১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন উত্তরণ নাট্যগোষ্ঠীর নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত সুনামগঞ্জে বৃষ্টিপাত কম হওয়াতে গত ২৪ ঘন্টায় ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে,কিছুটা বেড়েছে সবগুলো নদ-নদীর পানি। সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা-১ ও ২ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে নৌ-পুলিশের এডিশন্যাল ডি আই জি মোঃ আব্দুল ওয়ারীশ বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে এসেছি, বাঁশখালীতে আমীরে জামায়াত মাদক ও কিশোর গ্যাংয়ের প্রতিবাদ করায় ষড়যন্ত্রমূলক চুরির অভিযোগ: সংবাদ সম্মেলনে আনিছুর রহমান জুয়েল পেকুয়ার শিক্ষক আরিফ হত্যা মামলার আসামি যুবলীগ নেতা আজম পিবিআই’র হাতে গ্রেপ্তার দক্ষিণ চট্টগ্রামে ভয়াবহ বন্যা: দুর্গতদের পাশে জামায়াত আমীর বাঁশখালীতে বন্যা পরিস্থিতির চরম অবনতি, লক্ষাধিক মানুষ পানিবন্দি, যোগাযোগ বিচ্ছিন্ন চট্টগ্রামের চাঞ্চল্যকর শিশু ইরা হত্যা, ধর্ষক-খুনি বাবু শেখের মৃত্যুদণ্ড সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: গত ২৪ ঘন্টায় ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে,বাড়ছে সবগুলো নদ-নদীর পানি
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

চট্টগ্রামে রেলের মেরামত কারখানায় দুদক, নিলাম ছাড়াই স্ক্র্যাপ মজুদ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন
চট্টগ্রামে রেলের মেরামত কারখানায় দুদক, নিলাম ছাড়াই স্ক্র্যাপ মজুদ

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক।। রেলওয়ে পূর্বাঞ্চল চট্টগ্রামের পাহাড়তলীর ক্যারেজ ওয়াগন মেরামত কারখানায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে ধরা পড়েছে দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ লোহাজাত স্ক্র্যাপ অনুমোদিত প্রক্রিয়া ছাড়া মজুদ এবং চুরির কারবার।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে দুদকের উপ-পরিচালক মো. ইমরানের নেতৃত্বে সমন্বিত জেলা কার্যালয়ের একটি টিম এ অভিযান পরিচালনা করে।

দুদক সূত্র জানায়, সম্প্রতি চট্টগ্রাম প্রতিদিনে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছিল, কারখানার ভেতরে বছরের পর বছর স্ক্র্যাপ ও মালামাল জমিয়ে রাখা হচ্ছে নিলাম প্রক্রিয়া ছাড়া। যা চুরি ও পাচারের সুযোগ তৈরি করছে। এ অভিযোগের ভিত্তিতেই অভিযান চালানো হয়।

অভিযানে দুদক কর্মকর্তারা দেখতে পান, কারখানার ভেতরে ছড়িয়ে–ছিটিয়ে থাকা বিপুল লোহাজাত স্ক্র্যাপ নিলাম বা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বিক্রি না করে মজুদ রাখা হয়েছে। অভিযোগ রয়েছে, এই সুযোগ কাজে লাগিয়ে একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে স্ক্র্যাপ আত্মসাৎ ও গোপনে পাচার করছে।

এ সময় দুদক কর্মকর্তারা বিভিন্ন নথি ও প্রমাণ জব্দ করেন এবং কারখানার দায়িত্বশীলদের কাছ থেকে ব্যাখ্যা নেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারখানার কয়েকজন কর্মকর্তা দীর্ঘদিনের এই অনিয়মের সঙ্গে জড়িত থাকতে পারেন।

দুদক কর্মকর্তারা জানান, অভিযানে প্রাথমিক তথ্য-প্রমাণ সংগ্রহ করা হয়েছে। এখন বিস্তারিত তদন্ত শুরু হবে। তদন্তে দায়ীদের সংশ্লিষ্টতা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন উত্তরণ নাট্যগোষ্ঠীর নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জে বৃষ্টিপাত কম হওয়াতে গত ২৪ ঘন্টায় ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে,কিছুটা বেড়েছে সবগুলো নদ-নদীর পানি।
সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা-১ ও ২ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে নৌ-পুলিশের এডিশন্যাল ডি আই জি মোঃ আব্দুল ওয়ারীশ
বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে এসেছি, বাঁশখালীতে আমীরে জামায়াত
মাদক ও কিশোর গ্যাংয়ের প্রতিবাদ করায় ষড়যন্ত্রমূলক চুরির অভিযোগ: সংবাদ সম্মেলনে আনিছুর রহমান জুয়েল
পেকুয়ার শিক্ষক আরিফ হত্যা মামলার আসামি যুবলীগ নেতা আজম পিবিআই’র হাতে গ্রেপ্তার
দক্ষিণ চট্টগ্রামে ভয়াবহ বন্যা: দুর্গতদের পাশে জামায়াত আমীর
বাঁশখালীতে বন্যা পরিস্থিতির চরম অবনতি, লক্ষাধিক মানুষ পানিবন্দি, যোগাযোগ বিচ্ছিন্ন

You cannot copy content of this page