১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন সাতকানিয়ায় মানব কল্যাণ সোসাইটির কার্যালয় উদ্বোধন সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক চট্টগ্রাম নগরীর তিন সড়কে গতিসীমা নিয়ন্ত্রণে নামছে সিএমপি রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ সজল সরদারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন, ধ্বংস হচ্ছে ফসলি জমি কুতুবদিয়ায় শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক পটিয়ায় মেজবান খেতে গিয়ে দূর্ঘটনায় ১৫জন আহত। উখিয়ায় পুলিশের যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

জৈন্তাপুরে আজও ১৭০ বস্তা ভারতীয় চিনি সহ ট্রাক আটক করেছে পুলিশ ।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু – বিশেষ প্রতিনিধি, সিলেট।

জৈন্তাপুরে বেপোরয়া চোরাকারবার। ২৪ ঘন্টার ভিতরে জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে আবারো বিপুল পরিমাণ ভারতীয় চিনি সহ ট্রাক আটক করেছে পুলিশ। গতকাল একটি ড্রাম ট্রাকসহ ১২০ বস্তা ভারতীয় চিনি আটকের পরের দিন ৭ই আগষ্ট ( সোমবার) গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক মির্জা সাফায়েত হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে ১৭০ বস্তা ভারতীয় চিনি সহ একটি টিসি ট্রাক আটক করেছে।মডেল থানা পুলিশের বরাত দিয়ে গোপন সংবাদের ভিত্তিতে দিবাগত রাত ৩:৩০ ঘটিকার সময় জৈন্তাপুর উপজেলার ৪ নং দরবস্ত ইউনিয়নের অন্তর্ভুক্ত দরবস্ত বাজারস্হ দরবস্ত টু বনপাড়া গামী পাকা রাস্তার ব্রীজের উপর হতে থেমে থাকা ট্রাকটিতে ১৭০ বস্তা চিনি সহ আটক করা হয়।এর পূর্বে চিনির সাথে থাকা চোরাকারবারি ও চালক পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাক রেখে পালিয়ে যায়।এদিকে ১৭০ বস্তা ভারতীয় চিনি সহ ট্রাক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো ওমর ফারুখ। তিনি বলেন জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে এবং এএসপি ( কানাইঘাট সার্কেল) মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে জৈন্তাপুর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও চোরাচালান মাদকবিরোধী অভিযান সহ সকল ধরণের কার্যক্রম পরিচালনা করছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।এরই ধারাবাহিকতায় গত ৭২ ঘন্টায় ভারতীয় চিনির বেশকয়েকটি চালান সহ আজ ১৭০ বস্তার অবৈধ ভারতীয় চিনি সহ ট্রাক আটক করা হয়েছে। উক্তো ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে এবং তা তদন্তাধীন।এছাড়ার চোরাচালান, মাদক বিরোধী অভিযান সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page