১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ইংল্যান্ড-পাকিস্তান টেস্ট সিরিজ: আজ মাঠে নামছে দুই দল তারেক রহমানের ভারত সফর ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে নীরব নয়াদিল্লি রাজশাহীতে এবার এসএসসির ৯৮ হাজার খাতা চ্যালেঞ্জ কৃষিপণ্য আমদানিনির্ভরতা কমাতে বিশেষ উদ্যোগ: কৃষিমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতি: টানা চার দিন বাড়ল দর গাজায় শান্তি পরিকল্পনা বাস্তবায়নে ইসরাইলের বিরুদ্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আরব লীগের ফিফার বড় নিষেধাজ্ঞা: ১৫ ম্যাচে নিষিদ্ধ আল-আমিন, মিরাজুলের শাস্তি ফিলিস্তিনের সমর্থনে ১০ অক্টোবর বিশ্বব্যাপী কর্মসূচির ডাক গ্লোবাল অ্যালায়েন্সের টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টের যাত্রীবাহি স্লিপার বাস তল্লাশিকালে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক। রুহিয়া উপজেলা নির্বাহী অফিসারের সাথে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
আন্তর্জাতিক:
তারেক রহমানের ভারত সফর ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে নীরব নয়াদিল্লি বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতি: টানা চার দিন বাড়ল দর ফিলিস্তিনের সমর্থনে ১০ অক্টোবর বিশ্বব্যাপী কর্মসূচির ডাক গ্লোবাল অ্যালায়েন্সের কলকাতায় নিউমার্কেটের কাছে হোটেলে অগ্নিকাণ্ড: ৯ বাংলাদেশির মৃত্যু পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৯ সন্ত্রাসী নিহত যুক্তরাষ্ট্রের সামরিক গবেষণার প্রযুক্তিতে বিশ্ববাজারে আধিপত্য চীনের রোবট কুকুরের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু কৃষ্ণসাগরে রুশ অবরোধে থমকে ইউক্রেনের শস্য রপ্তানি, বিশ্বজুড়ে খাদ্য সংকটের শঙ্কা ট্রাম্পের ইরান নীতির সমালোচনা করে অভিশংসনের ডাক দিয়ে বিপাকে মার্কিন বিমানসেনা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা জানাল কাতার
     
             

চবিতে গভীর রাতে ছাত্রদল ও শিবিরের পাল্টাপাল্টি মিছিল উত্তেজনা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ্ আল মারুফ >>> চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে গভীর রাতে পাল্টাপাল্টি বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা। গতকাল রোববার (১৩ জুন) রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট ও এর আশপাশের এলাকায় এই ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, এক পক্ষের কর্মসূচির পরপরই অন্য পক্ষ পাল্টা স্লোগান নিয়ে মাঠে নামায় ক্যাম্পাস এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।রোববার রাত ১০টার দিকে ছাত্রশিবিরের বিরুদ্ধে ‘গুম ও অপহরণের নাটক সাজানোর’ অভিযোগ তুলে ক্যাম্পাসের জিরো পয়েন্ট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে শাখা ছাত্রদল। মিছিলটি জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে শাহ আমানত হল ও সোহরাওয়ার্দী মোড় প্রদক্ষিণ করে পুনরায় জিরো পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্রশিবিরকে ইঙ্গিত করে বিভিন্ন ঝাঁঝালো স্লোগান দেন। মিছিল শেষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন: ১৯৭১ সালে এদের যে ভূমিকা ছিল, ২০২৬ সালেও তারা সেই একই ভূমিকা পালন করছে। আমরা ক্যাম্পাসে সব ছাত্রসংগঠনের সহাবস্থান চাই, কিন্তু কোনো অপশক্তি বা অপরাধমূলক কর্মকাণ্ডকে মেনে নেব না। দিন এখন বদলে গেছে, এটি জুলাই-পরবর্তী বাংলাদেশ। যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলব।ছাত্রদলের মিছিল শেষ হওয়ার পরপরই রাত ১০টা ১৫ মিনিটে একই স্থান (জিরো পয়েন্ট) থেকে পাল্টা বিক্ষোভ মিছিল বের করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। বিএনপির একজন সংসদ সদস্য কর্তৃক জাতীয় সংসদে হিজাব নিয়ে ‘কটাক্ষ’ করার প্রতিবাদে এই মিছিলের আয়োজন করা হয় বলে জানা গেছে। শিবির নেতাকর্মীদের মিছিলটিও শাহ আমানত হল ও সোহরাওয়ার্দী মোড় ঘুরে জিরো পয়েন্টে এসে শেষ হয়।মিছিল চলাকালে ছাত্রশিবিরের নেতাকর্মীরা বিএনপির ওই সংসদ সদস্যের বিরুদ্ধে এবং হিজাবের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।বিক্ষোভ সমাবেশ শেষে শাখা ছাত্রশিবিরের সভাপতি ও চাকসু ভিপি ইব্রাহীম হোসেন রনি বলেন: জাতীয় সংসদের মতো একটি দায়িত্বশীল ও গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে একজন সংসদ সদস্য হিজাব নিয়ে যে আপত্তিকর মন্তব্য করেছেন, তা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। বিএনপির পক্ষ থেকে যদি স্পষ্ট করা হতো যে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে এমন বক্তব্য দিয়েছেন, তাহলে আমাদের রাজপথে নামতে হতো না। কারণ পাগলের কোনো বিচার নেই।আইনি কাঠামোর সমালোচনা করে শিবিরের এই নেতা আরও দাবি করেন, তারা এমন কিছু নীতি ও আইনের পক্ষে অবস্থান নিচ্ছে যা সামাজিক অবক্ষয় তৈরি করে। নিজেদের দলীয় নেতাকর্মীদের আড়াল করতেই তারা এমন অবস্থান নিচ্ছে।গভীর রাতে ছাত্র রাজনীতির প্রধান দুটি পক্ষের এই পাল্টাপাল্টি মিছিল ও উসকানিমূলক স্লোগানকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কিছুটা আতঙ্ক দেখা দেয়। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

রাজশাহীতে এবার এসএসসির ৯৮ হাজার খাতা চ্যালেঞ্জ
টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টের যাত্রীবাহি স্লিপার বাস তল্লাশিকালে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক।
রুহিয়া উপজেলা নির্বাহী অফিসারের সাথে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
ঘামের বিনিময়ে স্বপ্ন বুনছে বাঁশখালীর ক্রিকেট কন্যারা, দরকার পৃষ্ঠপোষকদের সহায়তা
প্রেক্ষাপট: হরমুজ নিয়ে ইরান-ওমান সমঝোতা হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা সহজ হবে: কাতার
১১ দলের ঢাকা-চট্টগ্রামে লংমার্চ সফল করতে জামায়াত চট্টগ্রাম অঞ্চলের প্রস্তুতি বৈঠক
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ -এর দাফন সম্পন্ন
সুনামগঞ্জ সদর উপজেলায় আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের সমাপনী সভা

You cannot copy content of this page