১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রামে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা চট্টগ্রামে মনোনয়নপত্র বিক্রিসহ নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন তহসিলদার রিদোয়ানের বিরুদ্ধে অপ-প্রচার,বিভিন্ন মহলে নিন্দার ঝড় বিএনপি’র বিক্ষোভ মিছিল ওসমান হাদিকে হত্যার চেষ্টাকারীরাই নির্বাচন বানচাল করার নানা ষড়যন্ত্রে লিপ্ত -মঞ্জু মূন্সী হাদি’র উপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএনপির বিক্ষোভ মহাসড়ক দখলে এগিয়ে গাজীপুর। ধানের শীষের প্রার্থী নাজমুল মোস্তফা নেতা-কর্মিদের ভালবাসায় সিক্ত সুনামগঞ্জের দিরাইয়ে ১৬৩ জন বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন ও আলোচনা সভা হাদীর জন্য দোয়া ও জাতীয় পতাকা বিতরণের মাধ্যমে নোয়াখালীতে এনসিপির প্রচারণা শুরু মালদ্বীপ প্রবাসী নিহত কামালের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • চীন সরকারের উপহারের হাসপাতাল কিশোরগঞ্জে স্থাপনের দাবিতে মানববন্ধন
  • চীন সরকারের উপহারের হাসপাতাল কিশোরগঞ্জে স্থাপনের দাবিতে মানববন্ধন

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    আনোয়ার হোসেন,কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি >>>  চীন সরকারের উপহার হিসেবে ঘোষিত এক হাজার শয্যার অত্যাধুনিক হাসপাতালটি তিস্তা বিধৌত অঞ্চল খ্যাত নীলফামারীর কিশোরগঞ্জে স্থাপনের দাবিতে মানববন্ধন করা হয়েছে।রোববার (২০এপ্রিল) সকালে চিনা হাসপাতাল বাস্তবায়ন দাবি কমিটির ব্যানারে স্টেডিয়ামের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়। এতে বাস্তবায়ন দাবি কমিটিসহ নানা শ্রেণি পেশার মানুষ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বাস্তবায়ন দাবি কমিটির আহবায়ক ও সাবেক অধ্যক্ষ আব্দুর রউফ এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন,বড়ভিটা ইউনিয়ন চেয়ারম্যান ও দাবি কমিটির প্রধান উপদেষ্টা আলহাজ্ব ফজলার রহমান,কিশোরগঞ্জ সদর ইউনিয়ন চেয়ারম্যান হোসেন শহীদ সরোওয়ার্দী গ্রেনেট বাবু,কিশোরগঞ্জ কারিগরি মহিলা কলেজের অধ্যক্ষ (চেয়ারম্যান) সুজাউদ্দৌলা লিপটন,দাবি কমিটির সদস্য সচিব ও শিক্ষক আলী আকবর, শিক্ষক রুহুল আমীন, সদস্য হোসাইন মোঃ সেলিম রেজা,সাবেক শিক্ষক ও সমাজ সেবক আকরামুজ্জামান টিটো প্রমুখ।এসময় বক্তাগন বলেন, উপজেলার বড়ভিটা ইউনিয়নের মেলাবর টটুয়ার দাঙ্গায় ৬০ একর সরকারি খাস জমি রয়েছে।এ জায়গায় হাসপাতাল স্থাপন করলে সরকারের কোটি কোটি টাকা অধিকগ্রহন সাশ্রয় হবে। পাশাপাশি বৃহত্তর রংপুর বিভাগের জেলাগুলোর মানুষের চিকিৎসা সেবার মধ্যেবর্তী স্থান ও যোগাযোগের মাধ্যম একেবারেই সহজ হবে। যা বুড়িমারী স্থলবন্দর থেকে জলঢাকা -বড়ভিটা হয়ে রংপুর ও ঢাকা অভিমুখী ৬ লেনের রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে। এতে করে যোগাযোগের একদম সহজ মাধ্যম বড়ভিটার টটুয়ার দাঙ্গায় এক হাজার শয্যার হাসপাতালটি স্থাপনের জোর দাবি জানানো হয়। তারা আরো বলেন, উত্তর বঙ্গের মধ্যে নীলফামারীর কিশোরগঞ্জ একটি অবহেলিত উপজেলা। এ উপজেলায় দারিদ্র্য সীমার নিচে বসবাসরত মানুষ গুলো স্বাস্থ্য- শিক্ষায় এখনো অনেক পিছিয়ে। তাই এ মানুষ গুলোর উন্নত চিকিৎসা সেবার জন্য এখানে চীন সরকারের উপহার হিসেবে ঘোষিত এক হাজার শয্যার হাসপাতালটি স্থাপন করা হলে এ জনপদের অবহেলিত বিশাল জনগোষ্ঠীর মানুষগুলোর আর্থসামাজিক ও ভাগ্যের পরিবর্তন হবে। এ জন্য বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এর সদয় ও সুদৃষ্টি কামনা করেন।

    মন্তব্য

    আরও পড়ুন

    চট্টগ্রামে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা
    চট্টগ্রামে মনোনয়নপত্র বিক্রিসহ নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন
    বিএনপি’র বিক্ষোভ মিছিল ওসমান হাদিকে হত্যার চেষ্টাকারীরাই নির্বাচন বানচাল করার নানা ষড়যন্ত্রে লিপ্ত -মঞ্জু মূন্সী
    হাদি’র উপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএনপির বিক্ষোভ
    মহাসড়ক দখলে এগিয়ে গাজীপুর।
    ধানের শীষের প্রার্থী নাজমুল মোস্তফা নেতা-কর্মিদের ভালবাসায় সিক্ত
    সুনামগঞ্জের দিরাইয়ে ১৬৩ জন বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন ও আলোচনা সভা
    হাদীর জন্য দোয়া ও জাতীয় পতাকা বিতরণের মাধ্যমে নোয়াখালীতে এনসিপির প্রচারণা শুরু

    You cannot copy content of this page