১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় ভোটকেন্দ্রের নিরাপত্তায় যৌথবাহিনীর প্রতীকী মহড়া চট্টগ্রাম-৯ আসনে দাঁড়ি পাল্লার প্রার্থী ডা. একেএম ফজলুল হকের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাঁশখালীতে দাঁড়িপাল্লার সমর্থনে বিশাল জনসভা কর্নেল অলি পটুয়াখালী শহীদ মিনারে আলতাফ হোসেন চৌধুরীর শেষ নির্বাচনী বার্তা ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার। নির্বাচনে ব্লেইম গেম বা নাটকের সুযোগ নেই -চট্টগ্রাম জেলা প্রশাসক।  আমি আপনাদের সন্তান নির্বাচনী প্রচারণা শাহজাহান চৌধুরী  চট্টগ্রাম বন্দরে কার্যক্রম শুরু, ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ধর্মঘট স্থগিত চট্টগ্রামে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন,৬ শতাধিক কেন্দ্র ঝুঁকিপূর্ণ ৪০০ গজের ভিতর সাধারণ ভোটারদের মোবাইল ব্যবহার নিয়ে কঠোর নির্দেশনা
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • তানোরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন
  • তানোরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি >>> মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি” এ প্রতিপাদ্যেকে নামনে রেখে রাজশাহীর তানোরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।তানোর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে (১০ মে) শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।শিশুদের প্রতিভা বিকাশ, শিক্ষক, কর্মকর্তা কর্মচারী এবং প্রাথমিক শিক্ষার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সৃজনশীল কাজে উৎসাহ ও অনুপ্রেরণা প্রদানে প্রতিযোগিতার মাধ্যমে পুরস্কৃত করে উজ্জীবিত করার লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক বিভিন্ন ধরনের উদ্যোগ নেয়া হয়। এরই ধারাবাহিকতায় তানোর উপজেলায় উদ্বোধনী অনুষ্ঠান ও স্থানীয় প্রশাসন ও বিদ্যুৎসাহী ব্যক্তিবর্গের অংশগ্রহণে শিক্ষার্থীদের হাতের সুন্দর লেখা, চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিদ্যালয় পর্যায়ে বিভিন্ন ধরনের শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।তানোর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) বারনাস হাসদাক, তানোর পৌর বিএনপির সভাপতি একরাম আলী মোল্লাসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page