১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বই প্রাপ্তিতে শতভাগ পূর্ণ সাতকানিয়া, চতুর্থ-পঞ্চম শ্রেণির বই আসেনি সন্দ্বীপে সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন সাতকানিয়ায় মানব কল্যাণ সোসাইটির কার্যালয় উদ্বোধন সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক চট্টগ্রাম নগরীর তিন সড়কে গতিসীমা নিয়ন্ত্রণে নামছে সিএমপি রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ সজল সরদারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন, ধ্বংস হচ্ছে ফসলি জমি কুতুবদিয়ায় শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক পটিয়ায় মেজবান খেতে গিয়ে দূর্ঘটনায় ১৫জন আহত।
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

চুয়াডাঙ্গায় জামায়াতের জেলা আমির সহ ৬ নেতাকর্মী গ্রেফতার।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সজিব উদ্দিন, চুয়াডাঙ্গা প্রতিনিধি >>>

চুয়াডাঙ্গায় নাশকতার মামলায় জামায়াতের জেলা আমীর, চুয়াডাঙ্গা পৌর আমীর এবং শিবিরের সাবেক জেলা সেক্রেটারিসহ মোট ৬ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার পুরাতন জেলখানার সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন- জেলা জামায়াতের আমির অ্যাড. রুহুল আমিন(৪৫) , চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমির অ্যাড. হাসিবুল ইসলাম (৩৯), জামায়াত কর্মী মহাসিন আলী (২৬), চুয়াডাঙ্গা জেলা শিবিরের সাবেক সেক্রেটারি হুমায়ুন কবির (২৭), দৈনিক সংগ্রামের দামুড়হুদা প্রতিনিধি মাসুম বিল্লাহ (৪২), জেলা জামায়াতের আমিরের ড্রাইভার মিনারুল ইসলাম (২৯)।
পুলিশ জানায়, জামায়াত নেতাকর্মীদের গোপন বৈঠক চলছে এমন তথ্যের ভিত্তিতে দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার পুরাতন জেলখানার সামনে অভিযান চালানো হয়। সেখান থেকে চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমীর, চুয়াডাঙ্গা পৌর আমীর এবং শিবিরের সাবেক জেলা সেক্রেটারিসহ ৬ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। চুয়াডাঙ্গা সদর থানায় গত ১৬ মে তারিখে তাদের বিরুদ্ধে একটি নাশকতা মামলা রয়েছে।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুন জানান, নাশকতার মামলায় জামায়াতের জেলা আমীরসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বিকেলে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page