২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
উপনির্বাচনে রুহিয়ায় বাবার পক্ষে ধানের শীষের প্রচারণায় মেয়ে ডা. ফাইজা পটিয়ায় নাস্তা কম হওয়ায় শ্বাশুড় বাড়ির নির্যাতনে ৩মাসের অন্ত:সত্বা গৃহবধূর মৃত্যু। সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তেজিত জনতার বাসে আগুন ও ফায়ার সার্ভিস আটকে বিক্ষোভ পটিয়ায় মিনিট্রাকের ধাক্কায় পথচারী নিহত। পটিয়ায় লুট হওয়া চিনি লামা হতে উদ্ধার। পুঠিয়ায় ৫ মাস থেকে নিখোঁজ ভ্যানচালক আনিছুর রহমান চট্টগ্রামে অংকুর বৃত্তি পরীক্ষায় ১৫ শহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহন খাগড়াছড়ি পানছড়িতে অটোরিকশা-মাহিন্দ্রার সংঘর্ষে এক শিশু নিহত, বিজিবি সদস্যসহ আহত ৩ চার মাসের মধ্যে সাতকানিয়ায় মিনি স্টেডিয়াম: এমপি শাহজাহান চৌধুরী ফরিদপুরে বৃদ্ধের বসতঘর ভাঙচুর ও ৫ লাখ টাকা নেওয়ার অভিযোগ
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতি: টানা চার দিন বাড়ল দর

  

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনা নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা এবং জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম টানা চতুর্থ দিনের মতো বৃদ্ধি পেয়েছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সম্পর্কের টানাপোড়েন এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে উভয় দেশের পরস্পরবিরোধী অবস্থান বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে।

বুধবার (১৯ আগস্ট) বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দর ব্যারেলপ্রতি ২৬ সেন্ট বা ০ দশমিক ২৯ শতাংশ বেড়ে ৯১ দশমিক ২৮ ডলারে পৌঁছেছে। জ্বালানি তেলের এই ঊর্ধ্বমুখী প্রবণতা বিশ্ব অর্থনীতিতে নতুন করে প্রভাব ফেলছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের মূল্য ব্যারেলপ্রতি ৩৭ সেন্ট বেড়ে ৮৫ দশমিক ৩১ ডলারে কেনাবেচা হচ্ছে। গত ২৪ জুলাইয়ের পর জ্বালানি তেলের এই দর মঙ্গলবার সর্বোচ্চ স্থানে পৌঁছায়, যা বর্তমান ভূ-রাজনৈতিক অস্থিরতার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

ওয়াশিংটন ও তেহরানের শান্তির আশা ফিকে হয়ে আসায় বিনিয়োগকারীরা এখন দুই দেশের বক্তব্য নিবিড়ভাবে বিশ্লেষণ করছেন। বিশেষ করে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের প্রশ্নে উভয় দেশের পরস্পরবিরোধী বক্তব্য বিনিয়োগকারীদের চিন্তায় ফেলে দিয়েছে। সংঘাতের কারণে তেল সরবরাহে কোনো বড় ধরনের বাধা তৈরি হয় কি না, তা নিয়ে এখন বিশ্বজুড়ে ব্যাপক পর্যবেক্ষণ চলছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page