১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা, দেশীয় টুপি ও নতুন নোটে বাড়তি আগ্রহ ফরিদপুরে নববধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শ্বশুর পরিবার পলাতক শিবপুরে ছোঁয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন কক্সবাজার জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে সাতকানিয়ায় এনসিপির দোয়া ও ইফতার মাহফিল চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ৪৩, ইয়াবা জব্দ পৌনে দুই লাখ খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দেবিদ্বার সুজাত আলী কলেজে ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মালদ্বীপের একটি আইল্যান্ডে সিলেন্ডার বিস্ফোরণে নিহত ৫, গুরুতর আহত ২। সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে মেয়র প্রার্থী আহসানুল হক মাসুদের ইফতার মাহফিল
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> চট্টগ্রাম >> চট্টগ্রাম >> জাতীয় >> দেশজুড়ে
  • চট্টগ্রাম-১৫ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
  • চট্টগ্রাম-১৫ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন
    oplus_2097154

    নিজস্ব প্রতিবেদক >> চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে আবারও উত্তেজনা দেখা দিয়েছে বিএনপি’র চট্টগ্রাম ১৫ আসনের মনোনয়ন বঞ্চিত মুজিবুর রহমানের সমর্থকদের বিক্ষোভে।শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সাতকানিয়ার মিঠার দোকান এলাকায় কয়েকশ নেতা-কর্মী হঠাৎ সড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করলে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।বিক্ষোভকারীরা বলেন, “দীর্ঘদিনের জনপ্রিয় ও যোগ্য নেতাকে অযাচিতভাবে বঞ্চিত করা হয়েছে।মনোনয়নকৃত নাজমুল মুস্তাফা আমিন দুই কোটি টাকার বিনিময়ে নমিনেশন বাণিজ্য করেছেন বলে অভিযোগ নেতাকর্মীদের। দলের প্রতি ত্যাগ ও নিবেদন থাকা সত্ত্বেও তাকে মুজিবুর রহমান কে মনোনয়ন দেওয়া হয়নি এ সিদ্ধান্ত অবিচার।” তারা কেন্দ্রীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে মুজিবুর রহমানকে মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা।এর আগে দুপুরে মুজিবুর রহমান তার ব্যক্তিগত ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে লিখেছিলেন—“নির্বাচন করতেই হবে, কোন উপায় নাই। নেতা–কর্মীদের সাথে পরামর্শ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।” স্ট্যাটাসটি অনুসারীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।মহাসড়ক অবরোধের কারণে দুই পাশে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন থেমে থাকায় বিপাকে পড়েন সাধারণ যাত্রীরা। পরে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো গেছে বলে জানিয়েছে পুলিশ।

     

    মন্তব্য

    আরও পড়ুন

    চট্টগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা, দেশীয় টুপি ও নতুন নোটে বাড়তি আগ্রহ
    ফরিদপুরে নববধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শ্বশুর পরিবার পলাতক
    শিবপুরে ছোঁয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু
    রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন কক্সবাজার জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে সাতকানিয়ায় এনসিপির দোয়া ও ইফতার মাহফিল
    চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ৪৩, ইয়াবা জব্দ পৌনে দুই লাখ
    খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দেবিদ্বার সুজাত আলী কলেজে ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    You cannot copy content of this page