৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চাটখিলে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত দুর্নীতির বিচার দাবি করে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ফ্রি ট্রেড জোন, কার্গো হাব ও নতুন বন্দর পরিকল্পনায় বদলে যাবে চট্টগ্রাম : আমির খসরু খোকন গাজীর সমর্থনে চট্টগ্রামে অবস্থানরত ভেলুমিয়াবাসীর মতবিনিময় সভা চট্টগ্রামে রডবোঝাই ট্রাক বিলে পড়ে ৩ শ্রমিক রডচাপায় আহত “দুদক একটি অকার্যকর ও দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান”—ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন কিশোরগঞ্জে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত:বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেলেন সহস্রাধিক মানুষ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: সচেতনতায় এগিয়ে যাচ্ছে সামাজিক সংগঠন কাচিসাইর আলোর দিশারী আড়াইহাজার উপজেলা শিক্ষকদের কমিটি গঠন অনুষ্ঠানে মতবিনিময় করলেন এমপি নজরুল ইসলাম আজাদ চট্টগ্রামে ডেঙ্গুর চোখ রাঙ্গানী ৪ গুণ বেড়েছে, সিটি করপোরেশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

চাটখিলে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিম নোয়াখালী প্রতিনিধি >>> বড় স্বপ্ন নিয়ে মাত্র একদিন আগেই চাকরি ছেড়েছিলেন। লক্ষ্য ছিল রাজধানী ঢাকায় গিয়ে আইফোনের কাজ শিখবেন, নিজেকে প্রতিষ্ঠিত করবেন আরও বড় পরিসরে। কিন্তু সেই স্বপ্ন ডানা মেলার আগেই এক নির্মম সড়ক দুর্ঘটনা কেড়ে নিল তরুণ টেকনিশিয়ান মো. নাজিম হোসাইনের প্রাণ।শুক্রবার (৩ জুলাই) রাতে নোয়াখালীর চাটখিল উপজেলার দশঘরিয়া এলাকায় এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় নাজিম নিহত হয়েছেন। এই ঘটনায় একই বাড়ির আবির নামের অপর এক তরুণ গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত নাজিম হোসাইন চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নের পূর্ব শোশালিয়া (আটঘর) এলাকার মিঝি বাড়ির আমিন উল্যার বড় সন্তান। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার বড় ছিলেন।পারিবারিক সূত্রে জানা যায়, নাজিম ও একই বাড়ির আবির আটঘর এলাকা থেকে মোটরসাইকেল যোগে দিঘীরপাড় এলাকায় চা খেতে যাচ্ছিলেন। পথিমধ্যে দশঘরিয়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহীই মারাত্মকভাবে আহত হন।দুর্ঘটনার পর স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে দ্রুত রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিকে চিকিৎসা দিয়ে তাদেরকে ঢাকায় পাঠানো হয়। ঢাকা যাওয়ার পথে নাজিম হোসাইন মৃত্যবরণ করেন। মৃত্যু নিশ্চিত হওয়ার পর তাকে বাড়িতে নিয়ে আসা হয়।অন্যদিকে, আশঙ্কাজনক অবস্থায় আহত আবিরকে জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।নিহত নাজিম গত তিন বছর ধরে স্থানীয় চাটখিল পৌর মার্কেটের ‘সুজন টেলিকম’-এ মোবাইল টেকনিশিয়ান হিসেবে কাজ করছিলেন। মাত্র একদিন আগেই তিনি সেখান থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন। তার এমন অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত সুজন টেলিকমের স্বত্বাধিকারী সুজন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “নাজিম শুধু আমার দোকানের কর্মচারী ছিল না, সে আমার ভাইয়ের মতো ছিল। গত তিন বছর সে অত্যন্ত সততা, দক্ষতা ও সুনামের সাথে আমার এখানে টেকনিশিয়ানের কাজ করেছে। তার কাজের হাত ছিল চমৎকার, আর ব্যবহার ছিল ভীষণ ভদ্র। বড় স্বপ্ন নিয়ে মাত্র একদিন আগে সে আমার দোকান থেকে বিদায় নিয়েছিল। ঢাকায় গিয়ে আইফোনের কাজ শিখে সে আরও বড় কিছু করতে চেয়েছিল। সে যে এভাবে আমাদের ছেড়ে চলে যাবে, তা আমি এখনো বিশ্বাস করতে পারছি না। আল্লাহ তাকে বেহেশত নসিব করুন।”পরিবারের সদস্যরা জানান, ঢাকায় গিয়ে আইফোন মেরামতের কাজ শেখার পাশাপাশি সেখানে টেকনিশিয়ান হিসেবে যোগ দেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছিলেন নাজিম। ঢাকায় চলে যাওয়ার উদ্দেশ্যেই তিনি সুজন টেলিকমের চাকরিটি ছেড়েছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে রাজধানী যাওয়ার আগেই এক সড়ক দুর্ঘটনা তার জীবন প্রদীপ চিরতরে নিভিয়ে দিল।নাজিমের এই আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর থেকে নিহতের পরিবার ও আত্মীয়-স্বজনদের মাঝে চলছে শোকের মাতম।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

দুর্নীতির বিচার দাবি করে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
ফ্রি ট্রেড জোন, কার্গো হাব ও নতুন বন্দর পরিকল্পনায় বদলে যাবে চট্টগ্রাম : আমির খসরু
খোকন গাজীর সমর্থনে চট্টগ্রামে অবস্থানরত ভেলুমিয়াবাসীর মতবিনিময় সভা
চট্টগ্রামে রডবোঝাই ট্রাক বিলে পড়ে ৩ শ্রমিক রডচাপায় আহত
“দুদক একটি অকার্যকর ও দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান”—ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন
কিশোরগঞ্জে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত:বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেলেন সহস্রাধিক মানুষ
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: সচেতনতায় এগিয়ে যাচ্ছে সামাজিক সংগঠন কাচিসাইর আলোর দিশারী
আড়াইহাজার উপজেলা শিক্ষকদের কমিটি গঠন অনুষ্ঠানে মতবিনিময় করলেন এমপি নজরুল ইসলাম আজাদ

You cannot copy content of this page