২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অ্যামোনিয়া নেই, উৎপাদনও নেই—বন্ধ ডিএপি প্ল্যান্ট ইছামতি নদীর ভাঙন রোধে ব্লক স্থাপনের উদ্যোগ, রাঙ্গুনিয়ায় পরিদর্শন প্রতিনিধি দলের পটিয়ায় হামের টিকাদান শুরু। কুমিল্লার দেবিদ্বারে ওয়াহেদপুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে সেলাইমেশিন বিভিন্ন উপহার ও নগদ অর্থ বিতরণ। অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল চট্টগ্রামের ডিএপি সার কারখানা পানছড়িতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সফল করতে সমন্বয় সভা অনুষ্ঠিত ঝড়ের ক্ষত মুছতে রেড ক্রিসেন্ট, আদিতমারীতে অসহায়দের পাশে মানবিক সহায়তা চট্টগ্রামে ৭ লাখ শিশুকে হাম-রুবেলা টিকা, শুরু ২০ মে ঈদগাহ দিঘির মালিকানা নিয়ে দ্বন্দ্ব, প্রতিপক্ষের সাংবাদিক সম্মেলনের প্রতিবাদে গ্রামবাসীর সাংবাদিক সম্মেলন চাটখিলে এসএসসি/দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

জেলা পরিষদের উদ্যোগ বান্দরবান বিশ্ববিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সোহেল রানা,বান্দরবান প্রতিনিধি >>> জুলাই পূর্ণ জাগরণ অনুষ্ঠানমালা এবং জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫, বান্দরবান বিশ্ববিদ্যালয় চত্বরে বৃক্ষ রোপন কর্মসূচির আয়োজন করে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ । পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বান্দরবান বিশ্ববিদ্যালয় চত্বরে এই বৃক্ষরোপণ কর্মসূচির অনুষ্ঠিত  হয়।রোববার (২৭ জুলাই) সকালে অনুষ্ঠিত এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহ মো. সুলতান উদ্দিন ইকবাল, বীর প্রতীক, এনডিইউ, পিএসসি, এমবিএ, পিএইচডি। তিনি একটি চম্পা ফুলের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির শুভ সূচনা করেন।উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এম. এম. শাহনেওয়াজ, বান্দরবান হর্টিকালচার সেন্টারের উপপরিচালক লিটন দেবনাথ, ট্রাস্টি বোর্ডের সদস্য ডা. অং চালু, জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মো. আবুল কালাম, অ্যাডভোকেট মাধবী মার্মা, লাল জারলম বম, খামলাই ম্রো ও মং এ চিং চাক ,এ ছাড়া বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মোহাম্মদ জহিরুল হক, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, বান্দরবান বিশ্ববিদ্যালয়ের  প্রভাষক মোঃ ওয়াহিদুর রহমান ,বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।বৃক্ষরোপণ কর্মসূচিতে বনজ, ফলজ ও ঔষধি নানা প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page