৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
গাজীপুরে পাঁচ খুন: স্ত্রী-সন্তানদের হত্যা করে স্বজনকে ফোন ফুরকানের চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৩ ছাতকে এক রাতেই শেষ হুশিয়ার আলীর স্বপ্ন—বিষে প্রাণ গেল ১৫০০ মোরগ, ক্ষতি ছাড়াল ৩.৫ লাক টাকার মত। সাতকানিয়ায় চট্টগ্রাম মহিলা ক্লাবের উদ্যোগে মানবিক সহায়তা প্রদান লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে  নিহত ৪ আহত ১৫ বাঁশখালীতে ভয়াবহ আগুন: নিঃস্ব ৭ পরিবার ইন্টারনেটে শিক্ষাব্যবস্থা-ডাঃ ফারহানা মোবিন সাতকানিয়ায় মহাসড়কের জমি দখলের অভিযোগ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইওএস সাগর চট্টগ্রামে নারীদের সুরক্ষায় সিএমপি’র ‘সাইবার সাপোর্ট ডেস্ক’ পরিকল্পনা
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

চাটখলে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিমঃ চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি >>> নোয়াখালীর চাটখিলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং বাংলা নববর্ষ উদযাপন কমিটির আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানো হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং বাংলা নববর্ষ উদযাপন কমিটির সভাপতি মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবি। উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা ও পৌরসভা বিএনপি’র বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক নেতৃবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে চাটখিল উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।সকাল ৯:০০ টায় এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এরপর সকাল ৯:৩০ মিনিটে জাতীয় সংগীত এবং বাঙালির প্রাণের গান “এসো হে বৈশাখ” পরিবেশনের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।এরপর ঐতিহ্যবাহী লোকজ মেলার শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দ। সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান তাঁর বক্তব্যে সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, “বাঙালির চিরায়ত সংস্কৃতি ও ঐতিহ্যকে লালন করাই আমাদের মূল লক্ষ্য।” তাঁর বক্তব্যে উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপনের গুরুত্ব তুলে ধরেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page