২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
গলাচিপায় বেশি দামে তেল বিক্রি: দুই ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা। চসিক নির্বাচনে শামসুজ্জামান হেলালীকে মেয়র প্রার্থী ঘোষনা করল জামায়াত সাতকানিয়ায় পরীক্ষার্থীদের পাশে বিএনপি নেতা মো. রাশেদ উদ্দিন সাতকানিয়া ব্যবসায়ী মিজান হত্যা মামলার প্রধান আসামি গিয়াস র‌্যাবের জালে মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা ন্যায্য পাওনার দাবিতে সিসিসিআই কর্মকর্তার আবেদন চট্টগ্রাম সিটি কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত পটিয়ায় জমির বিরোধ নিয়ে চাচাতো ভাইের হাতে জেঠা তো ভাই খুন। সাতকানিয়ায় বন গবেষণা কেন্দ্রের হাহাকার অর্ধেকের বেশি জমিই দখলে দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি চাটখিলে অকটেন মজুদের অপরাধে জামায়াতের ২ নেতা আটক
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

জাতীয় আইন সহায়তা দিবস উপলক্ষে সুনামগঞ্জে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি >>> দ্বন্ধে কোন আনন্দ নাই,আপোষ করো ভাই,লিগ্যাল এইড আছে পাশে কোন চিন্তা নাই,এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় আইন সহায়তা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকাল ১০টায় জেলা লিগ্যাল এইড কমিটি সুনামগঞ্জের আয়োজনে কোর্ট প্রাঙ্গণে ৫টি লিগ্যাল এইড কর্ণারের উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটি এবং সিনিয়র জেলা ও দায়রা জজ সুনামগঞ্জের চেয়ারম্যান মোঃ হেমায়েত উদ্দিন।এরপর একটি বর্ণ্যাঢ্য র‌্যালী বের হয়ে কোর্ট চত্বর প্রাঙ্গণ পরিদর্শন শেষে কোর্ট প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সুনামগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির ব্ক্তব্য রাখেন,সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া,বিঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রোকন উদ্দিন কবির,নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিঞ্জ বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ,অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ কামাল খানঁ,সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জসিম উদ্দিন,জেলা লিগ্যাল এইড অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ জাহিদ হোসাইন,বিঞ্জ আইনজীবি এড. মোঃ শামসুল হক,বিঞ্জ আইনজীবি এড. মল্লিক মঈনুুদ্দিন সুহেল,জেলা আইনজীবি সমিতির সভাপতি এড. মোঃ আব্দুল হক,সাধারন সম্পাদক এড. নুরে আলম সিদ্দিকী উজ্জল প্রমুখ। এছাড়াও বক্তব্য রাখেন,উপকারভোগী দুইজন নারী ববিতা সরকার ও সাজমা বেগম।সভাপতির বক্তব্যে জেলা লিগ্যাল এইড কমিটি এবং সিনিয়র জেলা ও দায়রা জজ সুনামগঞ্জের চেয়ারম্যান মোঃ হেমায়েত উদ্দিন বলেছেন,বিচার বিভাগ হচ্ছে সমাজের ধনী গরীব সবার জন্র। কিন্তু লিগ্যাল এইড হচ্ছে সমাজে যারা অসহায়,অস্বচ্ছল ও গরীব মানুষজন রয়েছেন তাদেরকে সরকারের সহায়তায় বিনা টাকায় আইনী সহায়তা প্রদান করা হয়ে থাকে। পাশাপাশি দুটি পক্ষের মধ্যে বিরোধ থাকলে ও লিগ্যাল এইড কমিটির মাধ্যমে ও আপোষে নিস্পত্তির সুযোগ রয়েছে। তিনি আরো বলেন দেশের আইনের সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে যার যার অবস্থান থেকে দেশটাকে সবার জন্য একটি নিরাপদ আবাসস্থল গড়ে তুলতে সকলের প্রতি তিনি আহবান জানান। পরে সেরা প্যানেল আইনজীবি হিসেবে বিঞ্জ আইনজীবি মোছাঃ নাজনীন বেগম ও এড. মোঃ হানিফ সোলেমানের হাতে ক্রেষ্ট তুলে দেন অতিথিবৃন্দরা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page