলার বাকি তিন আসামি প্রেমিকা কামনা পাল (২৩), তাঁর ভাই সুবোধ পাল (৩০) এবং মোহনপুর উপজেলার পেয়ারপুর গ্রামের মোহাম্মাদ রাজু (৪৫) এখনো পলাতক রয়েছেন।তদন্ত সূত্রে জানা যায়, হাবিবনগর পাল পাড়ার চিত্তরঞ্জনের সঙ্গে একই মহল্লার কামনা পালের প্রেমের সম্পর্ক ছিল। পারিবারিকভাবে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার পরও তাঁদের সম্পর্ক অব্যাহত ছিল। নিখোঁজের একদিন পর চিত্তরঞ্জনের বাবা থানায় জিডি করেন।১৭ মে শনিবার সকালে শিবনদীর কচুরী পানার নিচ থেকে মাথাবিহীন, বস্তাবন্দি অবস্থায় চিত্তরঞ্জনের গলিত লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।তানোর থানার ওসি আফজাল হোসেন জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত চলছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page