মো. আরফান আলী >>> ঠাকূরগাঁও সদর উপজেলায় ৯ নং রায়পূর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দেহন উত্তর পার্শ্বে রসুলপূর দাখিল মাদ্রাসা সংলগ্ন পরিবারিক কবর স্থানে সূরঙ্গ দিয়ে খুঁড়ে কঙ্কাল চুরির চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং মুসলিম উম্মাহ, সম্প্রদায়ের মাঝে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ৪ সেপ্টেম্বর শুক্রবার সদর উপজেলার রায়পূর ইউপি তে এই চঞ্চল্যকর ঘটনাটি ঘটে। এলাকার এটি পারিবারিক গোরস্থানে এ ঘটনা ঘটে ।স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা গভীর রাতে গোরস্থানে প্রবেশ করে মোট পাঁচটি কবর খুঁড়ে ফেলে। এর চুরি করে নিয়ে যায়। মৃত কঙ্কাল গুলোর মধ্যে তিনটি পরিচয় পাওয়া যায়, হাফিজ উদ্দিন, নজরুল ইসলাম, আমিনা বেগম।ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রতক্ষ্যদর্শী জানান , “সকালে আমরা গোরস্থানে গিয়ে কয়েকটি কবর খোঁড়া অবস্থায় দেখতে পাই। এটি জানাজানি হলে অত্র এলাকার মানুষ গোরস্তানে কবর খুড়া দেখতে ছুটে আসে।এই বিষয়ে ঠাকূরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহজাহান আলী বলেন, চূরি যাওয়া কঙ্কাল উদ্ধার ও প্রকৃত অপরাধী কে শনাক্ত করে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।এলাকাবাসীর দাবি, একটি সংঘবদ্ধ কঙ্কাল চোর চক্র এসব ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তারা দ্রুত চক্রটিকে শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেছেন।


মন্তব্য