২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বিয়ের আমন্ত্রণপত্রে মিমির পোষ্য, নেটপাড়ায় জল্পনা তুঙ্গে পাবিপ্রবিতে ছাত্রদলের ২ পক্ষের সংঘর্ষ, হল সভাপতি ছুরিকাহত সর্বকনিষ্ঠ হিসেবে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম জয় করলেন কার্লোস আলকারাজ শরিকদের সঙ্গে দূরত্ব কমিয়ে রাজনৈতিক ঐক্য ফেরাতে চায় বিএনপি দীর্ঘ পাঁচ বছর পর জাতীয় স্টেডিয়ামে ফিরছে ঘরোয়া ফুটবল ইমরান খানের জীবন ঝুঁকিতে, বিচার বিভাগীয় হস্তক্ষেপ চাইলেন বিরোধী নেতারা রাষ্ট্রপতি |: সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত রুখে দিতে হবে আ.লীগে তথ্য পাচারের অভিযোগে পদ হারালেন বিএনপি নেতা তৈয়বুর রহমান প্রতিভা বিকাশে সুযোগ পেলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও বিশ্বজয় করতে পারে: চট্টগ্রামের ডিসি পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ।
আন্তর্জাতিক:
ইমরান খানের জীবন ঝুঁকিতে, বিচার বিভাগীয় হস্তক্ষেপ চাইলেন বিরোধী নেতারা আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি
     
             

চট্টগ্রামে পৃথক অভিযানে বিদেশি মদ ও সাড়ে ১২ লাখ টাকার সিগারেট জব্দ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ দিদারুল ইসলাম, চট্টগ্রাম >>> চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে ৩৬ লিটার বিদেশি মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৭।মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে পতেঙ্গা থানার দক্ষিণ পতেঙ্গা মধ্যমপাড়া এলাকার একটি বসতবাড়িতে এ অভিযান চালানো হয়।র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ওই এলাকায় একটি বাড়িতে মাদকদ্রব্য মজুত করে বিক্রির জন্য রাখা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল অভিযান চালিয়ে মো. শাহাবুদ্দিন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করে।পরে তার বসতঘরের একটি কক্ষে তল্লাশি চালিয়ে খাটের নিচ থেকে দুটি প্লাস্টিকের বস্তায় রাখা ৩৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে এক লিটার করে মোট ৩৬ লিটার মদ ছিল। জব্দ করা মদের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৮ হাজার টাকা।র‍্যাব জানায়, শাহাবুদ্দিন দীর্ঘদিন ধরে নৌপথে স্বল্পমূল্যে বিদেশি মদ সংগ্রহ করে চট্টগ্রাম জেলা ও নগরের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা দামে বিক্রি করে আসছিলেন।র‍্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।এদিকে, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা দুই যাত্রীর ব্যাগেজ থেকে ১২ লাখ ৬০ হাজার টাকার ৬৩০ কার্টন সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।মঙ্গলবার রাত ১১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে আসা মোহাম্মদ আরাফাত ও মোহাম্মদ রায়হান নামের দুই যাত্রীর কাছ থেকে এসব সিগারেট জব্দ করা হয়।বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, এনএসআই চট্টগ্রামের গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দর কাস্টমস শাখা ও কাস্টমস ইন্টেলিজেন্স যৌথভাবে অভিযান চালিয়ে যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে সিগারেট ও ৫টি স্মার্টফোনের চালান উদ্ধার করে।আটক পণ্যের চালান ডিএম মূল্যে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। তবে দুই যাত্রীকে কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস শাখা মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দিয়েছে।বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ ও সরকারি রাজস্ব ফাঁকি রোধে বিমানবন্দরে এনএসআই, কাস্টমস ও কাস্টমস ইন্টেলিজেন্সসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সর্বোচ্চ নজরদারি অব্যাহত থাকবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page