রিপোর্টঃ ইতালি থেকে রিয়াজুল ইসলাম কাওছার >>> মাদারীপুর রাজৈর দুই আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া এমপি ইউরোপে স্বপরিবারে ব্যক্তিগত সফরে এসেছেন।তিনি ইতালির মিলান মালপেন্সা বিমান বন্দরে পৌঁছালে মিলান লোম্বার্দিয়া জাতীয়তাবাদী দল বিএনপি, লোম্বার্দিয়া যুবদল, মিলান যুবদল,সেচ্ছাসেবক দল সহ মাদারীপুর জেলাবাসীর পক্ষ থেকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময়ে নিজ এলাাকার স্বজনদের কাছে পেয়ে উপস্থিত সবাইকে আবেগাপ্লুত কণ্ঠে শুভেচ্ছা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান জাহান্দার আলী মিয়া এমপি।।তার সফর সঙ্গী হিসেবে তার স্ত্রী ও কন্যা এবং মাদারীপুর বনিক সমিতির উপদেষ্টা মিজানুর রহমান বিপ্লব, ও মাদারীপুর বনিক সমিতির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন শফিক খান রয়েছে।।মিলান মালপেনসা বিমান বন্দরে স্থানীয় বিএনপির নেতা কর্মী ছাড়াও উপস্থিত ছিলেন মাদারীপুরের বিপুল সংখ্যক সাধারণ প্রবাসী বাংলাদেশিরা।উল্লেখ্য আগামী ৩০ আগস্ট বিকালে Via ponte nuovo 45 এর হলে, ইতালির মিলানে বসবাসরত মাদারীপুর জেলা বাসীর আয়োজনে গণসংবর্ধনা প্রদান করার কথা রয়েছে।আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে তার দেশে ফেরার কথা রয়েছে।


মন্তব্য