৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
গাজীপুরে পাঁচ খুন: স্ত্রী-সন্তানদের হত্যা করে স্বজনকে ফোন ফুরকানের চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৩ ছাতকে এক রাতেই শেষ হুশিয়ার আলীর স্বপ্ন—বিষে প্রাণ গেল ১৫০০ মোরগ, ক্ষতি ছাড়াল ৩.৫ লাক টাকার মত। সাতকানিয়ায় চট্টগ্রাম মহিলা ক্লাবের উদ্যোগে মানবিক সহায়তা প্রদান লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে  নিহত ৪ আহত ১৫ বাঁশখালীতে ভয়াবহ আগুন: নিঃস্ব ৭ পরিবার ইন্টারনেটে শিক্ষাব্যবস্থা-ডাঃ ফারহানা মোবিন সাতকানিয়ায় মহাসড়কের জমি দখলের অভিযোগ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইওএস সাগর চট্টগ্রামে নারীদের সুরক্ষায় সিএমপি’র ‘সাইবার সাপোর্ট ডেস্ক’ পরিকল্পনা
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

চট্টগ্রামে যৌথ অভিযান: ৪৮ হাজার লিটার তেল জব্দ ও ১২ একর সরকারি জমি উদ্ধার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ।। চট্টগ্রাম চট্টগ্রাম ও ফেনীর বিভিন্ন এলাকায় র‍্যাব-৭-এর উদ্যোগে পরিচালিত এক বিশাল যৌথ অভিযানে অবৈধভাবে মজুতকৃত ৪৮ হাজার ৫০০ লিটার ফার্নেস অয়েল জব্দ, ১২ একর সরকারি জমি উদ্ধার এবং ৯টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। অভিযানে বিভিন্ন অপরাধে একাধিক প্রতিষ্ঠানকে সর্বমোট ৪ লক্ষ ৬৬ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

গতকাল ১২ এপ্রিল ২০২৬ তারিখ, র‍্যাব-৭-এর নেতৃত্বে নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, বিপিসি এবং বিএসটিআই-এর সমন্বয়ে এ বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

লাইসেন্স ব্যতীত অপরিশোধিত ফার্নেস অয়েল আমদানি ও মজুতের দায়ে একটি প্রতিষ্ঠান থেকে ৪৮,৫০০ লিটার ফার্নেস অয়েল জব্দ করা হয়। এছাড়া অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে তেল মজুতের অপরাধে বিভিন্ন প্রতিষ্ঠানকে ১ লক্ষ ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।

সরকারি জমি ও ফুটপাথ দখলমুক্ত করতে পরিচালিত অভিযানে ১২ একর সরকারি জমি উদ্ধার করা হয়েছে। একইসাথে জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টিকারী ফুটপাথের ৯টি অবৈধ দোকান উচ্ছেদসহ ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়।

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, পণ্যের মেয়াদ না থাকা এবং ভুয়া সিল ব্যবহারের দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে ২ লক্ষ ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়।

র‍্যাব-৭ সূত্র জানায়, চট্টগ্রাম মহানগরী, চট্টগ্রাম জেলা এবং ফেনীর বিভিন্ন এলাকায় কতিপয় অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরির লক্ষ্যে জ্বালানি তেলের অবৈধ মজুত গড়ে তুলেছিল। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং সরকারি জমি দখলের মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টি করা হচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতেই এই সমন্বিত অভিযান চালানো হয়।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান,অভিযানে আদায়কৃত জরিমানার টাকা বিধি মোতাবেক সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে। জনস্বার্থে এবং বাজার নিয়ন্ত্রণে এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page