২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় কলেজ ছাত্রীর আত্মহত্যা। সুনামগঞ্জের বুড়িস্থল এলাকায় এক শিশুকে ধর্ষনের ঘটনায় জনতা গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন সাজা শাল্লার উজানগাঁও গ্রামের রুপ মিয়ার বসতঘর থেকে বিট্রিশ আমলের লোহার পিলার(মেগনেট) উদ্ধার চট্টগ্রামে নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত গুলি উদ্ধার নগরকান্দায় সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ ঘোষণা সারাদেশে আলোচিত ‘হানি ট্র্যাপ’: চট্টগ্রামে চক্রের দুই সদস্য গ্রেপ্তার সাতকানিয়ায় কৃত্রিম জলাবদ্ধতা ও জনদুর্ভোগ নিরসনের দাবিতে মানববন্ধন রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার জামালগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও এ্যসিল্যান্ডের বদলী জনিত বিদায় অনুষ্ঠান
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

তানোরে কিছুতেই থামছে না অবৈধ চায়না জালে বোয়াল মাছের বাচ্চা শিকার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি >>> রাজশাহীর তানোর বিল কুমারী বিলে কিছুতেই থামছে না অবৈধ চায়না দুয়ারি রিং জাল দিয়ে ছোট ছোট বোয়াল মাছের বাচ্চা শিকার। বরং দিন দিন বেড়েই চলেছে এসব অবৈধ চায়না দুয়ারি জালের সংখ্যা।প্রতিনিয়ত অবৈধ চায়না দুয়ারি রিং জাল দিয়ে মাছ শিকারের জন্য ধ্বংস হচ্ছে দেশীয় প্রজাতির ছোট বড় মাছের রেণু-পোনা।বিশেষ করে বোয়াল মাছের বাচ্চা, পবদা, ছোট ছোট গুচি, ছেংড়ি, ময়া মাছ, টেংরা, টাকি মাছের বাচ্চাসহ সকল প্রকারের ছোট মাছ। ফলে বিল থেকে হারিয়ে যাচ্ছে এসব দেশীয় প্রজাতির ছোট মাছ।তবুও যেন টনক নড়ে না উপজেলা মৎস্য দপ্তরের। সরকারি ভাবে চায়না দুয়ারি রিং জাল নিষিদ্ধ ঘোষণা করা হলেও, বিল কুমারী বিলে প্রতিনিয়ত এ নিষিদ্ধ চায়না দুয়ারি রিং জাল দিয়ে মাছ শিকার করেই চলছে জেলেরা।মাঝে মধ্যে উপজেলা মৎস্য অফিস থেকে মানুষ দেখানো অভিযান পরিচালনা করলেও কাউকে আটক বা জাল উদ্ধার করে শাস্তির আওতায় না নেয়ায় আরও বেশি বেপরোয়া ভাবে অবৈধ জালে মাছ শিকারে মেতেছে জেলেরা।তারা দিনরাত সমান তালে এসব অবৈধ চায়না দুয়ারি রিং জাল দিয়ে মাছ শিকার করতে গিয়ে অকালে বিলুপ্তি হচ্ছে ছোট ছোট সোনালী মাছ। এখুনি এদের লাগাম টেনে না ধরলে সামনে বিল কুমারী বিলের ভয়াবহ চিত্র দেখা দেয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।বিল কুমারী বিলের মৎস্যজীবী (জেলেরা) জানান, তাদের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন এই বিল। প্রতিদিন এই বিলে মাছ শিকার করে পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করেন জেলে পরিবারগুলো। ফলে মাছ শিকারের সময় ছোট বড় মাছের খেয়াল রাখার সময় থাকে না।তাদের মতে, একসময় এ বিলে কারেন্ট জাল ও সুতি জাল ছিল মাছ শিকারের জন্য। কিন্তু কালের বিবর্তনে এসব জাল হারিয়ে এখন নতুন নতুন মাছ শিকারের যন্ত্রপাতি বের হয়েছে। এসব ফাঁদ দিয়ে মাছ শিকার করতে গিয়ে ছোট বড় সবধরনের মাছের বাচ্চা বিল থেকে উজাড় হয়ে যাচ্ছে। তবুও পরিবার পরিজনের কথা চিন্তা করে বাধ্য হয়ে এসব অবৈধ জাল দিয়ে মাছ শিকার করতে হচ্ছে জেলেদের।জেলেদের দাবি, তাদের বিল ভরার সময় সরকার থেকে সাহায্য ও সহযোগিতা দেওয়া হলে বিলের মাছ রক্ষা সম্ভব।তানোর বিল কুমারী বিলের সাবেক সভাপতি ইব্রাহিম আলী জানান, আজ থেকে পাঁচ বছর আগে আমাদের বিলে প্রচুর পরিমানে বড় বড় রুই, কাতলা, বোয়াল, আইড় মাছসহ বিভিন্ন প্রজাতির ছোট ছোট খুচরা মাছ হত। বড় বড় মাছের মেলা বসানো হত ডাকবাংলো মাঠে। আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ আসতো মেলায় মাছ কিনতে। এখন কালের বিবর্তনে সেই দিনগুলো হারিয়ে গেছে। বর্তমানে নতুন নতুন মাছ শিকারের জন্য জাল তৈরি হচ্ছে। এর মধ্যে বেশির ভাগ অবৈধ জাল দিয়ে মাছ শিকার করছেন জেলেরা। যা ছোট প্রজাতির মাছের জন্য চরম হুমকি ও ক্ষতিকারক।এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন বলেন, অবৈধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সেই সাথে সবাইকে সর্তক করে দেওয়া হচ্ছে যাতে কেউ অবৈধ চায়না দুয়ারি রিং জাল দিয়ে মাছ শিকার না করে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান বলেন, আমি সম্প্রতি যোগদান করেছি। আমার থাকা অবস্থায় বিলে কোনো অবৈধ জালে মাছ শিকার করতে দেয়া হবে না, দ্রুত অভিযান পরিচালনা করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page