২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা,প্রধান অতিথি জেলা প্রশাসক শামীম আরা রিনি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সোহেল রানা, বান্দরবান প্রতিনিধি >>> ২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল অর্জনকারী বান্দরবান পৌরসভার মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করে বান্দরবান পৌরসভা।সোমবার (১১ আগস্ট) সকালে বান্দরবান পৌরসভার উদ্যোগে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি। তিনি প্রতিভাবান শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন।পৌরসভার প্রশাসক এস.এম. মঞ্জুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ শাহজাহান সিরাজ ভূঁইয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি এবং জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ।বক্তারা বলেন, শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি ও মেধার বিকাশে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর ফলে শিক্ষার্থী ও অভিভাবকরা আরও অনুপ্রাণিত হবেন, যা ভবিষ্যতে বান্দরবানে জিপিএ-৫ প্রাপ্তির হার বাড়িয়ে তুলবে।অনুষ্ঠানে পৌর প্রশাসক এস.এম. মঞ্জুরুল হক ঘোষণা দেন, ভবিষ্যতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদানের পাশাপাশি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পৌরসভার পক্ষ থেকে মাসিক শিক্ষাবৃত্তি প্রদান করা হবে।আয়োজনে পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী মোট ৮৭ জন শিক্ষার্থীকে প্রাইজবন্ড, সনদপত্র ও স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।অনুষ্ঠানটি আয়োজন করার পরে বান্দরবান জেলা শহরে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম পৌরসভার প্রশাসক এস.এম. মঞ্জুরুল হকের প্রতি বান্দরবানের সাধারণ জনগণ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানায়  ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক
আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ
চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ

You cannot copy content of this page