৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
কুড়িগ্রামের রাজীবপুরে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালন চট্টগ্রাম বন্দরে প্রতিদিন কোটি কোটি টাকার চাঁদাবাজি হয়: শ্রম উপদেষ্টা  চট্টগ্রাম-১৫ আসনে পাল্টে যেতে পারে ভোটের সমীকরণ আজ মাস্টার এ কে এম নাজিম উদ্দিন চেয়ারম্যানের ১০ম মৃত্যুবার্ষিকী শাল্লার লাগোয়া কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব,নদীভাঙনের মুখে শত শত ঘরবাড়ি চট্টগ্রামের সাবেক কাউন্সিলর দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জের এমপি প্রার্থী হীরার নির্বাচনী মতবিনিময়   সবাই শান্ত থাকুন, নেত্রীর জন্য দোয়া করুন, চট্টগ্রাম দক্ষিন জেলা বিএনপি নেতা মুজিবুর নগরকান্দায় পবিত্র কাবা শরিফ অবমাননার প্রতিবাদে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত শিবগঞ্জ সীমান্তে ৬টি ভারতীয় চোরাই মোবাইলসহ আটক ১
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • জাতীয় >> চট্টগ্রাম >> চট্টগ্রাম >> দেশজুড়ে
  • চট্টগ্রামে ছাত্র আন্দোলনে গুলি করা যুবলীগের ফিরোজ গ্রেপ্তার
  • চট্টগ্রামে ছাত্র আন্দোলনে গুলি করা যুবলীগের ফিরোজ গ্রেপ্তার

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন
     চট্টগ্রামে ছাত্র-জনতার আন্দোলনে প্রকাশ্যে  গুলি করা যুবলীগ নেতা ফিরোজকে গ্রেফতার করেছে চট্টগ্রাম র‍্যাব । বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার সময় ফেনী জেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুরা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা করা হয়ছে।
    ফিরোজ চান্দগাঁও থানার মুরাদপুর এলাকার আব্দুল হামিদের পুত্র।র‌্যাব-৭ জানায়, দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ১৮ জুলাই নগরের চান্দগাঁও এলাকায় ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি পালন করে।
    এসময় মাহিন দৌড়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করলে ফিরোজ ও তার সহযোগীদের ছোড়া গুলিতে মাহিন মাটিতে লুটে পড়ে। আহত মাহিনকে তারা লাঠি-সোটা ও লোহার রড দিয়ে গুরতর পিটিয়ে মৃত ভেবে চলে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায় তার অবস্থা দেকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার বন্ধু মোহাম্মদ শরীফ বাদী হয়ে ৪৪ জন এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ২০/৩০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
    র‍্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শরীফ উল আলম  জানান, গোপন সংবাদে৷ ভিত্তিতে  ফেনীর রামপুরা এলাকা থেকে ফিরোজকে র‍্যাব আটক করা হয়। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, নাশকতা, মাদক এবং ছিনতাইসহ পাঁচটি মামলার সত্যতদ পাওয়া গেছে। তাকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page