১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নায়ক ফারুকের জন্মদিনে স্মরণ: ববিতা ও কবরীর সঙ্গে তার জনপ্রিয় সিনেমার গানগুলো দিল্লি প্রিমিয়ার লিগে মর্মান্তিক দুর্ঘটনা: বলের আঘাতে আইসিইউতে আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজ ১১ দলের ঢাকা-চট্টগ্রামে লংমার্চ সফল করতে জামায়াত চট্টগ্রাম অঞ্চলের প্রস্তুতি বৈঠক রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ -এর দাফন সম্পন্ন সুনামগঞ্জ সদর উপজেলায় আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের সমাপনী সভা পিএসসি চেয়ারম্যান ড. মোবাশ্বের মোনেমের পদত্যাগ: নেপথ্যের কারণ ও নানা আলোচনা বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা: বাদ ওয়েদারাল্ড, ফিরলেন রেনস ফৌজদারি মামলায় অভিযোগে জড়িত ব্যক্তি জনপ্রতিনিধিদের তালিকায় শীর্ষে পশ্চিমবঙ্গ রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে করা রিট খারিজ করলেন হাইকোর্ট কর্ণফুলী নদীতে ভেসে এলো অজ্ঞাত নারীর মরদেহ
আন্তর্জাতিক:
পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৯ সন্ত্রাসী নিহত যুক্তরাষ্ট্রের সামরিক গবেষণার প্রযুক্তিতে বিশ্ববাজারে আধিপত্য চীনের রোবট কুকুরের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু কৃষ্ণসাগরে রুশ অবরোধে থমকে ইউক্রেনের শস্য রপ্তানি, বিশ্বজুড়ে খাদ্য সংকটের শঙ্কা ট্রাম্পের ইরান নীতির সমালোচনা করে অভিশংসনের ডাক দিয়ে বিপাকে মার্কিন বিমানসেনা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা জানাল কাতার ঝুঁকিপূর্ণ আকাশপথ: ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিমান চলাচলে চরম নিরাপত্তাহীনতা হরমুজ প্রণালিতে সামরিক অভিযানের হুমকি ইরানের, মার্কিন অবরোধ ভাঙার হুঁশিয়ারি যুদ্ধের প্রস্তুতি ও সামরিক নেতৃত্বে বড় রদবদল আনলেন ইরানের নতুন নেতা মোজতবা খামেনি সৌদিতে কোরআন প্রতিযোগিতায় ৩৩ কোটি টাকার পুরস্কার, ইতিহাসে প্রথমবার নারীদের অংশগ্রহণ
     
             

চন্দনাইশে স্কুলছাত্রীকে অপহরণ করে গণধর্ষণ: ২ যুবক গ্রেপ্তার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম >>> চট্টগ্রামের চন্দনাইশে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের পর সংঘবদ্ধ গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ দুই যুবককে গ্রেপ্তার করেছে। রবিবার (২৮ জুন) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পাশাপাশি অপহরণে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিও জব্দ করেছে পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার হাশিমপুর ইউনিয়নের উত্তর হাশিমপুর ছৈয়দাবাদ এলাকার মোহাম্মদ নাছিরের ছেলে মো. ফয়সাল (২৬) ও একই এলাকার মো. ইউনুচের ছেলে মোহাম্মদ জাহিদুল ইসলাম (২৭)। এ ঘটনায় অভিযুক্ত আরেক আসামি মো. জাহেদ (২৯) পলাতক রয়েছেন।মামলার এজাহার ও পারিবারিক সূত্র জানায়, গত ১৮ জুন ভুক্তভোগী স্কুলছাত্রী ও তার ছোট বোন নানির বাড়িতে যাওয়ার পথে চন্দনাইশ পৌরসভার গাছবাড়িয়া দুর্লভপাড়া হযরত শাহ ছৈয়দ জালাল উদ্দিন আউলিয়া (রা.) মাজারের সামনের রাস্তায় পৌঁছালে আসামিরা জোরপূর্বক তাদের একটি সিএনজিতে তুলে নেয়। যাওয়ার পথে ছোট বোনটি কৌশলে চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে নেমে জীবন বাঁচাতে সক্ষম হয়। এরপর আসামিরা অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে অপহরণ করে কাঞ্চনাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব এলাহাবাদ অংশপাড়ায় একটি পোল্ট্রি ফার্মের নির্জন স্থানে নিয়ে গিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।ঘটনার পর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে চন্দনাইশ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে পুলিশের একাধিক টিম বিভিন্ন এলাকায় ৫ ঘণ্টার বিশেষ অভিযান চালিয়ে মূল অভিযুক্ত ফয়সাল ও জাহিদুলকে গ্রেপ্তার করে।এ বিষয়ে চন্দনাইশ থানার ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, ‘অভিযোগ পাওয়ার পরপরই আমরা তৎপর হয়ে উঠি। অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার ও ঘটনার সাথে জড়িত সিএনজিটি উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক অপর আসামিকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’তিনি আরও জানান, ভুক্তভোগী ছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং আইনি প্রক্রিয়া অনুযায়ী ২২ ধারায় তার জবানবন্দি গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

১১ দলের ঢাকা-চট্টগ্রামে লংমার্চ সফল করতে জামায়াত চট্টগ্রাম অঞ্চলের প্রস্তুতি বৈঠক
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ -এর দাফন সম্পন্ন
সুনামগঞ্জ সদর উপজেলায় আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের সমাপনী সভা
কর্ণফুলী নদীতে ভেসে এলো অজ্ঞাত নারীর মরদেহ
বেঙ্গালুরুতে প্রেমিকের সহায়তায় স্বামী ও শিশুপুত্রকে মৃত্যুর ঘটনায় অভিযোগ
কুমিল্লায় ৩ লাখ ইয়াবাসহ প্রাডো গাড়ি জব্দ, দুই মাদক কারবারি আটক
উখিয়ায় মাদক কারবারিদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি ওসির! ২৪ ঘণ্টার মধ্যে মাদক ছাড়ুন
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ

You cannot copy content of this page