১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবমুখর লালমনিরহাট। কৃষিতে অভিযোজন বরাদ্দ বৃদ্ধির ন্যায্য রুপান্তরের প্রস্তাবের দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচী পালিত কিশোরগঞ্জে বাড়ছে শীতের প্রকোপ,দিনভর দেখা নেই সূর্যের  উত্তরের জনপদে শীতের আগমন: ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশায় ঢাকা চারপাশ মানবিক মানুষ হওয়াই শিক্ষার মূল লক্ষ্য ডিসি জাহিদুল চকরিয়ায় ভোক্তা অধিকারের অভিযান! হোটেলসহ ৬ প্রতিষ্ঠানকে ৩১ হাজার জরিমানা বাঁশখালীতে খাল থেকে অবৈধ বালু উত্তোলন, দুজনের কারাদণ্ডবনাজিমকে ১০ ও রবিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান, শীর্ষ সন্ত্রাসীসহ ১৪ জন গ্রেপ্তার পটিয়ায় ঘাতক বাস চালকের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার। পটিয়ায় ঈগল ও বাইকের মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহী নিহত।
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১১৪৯, কিশোর গ্যাংয়ের ৬৪৯ সদস্য আটক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ দিদারুল ইসলাম, চট্টগ্রাম

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় এক হাজার ১৪৯ জনকে গ্রেপ্তার ও আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক করা হয়েছে ৬৪৯ জনকে। এ ছাড়া মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।সোমবার (২ নভেম্বর) থেকে মঙ্গলবার (৩ নভেম্বর) পর্যন্ত চট্টগ্রাম রেঞ্জের বিভিন্ন জেলায় পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার ও আটক করা হয়।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ১০২ জন, পূর্ববর্তী মামলায় ৮১ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৪১ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় চারজন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৩৫ জন রয়েছেন। এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানায় ১৩৭ জন ও সাজা পরোয়ানায় ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।মাদকসংক্রান্ত মামলায় গ্রেপ্তার করা হয়েছে ৮৪ জনকে। নিয়মিত ও অন্যান্য মামলায় মাদক ব্যবসায়ী হিসেবে গ্রেপ্তার হয়েছেন আরও ৪৭ জন। অভিযানে সরাসরি গ্রেপ্তার করা হয়েছে ১৩১ জনকে।
মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৩ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় ১০ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় এবং ৩৫টি মাদক মামলা দায়ের করা হয়।অভিযানে ১৭ হাজার ৪৪ পিস ইয়াবা, ৩০ কেজি ৪৩৫ গ্রাম গাঁজা, ১৮৮ লিটার চোলাই মদ, ছয় বোতল বিদেশি মদ এবং ৬৯৭ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।এদিকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২০ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে চট্টগ্রামে আটজন, কক্সবাজারে একজন, কুমিল্লায় চারজন, ব্রাহ্মণবাড়িয়ায় একজন, নোয়াখালীতে তিনজন, ফেনীতে একজন এবং খাগড়াছড়িতে দুজন রয়েছেন।কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৪৯ জনের মধ্যে ৪১৯ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ২৩০ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।জেলাভিত্তিক হিসাবে কুমিল্লায় সবচেয়ে বেশি ৩৮৫ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে ৭০, লক্ষ্মীপুরে ৪৩, চাঁদপুরে ৩৭, কক্সবাজারে ৩৪, ব্রাহ্মণবাড়িয়ায় ১৮, ফেনীতে ১৮, নোয়াখালীতে ১৭, রাঙামাটিতে ১২, বান্দরবানে আট এবং খাগড়াছড়িতে সাতজনকে আটক করা হয়েছে।জনস্বার্থে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবমুখর লালমনিরহাট।
কৃষিতে অভিযোজন বরাদ্দ বৃদ্ধির ন্যায্য রুপান্তরের প্রস্তাবের দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচী পালিত
কিশোরগঞ্জে বাড়ছে শীতের প্রকোপ,দিনভর দেখা নেই সূর্যের 
উত্তরের জনপদে শীতের আগমন: ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশায় ঢাকা চারপাশ
মানবিক মানুষ হওয়াই শিক্ষার মূল লক্ষ্য ডিসি জাহিদুল
চকরিয়ায় ভোক্তা অধিকারের অভিযান! হোটেলসহ ৬ প্রতিষ্ঠানকে ৩১ হাজার জরিমানা
বাঁশখালীতে খাল থেকে অবৈধ বালু উত্তোলন, দুজনের কারাদণ্ডবনাজিমকে ১০ ও রবিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান, শীর্ষ সন্ত্রাসীসহ ১৪ জন গ্রেপ্তার

You cannot copy content of this page