১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় রাতে প্রশাসনের হানা ইটভাটায় ৪ এস্কেভেটর অকেজো চরিত্র গঠন ও আত্মউন্নয়ন মানুষকে স্থায়ী প্রশান্তি দেয় : হাসনাত আব্দুল্লাহ সাতকানিয়া ইউএনও ও ওসির বিরুদ্ধে অপপ্রচার: ফোনালাপ এডিট করে ছড়ানোর প্রতিবাদ পূর্ব সুন্দরপুর স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সংরক্ষিত আসনে মনোনয়ন চান পটুয়াখালীর লড়াকু নেত্রী আফরোজা সীমা সাজেকে বালুঘাটে পারিবারিক সুখ-শান্তি কামনায় বৌদ্ধ ভিক্ষুকে দিয়ে দানকার্য করলেন লক্ষী কুমার চাকমা জেনারেটর আছে, তেল নেই—তীব্র গরমে নাজেহাল হাসপাতালের রোগীরা হযরত শাহ ছুফি একরামুল হক শাহ্ রজায়ী (রহঃ)-বার্ষিক ফাতেহার প্রস্তুতি সভা জ্বালানি সংকটে চট্টগ্রামে ১০ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাড়ছে লোডশেডিং ও নাগরিক ভোগান্তি রসুলবাগে চাক্তাই ডাইভারশন খাল: কাগজে পরিষ্কার, বাস্তবে দুর্ভোগ
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

ঢাকা-চট্টগ্রামসহ ৬ রুটে বাড়ছে ট্রেনের ভাড়া

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী,চট্টগ্রাম >>> পুরোনো সেতুগুলো রক্ষণাবেক্ষণের ব্যয় মেটাতেই পন্টেজ চার্জ আরোপ করা হয়েছে। নির্বাচিত ছয় রুটে ১১টি সেতুর ওপর এ চার্জ প্রযোজ্য হবে।প্রায় ৯ বছর পর ঢাকা–চট্টগ্রামসহ ছয়টি রুটে ট্রেনের ভাড়া বাড়ানো হয়েছে। সরাসরি টিকিটের দাম না বাড়িয়ে ‘পন্টেজ চার্জ’ বা সেতু-মাশুল আরোপের মাধ্যমে এ সমন্বয় করা হয়েছে বর্ধিত ভাড়ায়। আগামী ২০ ডিসেম্বর থেকে এ নতুন ভাড়া কার্যকর হবে বলে জানা গেছে বিআর সূত্রে।রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ১০০ মিটারের বেশি দৈর্ঘ্যবিশিষ্ট পুরোনো সেতুগুলো রক্ষণাবেক্ষণের ব্যয় মেটাতেই পন্টেজ চার্জ আরোপ করা হয়েছে। সব রুটে ভাড়া বাড়েনি; নির্বাচিত ছয় রুটে ১১টি সেতুর ওপর এ চার্জ প্রযোজ্য হবে।কেন ভাড়া বাড়লঃ গত ২৫ মে রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ে আয় বৃদ্ধি ও ব্যয় হ্রাস বিষয়ক এক সভায় টিকিটের মূল ভাড়া না বাড়িয়ে সেতু রক্ষণাবেক্ষণের জন্য পন্টেজ চার্জ বাস্তবায়নের পরামর্শ দেওয়া হয়। পরে পূর্বাঞ্চলের বাণিজ্যিক বিভাগ তা মূল্যায়ন করে ডিসেম্বর মাসে সিদ্ধান্ত চূড়ান্ত করে। রেলওয়ে সর্বশেষ ভাড়া বাড়িয়েছিল ২০১৬-১৭ অর্থবছরে। ২৫ নভেম্বর রেলের উপপরিচালক (মার্কেটিং) শাহ আলম স্বাক্ষরিত চিঠিতে নতুন ভাড়া বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়। ৮ ডিসেম্বর তা জনস্বার্থে প্রচারের ব্যবস্থা নেয় পূর্বাঞ্চল।যে ৬ রুটে ভাড়া বাড়ছেঃ ঢাকা–চট্টগ্রাম রুট, ঢাকা–কক্সবাজার রুট, ঢাকা–সিলেট রুট, চট্টগ্রাম–সিলেট রুট, চট্টগ্রাম–জামালপুর, ঢাকা–দেওয়ানগঞ্জ রুট, ঢাকা–চট্টগ্রাম রুটঃ পন্টেজ চার্জ নির্ধারণের পর হিসাবের দূরত্ব ৩৪৬ কিমি থেকে বেড়ে ৩৮১ কিমি ধরা হয়েছে। মেইল: ১৩৫ → ১৫০ টাকা (+১৫), কমিউটার: ১৭০ → ১৯০ টাকা, শোভন চেয়ার: ৪০৫ → ৪৫০ টাকা, স্নিগ্ধা: ৭৭৭ → ৮৫৭ টাকা (+৮০), এসি সিট: ৯৩২ → ১,০৩০ টাকা, এসি বার্থ: ১,৪৪৮ → ১,৫৯১ টাকা, বিরতিহীন (সুবর্ণ/সোনার বাংলা)- স্নিগ্ধা: ৮৫৫ → ৯৪৩ টাকা, প্রথম বার্থ: ১,০২৫ → ১,১৩৩ টাকা, এসি সিট: ১,৫৯০ → ১,৭৪৬ টাকা, ঢাকা–কক্সবাজার রুটের ভাড়াঃ স্নিগ্ধা: ১,৩২২ → ১,৪৪৯ টাকা (+১২৭), এসি সিট: ১,৫৯০ → ১,৭৪০ টাকা, এসি বার্থ: ২,৪৩০ → ২,৬৫৬ টাকা (+২২৬)।ঢাকা–সিলেট রুটের ভাড়াঃ মেইল: ১২৫ → ১৪০ টাকা, কমিউটার: ১৬০ → ১৭০ টাকা, শোভন চেয়ার: ৩৭৫ → ৪১০ টাকা, স্নিগ্ধা: ৭১৯ → ৭৮৮ টাকা, এসি সিট: ৮৬৩ → ৯৪৩ টাকা, এসি বার্থ: ১,৩৩৮ → ১,৪৬৫ টাকা।চট্টগ্রাম–সিলেট রুটের ভাড়াঃ স্নিগ্ধা: ৮৫৭ → ৯০৯ টাকা, শোভন চেয়ার: +২৫ টাকা, প্রথম বার্থ: ১,০৮০ → ১,১৩৭ টাকা, এসি সিট: ১,০৩০ → ১,০৮৭ টাকা, এসি বার্থ: ১,৫৯১ → ১,৬৭৮ টাকা।চট্টগ্রাম–জামালপুর রুটের ভাড়াঃ মেইল: ১৭৫ → ১৮৫ টাকা, শোভন চেয়ার: ৫২৫ → ৫৪৫ টাকা, স্নিগ্ধা: ১,০০৭ → ১,০৪১ টাকা, এসি সিট: ১,২০৮ → ১,২৫৪ টাকা, এসি বার্থ: ১,৮৫৬ → ১,৯২৫ টাকা।ঢাকা–দেওয়ানগঞ্জ রুটের ভাড়াঃ মেইল ট্রেনের ভাড়া অপরিবর্তিত। কমিউটার: ১০৫ → ১১০ টাকা, শোভন চেয়ার: ২৫০ → ২৫৫ টাকা, স্নিগ্ধা: ৪৭৮ → ৪৮৯ টাকা, এসি সিট: ৫৭৫ → ৫৮৭ টাকা, এসি বার্থ: ৯০৭ → ৯২৪ টাকা।রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক মাহবুবুর রহমান বলেন,“কেবল দীর্ঘ সেতুগুলোর রক্ষণাবেক্ষণ ব্যয় বিবেচনায় পন্টেজ চার্জ বাড়ানো হয়েছে। সব রুটে ভাড়া বাড়েনি; আর যেটুকু বেড়েছে তা খুব বেশি নয়।”

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সাতকানিয়ায় রাতে প্রশাসনের হানা ইটভাটায় ৪ এস্কেভেটর অকেজো
চরিত্র গঠন ও আত্মউন্নয়ন মানুষকে স্থায়ী প্রশান্তি দেয় : হাসনাত আব্দুল্লাহ
সাতকানিয়া ইউএনও ও ওসির বিরুদ্ধে অপপ্রচার: ফোনালাপ এডিট করে ছড়ানোর প্রতিবাদ
পূর্ব সুন্দরপুর স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
সংরক্ষিত আসনে মনোনয়ন চান পটুয়াখালীর লড়াকু নেত্রী আফরোজা সীমা
সাজেকে বালুঘাটে পারিবারিক সুখ-শান্তি কামনায় বৌদ্ধ ভিক্ষুকে দিয়ে দানকার্য করলেন লক্ষী কুমার চাকমা
জেনারেটর আছে, তেল নেই—তীব্র গরমে নাজেহাল হাসপাতালের রোগীরা
হযরত শাহ ছুফি একরামুল হক শাহ্ রজায়ী (রহঃ)-বার্ষিক ফাতেহার প্রস্তুতি সভা

You cannot copy content of this page