২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রতিভা বিকাশে সুযোগ পেলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও বিশ্বজয় করতে পারে: চট্টগ্রামের ডিসি পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ। মহেশখালীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অসহায় বৃদ্ধার জন্য প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের ঘর উদ্বোধন কর্ণফুলী ড্রেজিং: ব্যয় সাড়ে চার গুণ বাড়লেও বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ দেওয়ানগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা আটক পটিয়ায় ৪দিন ব্যাপি রাস উৎসবে সাংসদ আলহাজ্ব এনামুল হক। মহেশখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাতকানিয়ায় প্রশাসনের সঙ্গে এমপির মতবিনিময় ফিল সিমন্সের ভবিষ্যৎ নিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে সিদ্ধান্ত আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

জমি নিয়ে সংঘর্ষ, বহিরাগত ব্যক্তিদের হামলায় আহত দুই

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মো:সিরাজুল ইসলাম পলাশ লালমনিরহাট জেলা প্রতিনিধি >>> লালমনিরহাটের হাতীবান্ধায় জমি নিয়ে বিবাদের জেরে বহিরাগত লোক এনে সংঘর্ষের ঘটনায় দুইজন আহত হয়েছেন।মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমনীগঞ্জ ছালাবেচাটারী এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশের বরাত দিয়ে প্রত্যক্ষদর্শীরা জানান ফকিরপাড়া ইউনিয়নের রমনীগঞ্জ এলাকার মনছের আলীর তিন পুত্র আবু বক্কর, আজিজার রহমান এবং মতিয়ার রহমানের জমিজমা সংক্রান্ত বিরোধে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সালিশ বৈঠকের চেষ্টা করে ব্যর্থ হওয়ায় আজ আবারো সবাইকে একসাথে বসার আহবান জানান।কিন্তু আজিজার রহমান পার্শ্ববর্তী জলঢাকা উপজেলা থেকে লোক এনে জমিতে আইল বসাতে বাঁধা দিয়ে আবু বক্করের মেয়ে আশিকা নুপুর ও তার ভাই আরিফ হোসেন আলীর উপর হামলা চালায়।এঘটনায় গুরুতর আহত, আশিকা নুপুর ও তার ভাই আরিফ হোসেন আলীকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে আশিকা নুপুরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।তবে হামলার বিষয়টি অস্বীকার করে বহিরাগত ব্যক্তিরা জানান,তারা সালিশ বৈঠকের জন্য আজিজার রহমানের বাড়িতে এসেছিলেন। উল্টো তাদের উপর হামলা চালানো হয়েছে বলেও জানান তারা।জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পাওয়ার পর ঘটনাস্থলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে বলে জানান হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবী।তিন ভাইয়ের জমি সমান ভাগ করে নেওয়ার কথা থাকলেও সালিশের বিচার না মেনে বহিরাগত ব্যক্তিদের মাধ্যমে হামলার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শাস্তি চান ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page