আজিজুল ইসলাম,নেছারাবাদ,পিরোজপুর >>> “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণীসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের নেছারাবাদে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর-ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বুধবার (২৬ নভেম্বর) সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে সপ্তাহব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাপস কুমার ঘোষের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মাহবুব হাসান সিবলী এবং ভেটেরিনারি সার্জন মো. মাহবুবুল আলম খান,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহফুজুর রহমান প্রমুখ।সপ্তাহব্যাপী এ প্রদর্শনীতে পশুপালন, আধুনিক প্রযুক্তি, দেশীয় জাতের গবাদিপশু ও পাখির বিভিন্ন স্টল স্থান পেয়েছে। অনুষ্ঠানস্থলে কৃষক ও সাধারণ দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায়।











মন্তব্য