১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মোহনা টিভির সাংবাদিকের নাতি অনিরুদ্ধ সরকার সাম্য প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে শিবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রামে আবারও জলাবদ্ধতা, জনদুর্ভোগ চরম ফরিদপুরের চরভদ্রাসনে পুলিশের হাতে গ্রেফতার একাধিক মামলার তিন আসামী ফরিদপুরের ভাঙ্গায় বাসের ধাক্কায় নিহত ৫, গাড়িতে আগুন ৪নং বদল কোটকে মডেল ইউনিয়নের স্বপ্ন নিয়ে মাঠে চেয়ারম্যান প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম সাতকানিয়ার বন্যা দুর্গতদের পাশে শহীদ আহমদুল হক ফাউন্ডেশন সাতকানিয়ার কাঞ্চনায় বিএনপি পক্ষ থেকে ত্রাণ বিতরণ ত্রাণ বিতরণ নিয়ে সাতকানিয়ায় যুবদলের কোন্দল, মারধর দক্ষিণ চট্টগ্রামে বন্যার্তদের পাশে ডা. হামিদা ইয়াসমিন জেসি।
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

চট্টগ্রামে পুলিশ দেখে পুকুরে লাফ দেওয়া যুবকের মরদেহ উদ্ধার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাম নগরীর বন্দর থানা পুলিশ দেখে পুকুরে লাফ দিয়ে নিখোঁজ মাসুদ রানা (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাসুদ রানা ওই এলকার বাসিন্দা নেছার আহমেদের ছেলে।এলাকাবাসী জানায়, গতকাল রবিবার বিকেল ৩টার দিকে বন্দর থানা পুলিশের একটি টহল টিম ২ নম্বর সাইডের রাজা বাদশা ব্রিকফিল্ড ডেবার পাড় এলাকায় প্রবেশ করলে প্রায় ৩০ জন মাদকসেবী ও ক্রেতা-বিক্রেতা ছুটতে শুরু করে। এ সময় মাসুদ রানা দৌড়াতে গিয়ে পুকুরে পড়ে তলিয়ে যান। ঘটনার পর পুলিশ কিছুক্ষণ ঘটনাস্থলে অবস্থান করলেও রানা আর পানির উপরে ওঠেননি। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় ২০ ফুট গভীর থেকে তার লাশ উদ্ধার করেন।বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস আগ্রাবাদ কন্ট্রোল রুম থেকে জানানো হয়, গতকাল বন্দর থানাধীন ডেবার পাড় এলাকায় কিছু যুবক বসে তাস খেলছিলেন। পুলিশ দেখে তারা পুকুরে লাফ দেয়। এদের মধ্যে ৪-৫ জন পানি থেকে উঠতে পারলেও একজন উঠতে পারেননি। আজ সকাল সাড়ে ৮টার দিকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।জানা গেছে, গতকাল কয়েকজন লোক ডেবার পাড়ে তাস খেলারত অবস্থায় পুলিশ আসার খবরে ডেবায় ঝাপ দেয়। পরে একজন নিখোঁজ হওয়ার খবরে আমাদের ডুবুরি দল গিয়ে মরদেহ উদ্ধার করে।বন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম জানান, গতকাল পুকুরে পড়ে যাওয়া এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page