৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
শান্তিগঞ্জের টাইলা গ্রামে বসতভিটার বারান্দা ভেঙ্গে রাস্তা তৈরী চেষ্টায় জেলা প্রশাসক ও এলজিইডি নির্বাহী প্রকৌশলী বরাবরে অভিযোগ পটুয়াখালীতে অস্ত্র ও ধর্ষণ মামলার আসামি রাসেল ফকির গ্রেফতার। সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দরা ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন – রাষ্ট্রপতি রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ অনিয়মের দায়ে রাঙ্গুনিয়ার তিন চালকলকে আড়াই লাখ টাকা জরিমানা সুনামগঞ্জের গোবিন্দগঞ্জ এলাকায় বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন আহত শিক্ষক ও শিক্ষা অফিসে জনবল সংকট: বাঁশখালীতে হুমকির মুখে প্রাথমিক শিক্ষা কার্যক্রম টেকনাফে ২০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক চাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় আহত কলেজছাত্র মাহিনের বিদায়, নাঙ্গলমোড়ায় শোকের ছায়া
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

চাটখিলে ভূমি অফিসের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিম নোয়াখালী প্রতিনিধি >>> নোয়াখালীর চাটখিলে সাবেক সরকারি চাকরিজীবী আবদুল লতিফের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগ ও মানহানির প্রতিবাদ এবং উপজেলা ভূমি অফিসের কয়েকজন কর্মচারীর বিরুদ্ধে অনৈতিকভাবে জমা খারিজের অভিযোগ এনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১২টায় চাটখিল উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সাবেক সরকারি চাকরিজীবী আবদুল লতিফকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অভিযোগ তুলে তার সামাজিক মর্যাদা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে। তারা এসব অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।এ সময় বক্তারা চাটখিল উপজেলা ভূমি অফিসের নাজির জসিম উদ্দিন ও পিয়ন জাহাঙ্গীরের বিরুদ্ধে অনৈতিকভাবে জমা খারিজ (নামজারি) করার অভিযোগও করেন। তাদের অভিযোগ, সংশ্লিষ্টদের অনৈতিক কর্মকাণ্ডের কারণে ভুক্তভোগী পরিবার তাদের জমি নিয়ে জটিলতার মুখে পড়েছে। তারা এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং ভূমি অফিসের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান।মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করেন, পল্লী সঞ্চয় ব্যাংকের সেনবাগ কর্মচারী আব্দুল্লাহ ও ছাত্রলীগ নেতা রিমনের বিরুদ্ধে অনৈতিক আর্থিক লেনদেন ও ষড়যন্ত্রের মাধ্যমে ভুক্তভোগীদের জায়গা নিজেদের নামে নামজারি করে নেওয়ার চেষ্টা বা ব্যবস্থা করার অভিযোগ রয়েছে। বক্তারা এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে বলেন, জমি সংক্রান্ত অনিয়ম ও ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।বক্তারা আরও বলেন, জমি সংক্রান্ত বিষয়ে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা প্রভাব বিস্তারের সুযোগ দেওয়া যাবে না। ভুক্তভোগীদের অভিযোগ তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন এবং দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান তারা।মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্য, স্থানীয় এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page