২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নগরকান্দায় ডাঙ্গীতে ১৬ টি পরিবার জহির উদ্দিন লুলু চোকদারের সাথে বিএনপিতে যোগদান চাটখিলে গাঁজাসহ আটক: যুবকের এক মাসের কারাদণ্ড কক্সবাজার সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত আমানতের সুরক্ষায় চট্টগ্রামে সোমবার ইসলামী ব্যাংক গ্রাহকদের বিক্ষোভের ডাক শ্যামনগরে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘লিডার্স’ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আনোয়ারায় হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি সাতকানিয়ায় গ্রেপ্তার মহেশখালীতে পুলিশের অভিযানে ধলঘাটার চিহ্নিত সন্ত্রাসী অহিদ ডাকাত আটক বিএনপির ত্যাগী নেতা রফিক বিন চৌধুরীকে স্মরণ, তিন বছরেও স্মরণসভা না হওয়ায় ক্ষোভ প্রকাশ ঈদের ছুটিতে দেশে এসে নিভে গেল দুই প্রবাসীর জীবন, রাঙ্গুনিয়ায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই ঝুলন্ত মরদেহ উদ্ধার
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

জেলা পুলিশের বড় সাফল্য টেকনাফে বিশাল অভিযানে ৫ লাখ ইয়াবা জব্দ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ।।কক্সবাজারের টেকনাফে একটি মুরগির খামারে বিশেষ অভিযান চালিয়ে ৫ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জেলা পুলিশ। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ কোটি টাকা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকায় এই বড় ধরনের সাফল্য পায় পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১০:৫০ মিনিটে টেকনাফ মডেল থানার একটি বিশেষ দল রঙ্গিখালী এলাকায় নুরুল হোছাইনের মালিকানাধীন একটি মুরগির খামারে হানা দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে খামারে থাকা তিন মাদক কারবারি কৌশলে পাহাড়ের দিকে পালিয়ে যায়। পরে পুলিশ খামারের ভেতরে তল্লাশি চালিয়ে একটি খাটের নিচে লুকানো অবস্থায় দুটি বড় প্লাস্টিকের বস্তা উদ্ধার করে। বস্তা খুলে গণনা করে সেখানে ৫ লাখ পিস ইয়াবা পাওয়া যায়, যার মোট ওজন ৪২.৫ কেজি।

এই বিশাল সাফল্যের বিষয়ে কক্সবাজার জেলা পুলিশ সুপার (এসপি) .এন.এম. সাজেদুর রহমান জানান,আমরা মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে কাজ করছি। এটি আমাদের একটি নিয়মিত অভিযানের অংশ হলেও পরিমাণ এবং কৌশলের দিক থেকে এটি বিশাল একটি সাফল্য। মাদক কারবারিরা এখন খামার বা দুর্গম এলাকাকে গোডাউন হিসেবে ব্যবহার করছে। আমরা পালিয়ে যাওয়া আসামিদের একজনকে শনাক্ত করতে পেরেছি এবং পুরো সিন্ডিকেটকে আইনের আওতায় আনতে আমাদের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। কক্সবাজারকে মাদকমুক্ত না করা পর্যন্ত আমাদের এই যুদ্ধ থামবে না।

পুলিশ জানায়, এই ঘটনায় টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-২৪, তারিখ: ১০ এপ্রিল ২০২৬)। পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

স্থানীয়রা জানান, মুরগির খামারের আড়ালে দীর্ঘদিন ধরে এখানে মাদকের কারবার চলছিল বলে সন্দেহ করা হচ্ছিল। পুলিশের এই অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

নগরকান্দায় ডাঙ্গীতে ১৬ টি পরিবার জহির উদ্দিন লুলু চোকদারের সাথে বিএনপিতে যোগদান
চাটখিলে গাঁজাসহ আটক: যুবকের এক মাসের কারাদণ্ড
কক্সবাজার সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
আমানতের সুরক্ষায় চট্টগ্রামে সোমবার ইসলামী ব্যাংক গ্রাহকদের বিক্ষোভের ডাক
শ্যামনগরে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘লিডার্স’ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
আনোয়ারায় হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি সাতকানিয়ায় গ্রেপ্তার
বিএনপির ত্যাগী নেতা রফিক বিন চৌধুরীকে স্মরণ, তিন বছরেও স্মরণসভা না হওয়ায় ক্ষোভ প্রকাশ

You cannot copy content of this page