১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফরিদপুরের নগরকান্দায় স্বেচ্ছাসেবক লীগ নেতার পদত্যাগ সুনামগঞ্জে ২৬ লাখ ৮০ হাজার ভারতীয় নাসির বিড়িসহ পিকআপ জব্দ,১ আটক দেওয়ানগঞ্জ তারাটিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তিতে সাধারণ মানুষ সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ফরিদপুরে শিশু শাকিব হত্যা মামলার আসামি গ্রেফতার, অটোভ্যান উদ্ধার সাতকানিয়ায় দেওদিঘী বাজারে মোবাইল কোর্ট: ৫ প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৬ জন গ্রেপ্তার। ঈদগাঁওতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে ৮ জন গ্রেফতার সাতকানিয়ায় জাহিদ হত্যা মামলা: প্রধান আসামি মিষ্টি জসিমসহ গ্রেপ্তার ১১ কোম্পানীগঞ্জে আ.লীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-জবরদখলের অভিযোগ, প্রতিকারের দাবিতে বিক্ষোভ
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

চট্টগ্রাম বিভাগে ৪শ’ অস্ত্রের হদিস নেই

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেক্স>>> আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে দেওয়া চট্টগ্রাম বিভাগের ১১টি জেলায় প্রায় ৪শ’ অস্ত্রের কোনো হদিস নেই।এর মধ্যে মন্ত্রী এমপিসহ বহু প্রভাবশালী মানুষও রয়েছেন,যারা অস্ত্র জমা দেননি।সরকার ইতোমধ্যে সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে সেগুলো জমা দেওয়ার নির্দেশ দিলেও এখনো চারশ’ অস্ত্র জমা হয়নি।এসব অস্ত্রকে এখনো অবৈধ বলা যাবে না বলে উল্লেখ করে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে,আমরা তাদের ব্যাপারে খোঁজখবর নিচ্ছি।তারা আইনি নজরদারিতে থাকবেন।চট্টগ্রামের বিভাগীয় প্রশাসন সূত্র জানিয়েছে, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ৫ আগস্ট পর্যন্ত প্রায় সাড়ে ১৫ বছর ক্ষমতায় ছিল আওয়ামী লীগ।অভিযোগ রয়েছে,এই সময় দলীয় বিবেচনায় অস্ত্রের লাইসেন্স প্রদান করা হয়েছে।ওই সময়কালে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলায় ১ হাজার ৭৬১ জনকে অস্ত্রের লাইসেন্স দেয়া হয়।এদের মধ্যে মন্ত্রী,এমপিসহ প্রভাবশালী বহু রাজনীতিবিদ,ব্যবসায়ীসহ বেসামরিক লোকজন রয়েছেন। ছাত্র গণঅভ্যুত্থানে সরকার পতনের পর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার।সরকার গঠনের কয়েকদিন পরই সাড়ে ১৫ বছরে বেসামরিক ব্যক্তিদের দেয়া অস্ত্রের লাইসেন্স স্থগিত করে অস্ত্রগুলো সরকারের কাছে জমা দেয়ার নির্দেশ প্রদান করা হয়।গত ৩ সেপ্টেম্বর এসব অস্ত্র জমা দেয়ার শেষ দিন ছিল।কিন্তু নির্ধারিত দিনগুলোতে বহু অস্ত্র জমা দেয়া হয়নি।চট্টগ্রাম বিভাগের আওতাধীন জেলাসমূহের মধ্যে চট্টগ্রামে ৭৩১টি অস্ত্রের মধ্যে জমা পড়েছে ৬২৪টি,কক্সবাজারে ২০৫টির মধ্যে জমা দেয়া হয়েছে ৯১টি,রাঙামাটিতে ১২৮টির মধ্যে ১১৯টি, খাগড়াছড়িতে ৮টির মধ্যে ৮টি,বান্দরবানে ৩২টির মধ্যে ৩১টি, ফেনীতে ১৭১টির মধ্যে জমা দেয়া হয়েছে ১১৯টি,নোয়াখালীতে ৭৬টির মধ্যে জমা দেয়া হয়েছে ৫৭টি, লক্ষ্মীপুরে ৩৪টির মধ্যে জমা দেয়া হয়েছে ৩৩টি, কুমিল্লায় ২৮০টির মধ্যে ১৪৮টি,ব্রাহ্মণবাড়িয়ায় ৬৩টির মধ্যে দেয়া হয়েছে ৫৯,চাঁদপুরে ১০৫টির মধ্যে দেয়া হয়েছে ৭৩টি।সব মিলে সর্বমোট ১ হাজার ৭৬১টি অস্ত্রের মধ্যে ১ হাজার ৩৬২টি জমা দেয়া হয়েছে।৩৯৯টি অস্ত্রের কোনো হদিশ নেই।এরমধ্যে চট্টগ্রাম বিভাগের বহু মন্ত্রী এমপিও অস্ত্র জমা দেননি বলে জানিয়ে সূত্র বলেছে,সরকার পতনের পর মন্ত্রী এমপিদের সকলেই গা ঢাকা দিয়েছেন।কেউ কেউ দেশ ছেড়ে পালিয়ে গেছেন।এরা তাদের নামে ইস্যুকৃত অস্ত্রগুলো জমা দিতে পারেন নি।চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুহাম্মদ আনোয়ার পাশা দৈনিক আজাদীকে বলেন, আমরা যেসব অস্ত্র জমা পেয়েছি,এর বাইরেও অস্ত্র জমা দেয়া হতে পারে।কেউ কেউ ঢাকায় কিংবা দেশের অন্যান্য অঞ্চলে পুলিশের কাছে অস্ত্র জমা দিয়েছেন।সব তথ্যগুলো পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।তবে যেসব অস্ত্র জমা দেয়া হয়নি সেগুলোকে এখনো অবৈধ অস্ত্র বলা যাবে না।এগুলোর ব্যাপারে সরকারই সিদ্ধান্ত নেবে বলেও তিনি উল্লেখ করেন।বছরের শাসনামলে দেওয়া চট্টগ্রাম বিভাগের ১১টি জেলায় প্রায় ৪শ’ অস্ত্রের কোনো হদিস নেই। এর মধ্যে মন্ত্রী এমপিসহ বহু প্রভাবশালী মানুষও রয়েছেন, যারা অস্ত্র জমা দেননি।সরকার ইতোমধ্যে সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে সেগুলো জমা দেওয়ার নির্দেশ দিলেও এখনো চারশ’ অস্ত্র জমা হয়নি।এসব অস্ত্রকে এখনো অবৈধ বলা যাবে না বলে উল্লেখ করে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা তাদের ব্যাপারে খোঁজখবর নিচ্ছি। তারা আইনি নজরদারিতে থাকবেন।চট্টগ্রামের বিভাগীয় প্রশাসন সূত্র জানিয়েছে, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ৫ আগস্ট পর্যন্ত প্রায় সাড়ে ১৫ বছর ক্ষমতায় ছিল আওয়ামী লীগ।অভিযোগ রয়েছে, এই সময় দলীয় বিবেচনায় অস্ত্রের লাইসেন্স প্রদান করা হয়েছে। ওই সময়কালে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলায় ১ হাজার ৭৬১ জনকে অস্ত্রের লাইসেন্স দেয়া হয়।এদের মধ্যে মন্ত্রী, এমপিসহ প্রভাবশালী বহু রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ বেসামরিক লোকজন রয়েছেন।ছাত্র গণঅভ্যুত্থানে সরকার পতনের পর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার।সরকার গঠনের কয়েকদিন পরই সাড়ে ১৫ বছরে বেসামরিক ব্যক্তিদের দেয়া অস্ত্রের লাইসেন্স স্থগিত করে অস্ত্রগুলো সরকারের কাছে জমা দেয়ার নির্দেশ প্রদান করা হয়।গত ৩ সেপ্টেম্বর এসব অস্ত্র জমা দেয়ার শেষ দিন ছিল।কিন্তু নির্ধারিত দিনগুলোতে বহু অস্ত্র জমা দেয়া হয়নি।চট্টগ্রাম বিভাগের আওতাধীন জেলাসমূহের মধ্যে চট্টগ্রামে ৭৩১টি অস্ত্রের মধ্যে জমা পড়েছে ৬২৪টি,কক্সবাজারে ২০৫টির মধ্যে জমা দেয়া হয়েছে ৯১টি,রাঙামাটিতে ১২৮টির মধ্যে ১১৯টি,খাগড়াছড়িতে ৮টির মধ্যে ৮টি,বান্দরবানে ৩২টির মধ্যে ৩১টি,ফেনীতে ১৭১টির মধ্যে জমা দেয়া হয়েছে ১১৯টি,নোয়াখালীতে ৭৬টির মধ্যে জমা দেয়া হয়েছে ৫৭টি, লক্ষ্মীপুরে ৩৪টির মধ্যে জমা দেয়া হয়েছে ৩৩টি, কুমিল্লায় ২৮০টির মধ্যে ১৪৮টি,ব্রাহ্মণবাড়িয়ায় ৬৩টির মধ্যে দেয়া হয়েছে ৫৯,চাঁদপুরে ১০৫টির মধ্যে দেয়া হয়েছে ৭৩টি।সব মিলে সর্বমোট ১ হাজার ৭৬১টি অস্ত্রের মধ্যে ১ হাজার ৩৬২টি জমা দেয়া হয়েছে।৩৯৯টি অস্ত্রের কোনো হদিশ নেই।এরমধ্যে চট্টগ্রাম বিভাগের বহু মন্ত্রী এমপিও অস্ত্র জমা দেননি বলে জানিয়ে সূত্র বলেছে সরকার পতনের পর মন্ত্রী এমপিদের সকলেই গা ঢাকা দিয়েছেন।কেউ কেউ দেশ ছেড়ে পালিয়ে গেছেন।এরা তাদের নামে ইস্যুকৃত অস্ত্রগুলো জমা দিতে পারেন নি।চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুহাম্মদ আনোয়ার পাশা দৈনিক আজাদীকে বলেন,আমরা যেসব অস্ত্র জমা পেয়েছি,এর বাইরেও অস্ত্র জমা দেয়া হতে পারে।কেউ কেউ ঢাকায় কিংবা দেশের অন্যান্য অঞ্চলে পুলিশের কাছে অস্ত্র জমা দিয়েছেন।সব তথ্যগুলো পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।তবে যেসব অস্ত্র জমা দেয়া হয়নি সেগুলোকে এখনো অবৈধ অস্ত্র বলা যাবে না।এগুলোর ব্যাপারে সরকারই সিদ্ধান্ত নেবে বলেও তিনি উল্লেখ করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page