মোঃ দেলোয়ার হোসেন সিদ্দিকী
মহানগর, রংপুর।
তারিখঃ ০৬ আগষ্ট ২০২৬ খ্রিঃ
আমি আপাতত কারো সাথে মিশতে চাই না
যে সকল জায়গা থেকে ভিশন কষ্ট পেয়েছি
সে সকল জায়গায় আর ফিরতে চাই না
যদি কখনো আসি গর্জন হবে ভিন্ন রকম।
প্রতিশোধ নিতে নয় সাফল্য অর্জনের জন্য
শাষণ করতে নয় সহানুভূতি প্রদর্শন করতে
আমি কারো ভুল ধারণা আর ভাঙাতে চাই না
আমি আমার মতো চলি চলবো বলি বলবো।
যেখানে যতটুকু দেওয়ার ততটুকুই দিবো
যেখানে সুযোগ সেখানে প্রবেশ করবো
যার যা ইচ্ছা ভাবুক আমাকে নিয়ে বলুক
তাতে আমার কোন কিছু যায় আসে না।
আমি মনে প্রানে ধারন করে বিশ্বাস করি
কেউ কাউকে মুল্য দিক বা নাইবা দিক
প্রকৃতি পৃথিবী জুড়ে নিশ্চয়ই মুল্য দেয়
চলার পথে ভালো মন্দের হিসাব হবেই।


মন্তব্য