৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নগরকান্দায় ৯ নং লস্করদিয়া ইউনিয়নে কৃষক, দুস্হ মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন- -হুইল চেয়ার ও বালাইনাশক স্প্রে মেশিন বিতরণ নিয়তি চলছে গাড়ি। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ: ডিসি কুড়িগ্রাম সদর সেনাই একদতাদুর্যোগের নষ্ট হয়ে যাওয়া রাস্তা এখনো অকেজো হয়ে আছে। ঠাকূরগাঁওয়ে সড়ক দূর্ঘটনা, ট্রাক ক্ষতিগ্রস্ত। কুতুবদিয়ায় ৩৭২ দরিদ্র-অসহায় মানুষের মাঝে প্রায় ৩০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ পটিয়া হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন। রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে জাপানিজ টয়োটা প্রাইভেট কারসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ, নিউইয়র্কে বাংলাদেশিদের শুভেচ্ছা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনেশারুল আজিম নোয়াখালী প্রতিনিধি :

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলায় ভাষণ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৮ মিনিটের দিকে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে তিনি এ ভাষণ দেন। প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘে এটি তাঁর প্রথম ভাষণ।তারেক রহমানের এই ভাষণের মধ্য দিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে একই পরিবারের তৃতীয় সদস্য হিসেবে তাঁর উপস্থিতি ও বক্তব্য দেওয়ার একটি উল্লেখযোগ্য অধ্যায় যুক্ত হলো। এর আগে তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালে এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৯৩ সালসহ বিভিন্ন সময়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেন।প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর ভাষণে বাংলাদেশের বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক অগ্রাধিকার তুলে ধরেন। জলবায়ু পরিবর্তন, বিশ্বশান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, মানবিক বিষয় এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন।এদিকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে জাতিসংঘ সদর দপ্তরের সামনে উপস্থিত হন ঢাকা সিটি কলেজের সাবেক ভিপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মনির হোসেন কাজল এবং তাঁর স্ত্রী নারী উদ্যোক্তা উর্মি হোসেন কাজল। তাঁদের সন্তানসহ তাঁরা সেখানে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।এ সময় যুক্তরাষ্ট্রে বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশিও জাতিসংঘ সদর দপ্তরের সামনে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।ব্যারিস্টার মনির হোসেন কাজল বলেন, “বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি পরিবারের দুই প্রজন্মের পর তৃতীয় সদস্য হিসেবে দেশের প্রধানমন্ত্রী হয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য ঘটনা। তারেক রহমানের জন্য জাতিসংঘের মতো বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে উপস্থিত হওয়া একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্বের বহিঃপ্রকাশ।”তিনি আরও বলেন, “তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তিনি একই পরিবারের তৃতীয় সদস্য হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছেন। জাতিসংঘের মঞ্চে বাংলায় বাংলাদেশের কথা বলা দেশের মানুষের আবেগ, প্রত্যাশা ও রাষ্ট্রীয় স্বার্থ আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।”মনির হোসেন কাজল বলেন, “একজন বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতি ও বাংলাদেশের প্রতিনিধিত্বকে আমরা সম্মানের সঙ্গে দেখি। দেশের জন্য তাঁর দায়িত্বশীল ভূমিকা, কূটনৈতিক কর্মকাণ্ড এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের স্বার্থ তুলে ধরার প্রচেষ্টা সফল হোক—এটাই আমাদের প্রত্যাশা।”

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page